২৮ মে আহমেদাবাদে আইপিএল ফাইনাল, প্লেঅফের সূচী ঘোষণা বিসিসিআইয়ের

IPL Trophy
IPL Trophy. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের সূচী ঘোষণা হলেও আইপিএলের প্লেইফ এবং ফািনালের সূচী এবার প্রথমে ঘোষণা করেনি বিসিসিআই। গত ৩১ মার্চ থেকে সুরু হয়েছে এবারের আইপিএল। তবে লিগ পর্বের সূচীই এবার প্রথমে  ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। শুক্রবার আইপিএল ২০২৩-এর মঞ্চে ২৯ নম্বর ম্যাচে নেমেছে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচ চলাকালীনই এবারের াইপিেলের প্লেঅফ এবং ফাইনালের সূচী ঘোষণা করে দিল বিসিসিআই। আগামী ২৩ মে থেকে সুরু হবে এবারের আইপিএলের প্লেঅফ ম্যাচ। ফাইনাল ২৮ মে।

প্রায় তিন বছর পর ঘরের মাটিতে স্বমহিমায় ফিরেছে আইপিএল। গক মরসুমে ঘরের মাঠে আইপিএল হলেও করোনার জন্য নানান নিয়ম বিধির মধ্যে দিয়েই হয়েছিল সেবারের আইপিএল। তবে ২০২৩ সাল থেকে ফের স্বমহিমায় ফিরেছে ক্রিকেটের জগতের সবচেয়ে বড় লিগ। ২০২৩ সাল থেকেই ফের শুরু হয়েছে হোম ও অ্যাওয়ে ম্যাচ। প্রতম দিন তেকেই আইপিেল ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে রয়েছে। যদিও বিসিসিআই এবারের আইপিেলের সূচী দুভাগেই ঘোষণা করার কথা জানিয়েছিল।

শুক্রবারই আইপিএলের প্লেঅফ ও ফাইনালের দিন ঘোষণা করে দিল বিসিসিাই। আগাম ২৩ মে হবে এবারের আইপিএলের প্রতম প্লেঅফ। এলিমিনেটর এবং দ্বিতীয়  কোয়ালিফায়ার ম্যাচ হবে ২৪ ও ২৬ মে। ফাইনাল হবে ২৮ মে। একইসঙ্গে কোন দুই স্টেডিয়ামে এবার আইপিএলের ম্যাচ হবে তাও ধোষণা করে দিয়েছে বিসিসিআই।  এবারও  আইপিএলের ফাইনাল হবে আহমেদাবাদ স্টেডিয়ামে। সেইসঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ারও হবে সেখানেই। এছাড়াও আইপিেলের বাকি দুটো প্লেঅফের ম্যাচ হবে চেন্নাইয়ে।

আইপিএল ২০২৩ -এর প্লেঅফ ও ফাইনালের সূচী

তারিখ ম্যাচ ভেন্যু
২৩ মে কোয়ালিফায়ার- ১ চেন্নাই
২৪ মে এলিমিনেটর চেন্নাই
২৬ মে কোয়ালিফায়ার – ২ আহমেদাবাদ
২৮ মে ফাইনাল আহমেদাবাদ

২০২২ সালেও আইপিএলের ফাইনাল আয়োজিত হয়েছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। গতবার চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স। এবারের আইপিএলের উদ্বেধনী ম্যাচ হয়েছিল আগমেদাবাদেই। এবারের আইপিএলের সমাপ্তিও হবে সেই স্টেডিয়ামেই। ২১ মে এবারের াইপিএলের শেষ লিগ পর্বের ম্যাচ খেলা হবে। সেখানেই লিগ পর্বের ম্যাচে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে গুজরাত টাইটান্স। শুক্রবারই আইপিএলের প্লেঅফ ও ফাইনালের দিন ঘোষণা করে দিল বিসিসিআই। আর তাতেই যে আইপিএল ঘিরে উত্তেজনার পারদ আপরও চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। ২৮ মে কোন দলের হাতে আইপিএল ট্রফি ওঠে সেটাই এখন দেখার।

close whatsapp