রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং এবং বোলিং বিভাগের দুর্দান্ত পারফরম্যান্সের সামনে হার মানতে হল পাঞ্জাব কিংসকে
আপডেট করা - Apr 20, 2023 7:47 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ২৮ তম ম্যাচে পাঞ্জাব কিংসকে (পিবিকেএস) ২৪ রানে পরাজিত করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। আইপিএলের ১৬ তম সংস্করণে এটি ছিল আরসিবির তৃতীয় জয়।
আরসিবিকে এই ম্যাচে নেতৃত্ব দেন বিরাট কোহলি। পেটে চোট থাকার কারণে ব্যাটিং করতে পারলেও ফিল্ডিং করতে পারেননি ফাফ ডু প্লেসিস। সেই কারণেই কোহলি অধিনায়কত্বের দায়ভার গ্রহণ করেন। বিরাট এবং ডু প্লেসিস মিলে প্ৰথম উইকেটে ১৩৭ রানের পার্টনারশিপ করেন। বিরাট ৪৭ বলে ৫৯ রান এবং ডু প্লেসিস ৫৬ বলে ৮৪ রান করেন। এই ম্যাচে ফাফই হলেন আরসিবির সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান। হারপ্রীত ব্রার পরপর দুটি বলে দুটি উইকেট নিয়ে আরসিবির রানের গতিতে লাগাম লাগান। তিনি কোহলি এবং গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট নেন। এই ম্যাচে ম্যাক্সওয়েল কোনো রান করতে পারেননি।
দীনেশ কার্তিক ৫ বলে ৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। শেষে মহিপাল লোমরোর এবং শাহবাজ আহমেদ যথাক্রমে ৯ বলে ৭ এবং ৩ বলে ৫ রান করে অপরাজিত থাকেন। হারপ্রীত ব্রার ৩ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট নেন। আর্শদীপ সিং এবং নাথান এলিস দুজনেই ১টি করে উইকেট পান। ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
১০ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল আরসিবি
রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে পাঞ্জাব কিংস। প্রভিসিমরন সিং বাদে পিবিকেএসের টপ অর্ডার পুরোপুরিভাবে ব্যর্থ হয়। তিনি ৩০ বলে ৪৬ রান করেন। অথর্ব তাইডে ৪ (২), ম্যাথু শর্ট ৮ (৭), লিয়াম লিভিংস্টোন ২ (৪) এবং হারপ্রীত সিং ভাটিয়া ১৩ (৯) করে প্যাভিলিয়নে ফেরেন। অধিনায়ক স্যাম কারানও বেশি রান পাননি। তিনি ১২ বলে ১০ রান করে ওয়ানিন্দু হাসারাঙ্গার দুর্দান্ত থ্রোয়ে রান আউট হন। শেষে জিতেশ শর্মা অনেক চেষ্টা করেও পিবিকেএসকে ম্যাচ জেতাতে পারেননি।
এই ম্যাচে আরসিবির সবথেকে সফল বোলার ছিলেন মহম্মদ সিরাজ। তিনি ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৪ উইকেট নেন। তিনি একটি অসাধারণ রান আউটও করেন। ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪ ওভারে ৩৯ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন। ওয়েন পার্নেল এবং হর্ষল প্যাটেল ১টি করে উইকেট পান। ১০ বল বাকি থাকতেই ১৫০ রানে অলআউট হয়ে যায় পাঞ্জাব কিংস। এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পান মহম্মদ সিরাজ।
এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –
𝘽𝙖𝙘𝙠 𝙩𝙤 𝙬𝙞𝙣𝙣𝙞𝙣𝙜 𝙬𝙖𝙮𝙨 😎@RCBTweets clinch a 24-run victory over #PBKS in Mohali 🙌🙌
Scorecard ▶️ https://t.co/CQekZNsh7b#TATAIPL | #PBKSvRCB pic.twitter.com/RGFwXXz5eC
— IndianPremierLeague (@IPL) April 20, 2023
BOISTEROUS, BRILLIANT AND BANG ON! 🤌
An important win on the road and ✌️important points in the 💼#PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 #PBKSvRCB pic.twitter.com/3VW0nb5ECZ
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 20, 2023
A great fight but we fall short in the end 💔#PBKSvRCB #JazbaHaiPunjabi #SaddaPunjab #TATAIPL pic.twitter.com/WV2HQmdYi2
— Punjab Kings (@PunjabKingsIPL) April 20, 2023
— Aakash Chopra (@cricketaakash) April 20, 2023
Getting Hasaranga early into the attack was a smart move vs Short by Virat Kohli. He led the side well. Siraj has been on top of his game. Faf’s inning was most crucial. #rcb
— Irfan Pathan (@IrfanPathan) April 20, 2023
Just so happy to see the way @mdsirajofficial is bowling. An indicator of a player's character is to see how he improves and on that front Siraj in T20 has gone to another level.
— Harsha Bhogle (@bhogleharsha) April 20, 2023
🔴🏏 BACK TO WINNING WAYS! King Kohli's brigade conquer Mohali in style & accumulate 2 crucial points.
👏 Siraj's spell helped them defeat the Punjab Kings in a convincing fashion!
📷 BCCI • #PBKSvRCB #IPL #IPL2023 #TATAIPL #BharatArmy pic.twitter.com/1GS9oIidLm
— The Bharat Army (@thebharatarmy) April 20, 2023
It was good to see Virat Kohli back at the helm of affairs albeit for one game. The effect was evident in @RCBTweets' fielding. And what a spell from @mdsirajofficial! He was just brilliant in the field today. #PBKSvRCB #IPL2023 pic.twitter.com/g2ci0co4f3
— Mithali Raj (@M_Raj03) April 20, 2023
Siraj, the hero.
Captain Kohli is back.
A dream match for RCB. pic.twitter.com/0FLvxjFKgs
— Johns. (@CricCrazyJohns) April 20, 2023
Captain Kohli returns with a bang!
What a win for RCB. pic.twitter.com/ApTBTax7Ef
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 20, 2023