অল রাউন্ডার হিসাবে স্যাম কারানকে প্রশংসায় ভরালেন পল কলিংউড

Sam Curran
Sam Curran. ( Photo Source: BCCI/IPL )

২০২২ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। সেই মঞ্চেই ইংল্যান্ডের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন স্যাম কারান। টি টোয়েন্টি বিশ্বকাপে বোলিং এবং ব্যাটিং দুই জায়গাতেই নিজের পারফরম্যান্স দেখিয়ে প্রতিযোগিতার সেরার শিরোপা মাথায় উঠেছিল তাঁর। একইসঙ্গে টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের মঞ্চে ম্যাচের সেরার পুরস্কারও তুলে নিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। এবারের আইপিএলে পঞ্জাব কিংসে রয়েছেন স্যাম কারাণ। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে তাঁকেই প্রশংসাতে ভরালেন প্রাক্তন ক্রিকেটার স্যাম কারাণ।

এই মুহূর্তে আইপিএলের মঞ্চে তো বটেই, বিশ্ব ক্রিকেটে তাঁকে অন্যতম সেরা অলরাউন্ডার বলছেন পল কলিংউড। তাঁর মতে  স্যাম কারাণ একজন প্রকৃত অল রাউন্ডার। বিশেষ করে গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পঞ্জাব কিংসের জার্সিতে স্যাম কারাণের পারফরম্যান্স দেখার পরই যে পল কলিংউড এমন কথা বলছেন তা বলার অপেক্ষা রাখে না। শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন স্যাম কারান। আর সেই পারফরম্যান্স দেখেই খুশি প্রাক্তন এই তারকা ব্রিটিশ ক্রিকেটার।

গত ম্যাচে ৫৫ রানের ইনিংস খেলেছিলেন স্যাম কারান

টি টোয়েন্টি বিশ্বকাপে স্যাম কারানের দুরন্ত পারফরম্যান্স দেখার পরই য়ে তাংকে নিয়ে আইপিএলের দলগুলোর মধ্যে হৈচৈ সুরু হয়ে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত বাজিমাত করেছিল প়ঞ্জাব কিংস। ইংল্যান্ডের েই তারকা ক্রিকেটারকে ১৮.৫ কোটি টাকায় দলে তুলে নিয়েছিল প়ঞ্জাব কিংস। আর তাতেই আপ্লুত সকলে। শেষ তিন ম্যাচেো পঞ্জাব কিংসের হয়ে নেতৃত্ব দিয়েছি্লেন েই তারকা ক্রিকেটার। এমনকী শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাঁর ৫৫ রানের ইনিংসটাই যে পঞ্জাব কিংসের জয়ের পিছনে অন্যতম কারণ তা বলার অপেক্ষা রাখে না। এরকপর থেকেই স্যাম কারাণের পারফরম্যান্সের প্রশ্ংসয়া পল কলিংউড।

এই প্রসঙ্গে পল কলিংউড জানিয়েছেন, “স্যাম কারান এরজন প্রকৃত অল রাউন্ডার। তিনি ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই সমান দক্ষতা রয়েছে এই তারকা ক্রিকেটারের। তিনি একজন পকেট সাইজ ডায়নামাইট। এর  আগে কখনোও তচিনি নেতৃত্ব দেননি। সেই অভিজ্ঞতাও নেই তাঁর। কিন্তু এখানে অধিনায়কত্ব করার দক্ষতার পরিচয় দিয়েছেন স্যাম কারান। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় টি টোয়েন্টি প্রতিযোগিতায় একটি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। সেখানেই নিজের পারফরম্যান্স প্রদর্শন করছেন”।

এবারের আইপিএলে প়্জাব কিংসও বেশ ভাল পারফরম্যান্সই প্রদর্শন করছে।  শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন প়ঞ্জাব কিংস। সেই ম্যাচে জয়ও পেয়েছিল তারা।

close whatsapp