পরাজয় অব্যাহত কেকেআরের, ৪৯ রানে জয় পেল সিএসকে
আপডেট করা - Apr 23, 2023 11:56 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৩৩ তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৪৯ রানে পরাজিত করল চেন্নাই সুপার কিংস (সিএসকে)। এবারের মরসুমে এই নিয়ে টানা চারটি ম্যাচ হারল কেকেআর।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সিএসকের দুই ওপেনার ডেভন কনওয়ে এবং রুতুরাজ গায়কওয়াড় মিলে ৭৩ রানের একটি সুন্দর পার্টনারশিপ করেন। গায়কওয়াড় ২০ বলে ৩৫ রান করে সুয়শ শর্মার বলে বোল্ড হন। কনওয়ে ৪টি চার এবং ৩টি ছয় সহ ৪০ বলে ৫৬ রান করেন। এবারের মরসুমে এই নিয়ে টানা চারটি ম্যাচে অর্ধশতরান করলেন তিনি। বরুণ চক্রবর্তীর বলে ডেভিড উইজের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন কনওয়ে।
এরপর মাঠে ঝড় তোলেন অজিঙ্কা রাহানে এবং শিবম দুবে। তারা দুজনে মিলে ৮৫ রানের পার্টনারশিপ করেন। শিবম দুবে ২টি চার এবং ৫টি ছয় সহ ২১ বলে ৫০ রান করে কুলবন্ত খেজরোলিয়ার বলে আউট হন। রবীন্দ্র জাদেজার উইকেটটিও নেন খেজরোলিয়া। জাদেজা ৮ বলে ১৮ রান করেন। রাহানে শেষ অবধি টিকেছিলেন। তিনি ২৯ বলে ৭১ রান করেন। তার ইনিংসে ছিল ৬টি চার এবং ৫টি ছয়। শেষমেশ ২০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রান করে চেন্নাই সুপার কিংস। এখনও পর্যন্ত এটিই হল এই মরসুমের সর্বোচ্চ স্কোর।
পাহাড় সমান রানের সামনে হার মানতে হল কেকেআরকে
রান তাড়া করতে নেমে ১ রানের মধ্যেই ২টি উইকেট হারায় কেকেআর। দুই ওপেনার নারায়ণ জগদীশন এবং সুনীল নারিন যথাক্রমে ৩ বলে ১ রান এবং ৩ বলে ০ রান করে আউট হন। ভেঙ্কটেশ আইয়ার ২০ বলে ২০ রান করে প্যাভিলিয়নে ফেরেন। অধিনায়ক নীতিশ রানা ৪টি চার এবং ১টি ছয় সহ ২০ বলে ২৭ রান করেন। জেসন রয় ব্যাট হাতে একটি ঝোড়ো ইনিংস খেলেন। তিনি ২৬ বলে ৬১ রান করেন। তার ইনিংসে ছিল ৫টি চার এবং ৫টি ছয়।
রিঙ্কু সিংও একটি অসাধারণ ইনিংস খেলেন। তিনি ৩টি চার এবং ৪টি ছয় সহ ৩৩ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। আন্দ্রে রাসেল এবং ডেভিড উইজ ব্যাট হাতে ব্যর্থ হন। রাসেল ৬ বলে ৯ রান এবং উইজ ২ বলে ১ রান করেন। শেষমেশ ২০ ওভারে ৮ উইকেটে ১৮৬ রান করে কলকাতা নাইট রাইডার্স। মহেশ থিকশানা এবং তুষার দেশপান্ডে যথাক্রমে ৪ ওভারে ৩২ রান এবং ৪ ওভারে ৪৩ রান দিয়ে ২টি করে উইকেট নেন। আকাশ সিং, মাথিশা পাথিরানা, রবীন্দ্র জাদেজা এবং মঈন আলি প্রত্যেকেই ১টি করে উইকেট নেয়। এই ম্যাচটি জিতে নিয়ে পয়েন্ট তালিকায় প্ৰথম স্থানে উঠে এল চেন্নাই সুপার কিংস।
এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –
A convincing 4️⃣9️⃣-run win for @ChennaiIPL in Kolkata 🙌🏻
They move to the 🔝 of the Points Table 😎
Scorecard ▶️ https://t.co/j56FWB88GA #TATAIPL | #KKRvCSK pic.twitter.com/u7LJLGwKyC
— IndianPremierLeague (@IPL) April 23, 2023
A Good Day in Yellove! 💛🥳#KKRvCSK #WhistlePodu #Yellove 🦁 pic.twitter.com/j8JVTWqaOk
— Chennai Super Kings (@ChennaiIPL) April 23, 2023
— KolkataKnightRiders (@KKRiders) April 23, 2023
– Defended 19 runs in the final over against RCB.
– 1/22(4) vs SRH.
– 1/27(4) vs KKR.
Pathirana is a hero for Chennai, had Covid in New Zealand then came back with strong performance in IPL. pic.twitter.com/La9rFW0tY6
— Johns. (@CricCrazyJohns) April 23, 2023
Another fighting fifty from Rinku Singh goes into vain.
📸: IPL#IPL2023 #RinkuSingh #KKRvsCSK pic.twitter.com/ubOimihwpg
— CricTracker (@Cricketracker) April 23, 2023
CSK in the first half of IPL 2023:
– Won the match at Chepauk.
– Won the match at Wankhede.
– Won the match at Chinnaswamy.
– Won the match at Eden Gardens.– A complete dominance so far by CSK. pic.twitter.com/u57eWryFJo
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 23, 2023
CSK showing the way .. massive win. Big plus for CSK are @ajinkyarahane88 71 off 29 and #shivamdube 50 off 21 ..
KKR were outplayed & outclassed . Too many questions, fewer answers!@ChennaiIPL @KKRiders @IPL
— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 23, 2023
Congratulations @ChennaiIPL on topping the points table. An all-round domination vs KKR. #IPL2023
— Yusuf Pathan (@iamyusufpathan) April 23, 2023
Chennai Super Kings beat KKR by 49 runs in IPL 2023.
5th win for CSK in this IPL and CSK now table toppers of this IPL 2023.!!
— Tanuj Singh (@ImTanujSingh) April 23, 2023
💛🦁 VICTORY FOR THE SUPER KINGS! MS Dhoni & co. register a massive W against KKR in their own backyard.
🔝 With this victory, CSK reach to the top of the points table with 10 points to their name!
📷 BCCI • #KKRvCSK #IPL #IPL2023 #TATAIPL #BharatArmy pic.twitter.com/3vWitfe6fY
— The Bharat Army (@thebharatarmy) April 23, 2023