পারিবারিক কারণের জন্য মাত্র একটি ম্যাচ খেলেই দেশে ফিরে যাচ্ছেন কেকেআর তারকা লিটন দাস
আপডেট করা - Apr 28, 2023 7:32 pm

কলকাতা নাইট রাইডার্সের হয়ে একটি ম্যাচ খেলেই দেশে ফিরে গেলেন লিটন দাস। পারিবারিক কারণের জেরে শুক্রবারই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলেন েই তারকা ক্রিকেটার। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স শিবিরে ছিলেন লিটন দাস। যদিও প্রথম দিকের কয়েকটি ম্যাচে খেলতে পারেননি তিনি। দেশের জার্সিতে খেলা থাকার জন্যই কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে পারেননি। প্রথম পর্বে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচের দিনি কলকাতায় পা রেখেছিলেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেই প্রতমবার এবারের াইপিেলে দেখা গিয়েছিল লিটম দাসকে।
যদিও সেই ম্যাচে সেই নিজের পারফরম্যান্স দেখাতে ব্যর্থই হয়েছিলেন লিটন দাস। ওপেনিংয়ে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন বাংলাদেশের এই তারকা উইেটকিপার ব্যাটার। এরপর অবশ্য ার কোনো ম্যাচে তাঁকে দেখা যায়নি। এর মাঝেই দেশে ফিরে যাচ্ছেন বাংলাদেশের েই তারকা ক্রিকেটার। পরিবারের মেডিক্যাল ইমার্জেন্সির জন্যই দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এবারের আইপিএল শুরু হওয়ার আগেই মিনি নিলামে তাঁকে এবং সাকিব আল হাসানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। যদিও সাকিব আল হাসানের না খেলার কথা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল নাইট শিবিরের তরফে।
চলতি আইপিএলে নাইট রাইডার্সের হয়ে একটি ম্যাচ খেলেছেন লিটন দাস
এবার দেশে ফিরে গেলেন লিটন দাসও। মাত্র একটি ম্যাচ খেলেই দেশে ফিরতে হচ্ছে তাঁকে। অন্যদিকে শনিবার আইপিএলের মঞ্চে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে তাদেকর প্রতিপক্ষ গুজরাত টাইটান্স। টানা চার ম্যাচ হারের পর সদ্য জয়ের রাস্তায় ফিরেচে কলকাতা নাইট রাইডার্স। গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় তুলে নিয়েছিল তারা। এবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামতে চলেছ কলকাতা নাইট রাইডার্স। তার অআগে লিটন দাসের চলে যাওয়া যে নািট শিবিরে পরিকল্পনাতে খানিকটা হলেও সমস্যা তৈরি করল তা বলার অপেক্ষা রাখে না।
শুক্রবারই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। এবারের আইপিএল শুরর হওয়ার সময়ই সাকিব আল হাসানের না থাকার কথা জানানো হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের তরফে। সেইসঙ্গেই শুরু হয়েছিল লিটন দাসের আসা নিয়েও নানান জল্পনা। যদিও শেষপর্যন্ত সেই জল্পনারপ অবসান ঘটিয়েছিল খোদ কলকাতা নািট রাইডার্স। সেখানেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিয়েছিলেন লিটন দাস।
এবারের আইপিএলের মিনি নিলাম থেকে তাঁকে ৫০ লক্ষ টাকাতেই দলে তুলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু শেষপর্যন্ত তাঁকেও দেশে ফিরে যেতে হচ্ছে। এবার নাইট রাইডার্সের হয়ে একটি ম্যাচ খেলেই দেশে ফিরে যেতে হচ্ছে এই তারকা ক্রিকেটারকে।