ক্যাপিটালসের প্রথম জয়ের সঙ্গে লর্ড’সে অভিষেক টেস্টের তুলনা করলেন সৌরভ

কেকেআরকে ৪ উইকেটে হারিয়ে দুই পয়েন্ট অর্জন করেছে ডিসি

Sourav Ganguly
Sourav Ganguly. (Image Source: Twitter)

অবশেষে আইপিএল ২০২৩-এ দিল্লি ক্যাপিটালস (ডিসি) তাদের প্রথম জয় অর্জন করেছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ২০শে এপ্রিল, বৃহস্পতিবার, বোলাররা দাপট দেখিয়েছিল এবং কলকাতা নাইট রাইডার্সকে ৪ উইকেটে হারিয়ে ডিসি দুই পয়েন্ট পেয়েছে। মাত্র ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও, আয়োজক দল রীতিমত হিমশিম খেল এবং মাত্র চার বাকী থাকতে লক্ষ্যে পৌঁছেছিল।

এই জয়ের পরে স্বাভাবিকভাবেই দলের খেলোয়াড়রা ও কোচিং স্টাফের সদস্যরা স্বস্তিতে। প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং দিল্লি-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট ডিরেক্টর সৌরভ গাঙ্গুলীও তাঁর দলের জয়ে স্বস্তি পেয়েছিলেন এবং তিনি এই জয়কে ১৯৯৬-এ লর্ড’সে তাঁর অভিষেক টেস্টের সঙ্গে তুলনা করেছেন।

টানা পাঁচ ম্যাচ হারার পরে দলের খেলোয়াড়দের পাশাপাশি কোচিং গ্রুপের সদস্যদের নিয়েও প্রশ্ন উঠেছিল। সমালোচিত হয়েছিলেন প্রধান কোচ রিকি পন্টিং। অবশেষে কাঙ্ক্ষিত জয়ের পরে ক্রিকেট ডিরেক্টর সৌরভ গাঙ্গুলী তাঁর মনোভাব প্রকাশ করেছে। ডিসি টুর্নামেন্টে তাদের প্রথম জয় পাওয়ার পরে সৌরভ তাঁর ব্যক্তিগত মাইলফলকগুলির একটির সঙ্গে এই জয়ের তুলনা করেছেন। ১৯৯৬-এ ভারতের হয়ে টেস্ট অভিষেক হওয়া প্রাক্তন ক্রিকেটার এই জয়কে টেস্ট ক্রিকেটে তাঁর প্রথম রান করার অনুভূতির সঙ্গে তুলনীয় মনে করেন।

“প্রথম জয় পাওয়ায় খুশি। আমি সেখানে ডাগআউটে বসে ভাবছিলাম যে ২৫ বছর (প্রকৃতপক্ষে ২৭ বছর) আগে আমার প্রথম টেস্ট রান পাওয়ার মতো ছিল এটি (মরসুমে তাদের প্রথম পয়েন্ট পাওয়ার প্রসঙ্গে)। আমরা আজ ভাগ্যবান ছিলাম,” কেকেআরের বিরুদ্ধে ম্যাচের পরে সৌরভ বলেছেন।

আমাদের দেখতে হবে কীভাবে আমরা আরও ভালো হতে পারি: সৌরভ গাঙ্গুলী

প্রথম ইনিংসে ক্যাপিটালসের বোলাররা মুগ্ধ করেছিল এবং তারকাসমৃদ্ধ কেকেআর ব্যাটিং অর্ডারকে নিম্নমানের স্কোরে সীমাবদ্ধ রেখেছিল। তবে আরও একবার ব্যাটিংয়ের জন্য ভুগতে হয়েছিল দিল্লিকে। সৌরভ আশা করেন যে আগামী ম্যাচে হায়দ্রাবাদে ব্যাটিং-বান্ধব পিচে সানরাইজার্স হায়দ্রাবাদের মোকাবিলা করার সময়ে ব্যাটাররা উন্নতি করবেন।

“আমরা এর আগেও এই মরসুমে ভালো বোলিং করেছি। কিন্তু সমস্যা হল ব্যাটিং। আমাদের দেখতে হবে কীভাবে আমরা আরও ভালো হতে পারি। আমরা ছেলেদের নিয়ে কঠোর পরিশ্রম করি, যাতে তারা ফর্মে ফিরে আসে। পৃথ্বী, মণীশ, মিচ মার্শ বেশ কিছু বছর ধরে খেলছে এবং তারা গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আগামীকাল আমাদের এক দিনের ছুটি আছে এবং তারপরে হায়দ্রাবাদে উড়ে যাবো। আশা করি সেখানে ভালো ব্যাটিং উইকেট হবে,” বলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

close whatsapp