আইপিএল ২০২৩, ম্যাচ ৩৩: কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স
আপডেট করা - Apr 23, 2023 11:50 am

প্রিভিউ
২৩শে এপ্রিল, রবিবার নিজেদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এই মুহূর্তে কেকেআর খুব একটা ভালো পরিস্থিতিতে নেই। তারা এখনও অবধি ৬টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে মাত্র ২টি ম্যাচে জিতেছে। শেষ তিনটি ম্যাচে তারা জয়ের মুখ দেখতে পারেনি। অন্যদিকে, সিএসকেও এখনও অবধি ৬টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে ৪টি ম্যাচে জয়লাভ করেছে।
নিজেদের ষষ্ঠ ম্যাচে টানা ৫টি ম্যাচ হারা দল দিল্লি ক্যাপিটালসের (ডিসি) কাছে ৪ উইকেটে পরাজিত হয়েছিল কেকেআর। এই ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হতে হয়েছিল নাইট বাহিনীকে। জেসন রয় এবং আন্দ্রে রাসেল বাদে কেকেআরের আর কোনো ব্যাটার ২০ রানের গন্ডি পার করতে পারেনি। রয় এবং রাসেল যথাক্রমে ৩৯ বলে ৪৩ এবং ৩১ বলে ৩৮* রান করেছিলেন। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে রয়েছে নীতিশ রানার দল। অন্যদিকে, চেন্নাই সুপার কিংস নিজেদের আগের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) বিরুদ্ধে ৭ উইকেটে জয় পেয়েছিল। এই ম্যাচে ব্যাট হাতে ডেভন কনওয়ে এবং বল হাতে রবীন্দ্র জাদেজা খুব ভালো পারফরম্যান্স করেছিলেন। কনওয়ে ৫৭ বলে ৭৭* রান করেছিলেন এবং জাদেজা ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সিএসকে।
সম্ভাব্য একাদশ
কলকাতা নাইট রাইডার্স
জেসন রয়, লিটন দাস (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, অনুকূল রায়, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।
চেন্নাই সুপার কিংস
ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড়, অজিঙ্কা রাহানে, মঈন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), মাথিশা পাথিরানা, তুষার দেশপান্ডে, মহেশ থিকসানা, আকাশ সিং।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
জেসন রয় – কেকেআরের হয়ে আগের ম্যাচে তিনিই সর্বোচ্চ রান করেছিলেন। এই বছর পিসিএলেও খুব ভালো প্রদর্শন করেছিলেন তিনি। শুরু থেকেই বড় শট খেলার ক্ষমতা রয়ের আছে।
অজিঙ্কা রাহানে – এই মরসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন রাহানে। তিনি এখনও অবধি ৪টি ম্যাচ খেলেছেন এবং ১৩৮ রান করেছেন। এই মরসুমে তার সর্বোচ্চ রান হল ৬১।
অলরাউন্ডার
আন্দ্রে রাসেল – আগের ম্যাচটিতে কেকেআরকে সম্মানজনক রানে পৌঁছতে সাহায্য করেছিলেন তিনি। রাসেল এই মরসুমে এখনও অবধি ৩টি উইকেট নিয়েছেন।
রবীন্দ্র জাদেজা – এই মরসুমে ব্যাট হাতে তিনি এখনও অবধি খুব একটা সফল হননি, তবে বল হাতে খুব ভালো প্রদর্শন করছেন। ৯টি উইকেটের সাথে পার্পেল ক্যাপের তালিকায় অষ্টম স্থানে রয়েছেন তিনি।
বোলার
বরুণ চক্রবর্তী – তিনি এখনও অবধি ৯টি উইকেট নিয়েছেন এবং পার্পেল ক্যাপের তালিকায় দশম স্থানে রয়েছেন। এই মরসুমে একটি ম্যাচের হিসেবে তার সেরা বোলিং পরিসংখ্যান হল ৪/১৫।
তুষার দেশপান্ডে – তুষার দেশপান্ডে খুব ভালো ফর্মে রয়েছেন। এই মরসুমে তিনি সিএসকের হয়ে সবথেকে বেশি উইকেট নিয়েছেন। ৬ ম্যাচে তার উইকেট সংখ্যা হল ১০। পার্পেল ক্যাপের তালিকায় সপ্তম স্থানে রয়েছেন তুষার।
উইকেটরক্ষক
ডেভন কনওয়ে – এই মরসুমে তিনি অসাধারণ ফর্মের সাথে খেলছেন। এই সংস্করণে সিএসকের হয়ে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান করেছেন তিনি। কনওয়ে এখনও অবধি ৬টি ম্যাচ খেলে ২৫৮ রান করেছেন। অরেঞ্জ ক্যাপের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন তিনি।
কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
ডেভন কনওয়ে (অধিনায়ক), জেসন রয় (সহ-অধিনায়ক), অজিঙ্কা রাহানে, নীতিশ রানা, রিঙ্কু সিং, মঈন আলি, রবীন্দ্র জাদেজা, আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুর, তুষার দেশপান্ডে, বরুণ চক্রবর্তী।