মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পরবর্তী ম্যাচেও অনিশ্চিত তারকা পেসার জফরা আর্চার
আপডেট করা - Apr 21, 2023 3:53 pm

আইপিএলের মঞ্চে জফরা আর্চার নিয়ে অস্বস্তি যেন কিছুতেই কাটছে না মুম্বই ইন্ডিয়ান্সের। শনিবার াইপিএলে পঢ্জাব কিংসের বিরুদ্ধে নামতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচেও অনিস্চিত জফরা আর্চার। অন্তত ইংল্যান্ডের েই তারকা পেসারের কথা তো তেমনই ইঙ্গিত দিচ্ছে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে কোন ম্যাচ তাঁর পরবর্তী ম্যাচ হতে চলেছে তা নিয়ে তিনি নিজেই এখনও পর্যন্ত নিস্চিত নন। আর এই খবর যে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের অস্বস্তি বাড়ানোর জ্য যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না।
চলতি আইপি্েলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধেই অভিষেক হয়েছিল এই তারকা ক্রিকেটারের। যদিও সেই ম্যাচে নিজের তেনা ছন্দে দেখা যায়নি জফরা আর্চারকে। অএরপরই কনুইয়ের চোটের জন্য মাঠের বাইরকে চলে গিয়েছিল েই তারকা ইংল্যান্ড পেসার। শেষ চার ম্যাচে মনুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা যায়নি তাঁকে। এবারের আইপিএলে জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে যে এই তারকা ক্রিকেচারই মুম্বই ইন্ডিয়ান্সের বোলি্ংয়ের প্রধান ভরসা ছিল তা বলার অপেক্ষা রাখে না।
চোটের জন্য শেষ চার ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের জন্য খেলতে পারেননি জফরা আর্চার
২০২২ সালেি জফরা আর্চারকে দলে তুলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু চোটের জন্য গত মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে পারকেননি এই তারকা পেসার। এবার অবশ্য প্রথম তেকেই মুম্বই ইন্ডিয়ান্সের েহয়ে খেলার জন্য প্রস্তুত চিলেন তিনি। চোট সারিয়ে সাউথ আফ্রিকা টি২০ প্রতিযোগিতা দিয়েই বাইশগজে কামব্যাক করেছিলেন ইংল্যান্ডের এই তারকা পেসার। কিন্তু এবারের আইপিএলেও জফরা আর্চারকে নিয়ে পুরোপুরি স্বস্তি নেই মুম্বই ইন্ডিয়ান্স। চোটের জন্য ইতিমধ্যেই চারটি ম্যাচ খেলতে পারেননি তিনি।
সেই প্রসঙ্গেই জফরা আর্চার জানিয়েছেন, “ফের স্বমহিমায় মাঠে ফেরার পর শেষ দুই সপ্তাহটা যেমন গিয়েছে, সেটা কেউই সেভাবে প্রত্যাশা করতে পারে না। কিন্তু যেখন কেউ দীর্ঘদিন মাঠের বাইরে থাকে সেই পরিস্থতিতে ফেরার পর এমনটা হওয়াও স্বাভাবিক। শরীর কখনোই ১০০ শতাংশ সুস্থ থাকতে পারে না। কখনোও কখনোও পরিস্থিতির থেকেও যেন আরও কঠিন মনে হতে থাকে অবস্থা। আমি এখনও পর্যন্ত জানি না যে কোন ম্যাচ এবার মার পরবর্তী ম্যাচ হতে চলেছে। তবে সেজন্য আমি কঠোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছি”।
এই মুহর্তে পরপর তিন ম্যাচ জিতে মুম্বই ইন্ডিয়ান্স খানিকটা হলেও স্বস্তিতে রয়েছে। বিশেষ করে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং পারফর্ম্যান্স তাদের শক্তি যোগাচ্ছে। সনিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে জিততে পারলেই পয়েন্ট তালিকায় অনেকটা ওপরের উঠে আসবে তারা। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।