“গোলাপী রংয়ের প্রত্যাশায় থাকলেও গ্যলারীর রং কেন হলুদ আমরা সকলে জানি”- সঞ্জু স্যামসন
আপডেট করা - Apr 27, 2023 10:24 pm

মুম্বই, গুজরাত থেকে কলকাতা, যেখানেই এবারের আইপিএলে মগেন্দ্র সিং ধোনির চেন্নাি সুপার কিংস মাঠে নেমেছে গ্যালারীর রং বদলে গিয়েছে। আইপিএলে অ্যাওয়ে ম্যাচও যেন মহেন্দ্র সিং ধোনির জন্য হয়ে গিয়েছিল হোম ম্যাচ। সেই চিত্রটা বদলালো না রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও। এদিন জয়পুরের মানসিং স্টেডিয়ামে চেন্নাি সুপার কিংসের বিরুদেধে নেমেছিল রাজস্থান রয়্যালস। আইপিেলের মঞ্চে ২০০ তম ম্যাচে নেমেছিল রাজস্থান রয়্যালস। সেই ম্যাচের গ্যালরী যেন খানিকটা হলেও চমকে দিয়েছে রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসনকে।
ঘরের মাঠে মাইলস্টোন ম্যাচে নেমেছে রাজস্থান রয়্যালস। সেখানে গ্যালারীর রং সম্পূর্ণ গোলাপী হওয়ার আশাই করেছিলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। কিন্তু মাঠে নেমেই গ্যালারীরের চেহারা দেখে অবাক হয়ে গিয়েছিলেন তিনি। গোটা গ্যালারীর রং ছিল এদিন হলুদ। আর কী কারণে এমনটা হয়েছে তা বুঝতে খুব একটা দেরী হয়নি সঞ্জু স্যামসনেরও। মুখে মহেন্দ্র সিং ধোনির নাম না নিলেও তাংর জন্যই যে জয়পুরের গ্যালারীর রং এদিন হলুদ, তা বুঝতে বাকি নেই রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসনের।
আইপিএলে এদিন ২০০ তম ম্যাচ রাজস্থান রয়্যালসের
কয়েকদিন আগেই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে নেমেছিল চেন্নাই সুপার কিংস। সেখানেও সেদিন এই একই ছবি দেখা গিয়েছিল। গোটা গ্যলারী ঢেকে গিয়েছিল হদুল রংয়ে। মহেন্দ্র সিং ধোনির সমর্থনেই সেদিন মাঠ ভরিয়েছিলেন কলকাতাবাসী। সেই একই ছবি এবার দেখা গেল জয়পুরেও। রাজস্থান রয়্যালসের মাইলস্টোন ২০০ তম ম্যাচ হলেও, গ্যালারী জুড়ে ছিল ধোনির সাপোর্টারদেরই ভিড়। আর সেটা দেখে যে খানিকটা হলেও সঞ্জু স্যামসন অবাক হয়েছিলেন তা বলার অ্পেক্ষা রাখে না। যদিও কেন এমনটা হয়েছে সেই কারণও ভালভাবেই বুঝতে পেরেছেন এই তারকা ক্রিকেটার।
টসের সময় সঞ্জু স্যাম,ন জানিেয়েছেন, আমাদের যে জায়গায় প্রধান শক্তি, সেটাকেই সবচেয়ে বেশী কাজে লাগাতে চাই আমরা। রান তাড়া করার জায়গাটাই আমাদের কাছে প্রধান শক্তি। রাজস্থান রয়্যালসের ২০০ তম ম্যাচ খেলতে পারাটা আমার কাছে অএকটা গর্বের ব্যপার। শেষ দশ বছর ধরে এই দলের সঙ্গে খেলছি আমি। সেই ম্যাচেই এখানে গোলাপী রংয়ের আভা দেখারই আশা ছিল বেশী। কিন্তু এদিন হলুদ রংই রাঙিয়ে ছিল। সেই কারণটাও অবশ্য আমরা সকলে ভালভাবেই জানি।
এদিন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রাজস্থান রয়্যালস। সেখান্ই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তরুম ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এদিন ২০২ রান করেছে রাজস্থান রয়্যালস।