তাঁকে অল রাউন্ডার হিসাবেই খেলানোর বার্তা দিয়েছিলেন আশিস নেহেরা, জানালেন রশিদ খান
আপডেট করা - Jun 14, 2023 7:03 pm

এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা স্পিনারদের মধ্যে রশিদ খান অন্যতম। ম্যাচের যেকোনও সময় তাঁর স্পরিন য়ে মোর ঘুরিয়ে দিতে পারে তা বলার অপেক্ষা রাখে না। আইপিএলের ম়্চে সেই চবি বারবার দেখা গিয়েছে। এবারের আইপিএলেও রসিদ কান কিন্তু প্রথম হ্যাটট্রিক করার রেকর্ড গড়েছেন। কিন্তু গুজরাত টাইটান্সে তাঁর ভূমিকা কী তা নিয়েই এবার মুখ খুলেছেন তারকা ক্রিকেটার রশিদ খান। শুধুমাত্র বোলার হিসাবে নয়। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে অলরাউন্ডার হিসাবেই নেওয়া হয়েছে তাঁকে। সেই কথা আশিস নেহেরাই জানিয়েছেন তাঁকে।
গুজরাত টাইটান্স শিবিরের অন্যতম সেরা ক্রিকেটার তিনি। আইপিএলের ম়ঞ্চে অভিষেকেই চ্যাম্পিয়ন হয়ে সকলকে চমকে দিয়েচিল গুজরাত টাইটান্স। সেই সাফল্যের পিছনে য়ে রসিদ খানেরপ অবদান খুব একটা কম ছিল না তা বলার অপেক্ষা রাখেনা। প্রথম বারই ব্যাট হাতে নিজের পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। বলের পাশাপাশি ব্যাট হাতেও বিদ্ধংসী ইনিংস খেলে গুজরাত টাইটান্সকে সাফল্য এনে দিয়েছিলেন তিনি।
এবারের আইপিএলে প্রথম হ্যাটট্রিক করেছেন রশিদ খান
এবারের আইপিএলে এখনও পর্যন্ত সেভাবে ব্যাটিংয়ের সুযোগ না পেলেও, যে ম্যাচে সুযোগ পেয়েছিলেন নিজের বিধ্বংসী ফর্ম দেখিয়েছিলেন তিনি। চলতি াইপিএলের মাঝেই অশিস নেহেরা তাঁকে দলে নেওয়ার পর কী কথায় বলেছিলেন তা জানাতে দ্বিধা করেননি রশিদ খান। তাঁকে শুধুমাত্র েকজন বোলার হিসাবে নয়। অল রাউন্ডার হিসাবেই দলে নেওয়ার কথা জানিয়েচিলেন কোট আশিস নেহেরা। আর সেই দায়িত্ব পালন করতে পেরেি আপ্লুত রশিদ খান। সেইসঙ্গে গ্যারি কার্স্টেনের থেকে পাওয়া ব্যাটিং প্রশিক্ষণও যে তাঁকে সাহায্য করছে তাও জানাতে ভোলেননি এই আফগান তারকা ক্রিকেটার।
রশিদ খান জানিয়েছেন, “গ্যারি কার্স্টেনের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত ভাল। বিশেষ করে আমার ব্যাটিংয়ের ক্ষেত্রে তিনি আমায় খুব সাহায্য করেছেন। সেই পরিস্তিতিতেই দলের প্রধান কোচ আশিস নেহেরা আমায় জানিয়েছিলেন যে এই দলে আমাকে একজন অল রাউন্ডার হিসাবে নেওয়া হয়েছে। আপ আমি অবশ্যই ব্যাটিং করার সুযোগ পাব”।
এই মুহূর্তে আইপিএলের মঞ্চে চতুর্থ স্থানে রয়েছে গুজরাত টাইটান্স। দুটো ম্যাচ হেরেছে গুজরাত টাইটান্স শিবির। গুজরাত টাইটান্সের হয়ে এবারের আইপিেলে তিনিই প্রথম হ্যাটট্রিক করার রেকর্ড গড়েছিলেন। এই মুহূর্তে আইিপেলে দুটো ম্যাচ হারেলও তিনি যে সেসব নিয়ে খুব একটা বেশী চিন্তিত নন তা কার্যত স্পষ্ট। সেই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়েই এবার তারা ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে।