মার্কাস স্টয়নিস এবং আভেশ খানের দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে রাজস্থান রয়্যালসকে ১০ রানে পরাজিত করল লখনউ সুপার জায়ান্টাস
আপডেট করা - Apr 19, 2023 11:59 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ২৬ তম ম্যাচে রাজস্থান রয়্যালসকে (আরআর) ১০ রানে পরাজিত করল লখনউ সুপার জায়ান্টাস। আইপিএলের ১৬ তম সংস্করণে এটি ছিল লখনউ সুপার জায়ান্টাসের চতুর্থ জয়।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। লখনউ সুপার জায়ান্টাসের দুই ওপেনার কেএল রাহুল এবং কাইল মেয়ার্স মিলে প্ৰথম উইকেটে ৮২ রানের পার্টনারশিপ করেন। অধিনায়ক কেএল রাহুল ৪টি চার এবং ১টি ছয় সহ ৩২ বলে ৩৯ রান করেন। এই ম্যাচে এলএসজির হয়ে সর্বোচ্চ রান করেন কাইল মেয়ার্স। তিনি ৪২ বলে ৫১ রান করেন। তার ইনিংসে ছিল ৪টি চার এবং ৩টি ছয়। আয়ুশ বাদোনি আজ ওয়ান ডাউনে ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু তিনি ৪ বলে মাত্র ১ রান করে আউট হন।
দীপক হুডা এই ম্যাচেও ব্যাট হাতে সফলতা পাননি। তিনি ৪ বলে ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। মার্কাস স্টয়নিস এবং নিকোলাস পুরান যথাক্রমে ১৬ বলে ২১ রান এবং ২০ বলে ২৯ রান করেন। রবিচন্দ্রন অশ্বিন ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ২ উইকেট নেন। তিনি কাইল মেয়ার্স এবং দীপক হুডাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। ট্রেন্ট বোল্ট ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ১টি উইকেট শিকার করেন। জেসন হোল্ডার এবং সন্দীপ শর্মা ১টি করে উইকেট নেন। ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান করে লখনউ সুপার জায়ান্টাস।
আইপিএল ২০২৩-এ দ্বিতীয় পরাজয়ের মুখোমুখি হল রাজস্থান রয়্যালস
রান তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালস যেভাবে শুরু করেছিল তাতে মনে হচ্ছিল খুব সহজেই তারা এই ম্যাচটি জিতে যাবে। আরআরের দুই ওপেনার জস বাটলার এবং যশস্বী জয়সওয়াল যথাক্রমে ৩৫ বলে ৪৪ এবং ৪১ বলে ৪০ রান করেন। তাদের মধ্যে ৮৭ রানের পার্টনারশিপ হয়। দুর্ভাগ্যবশত, সঞ্জু স্যামসন ৪ বলে ২ রান করে রান আউট হন। আরআরের দুই ওপেনারকে আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মার্কাস স্টয়নিস। তিনি ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নেন।
এই ম্যাচে শিমরণ হেটমায়ার বেশি রান করতে পারেননি। তিনি ৫ বলে মাত্র ২ রান করে আউট হন। দেবদত্ত পাড়িক্কল এবং রিয়ান পরাগ অনেক চেষ্টা করেও আরআরকে ম্যাচ জেতাতে পারেননি। পাড়িক্কল এবং পরাগ যথাক্রমে ২১ বলে ২৬ এবং ১২ বলে অপরাজিত ১৫ রান করেন। ২০ ওভারে ৬ উইকেটে ১৪৪ রান করে রাজস্থান রয়্যালস। আভেশ খান ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। নবীন-উল-হক কোনো উইকেট পাননি, কিন্তু তিনি ৪ ওভারে মাত্র ১৯ রান দেন। এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পান মার্কাস স্টয়নিস।
এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –
A brilliant final over from @Avesh_6 🔥🔥@LucknowIPL win by 10 runs to add two more points to their tally.
Scorecard – https://t.co/gyzqiryPIq #TATAIPL #RRvLSG #IPL2023 pic.twitter.com/c6iEP6V7cN
— IndianPremierLeague (@IPL) April 19, 2023
Halla Bol diye, Gazab Andaz mein 🤓#RRvLSG | #IPL2023 | #LucknowSuperGiants | #LSG | #GazabAndaz pic.twitter.com/mD2dLjx0Bx
— Lucknow Super Giants (@LucknowIPL) April 19, 2023
Fought till the end, but it just wasn’t our night. ☹️ pic.twitter.com/zAfeDeaU8J
— Rajasthan Royals (@rajasthanroyals) April 19, 2023
Lucknow Supergiants have defeated Rajasthan Royals in Jaipur.
What a victory by LSG, they defended 154.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 19, 2023
https://twitter.com/DeoraVishal/status/1648752759246839808?t=IOrI5iQV32CTYqVPyGDJ-g&s=19
LUCKNOW SUPER GIANTS WON.
What a comeback win, Royals were 87 for 0 while chasing 155 runs and then LSG won by 10 runs.
— Johns. (@CricCrazyJohns) April 19, 2023
Marcus Stoinis was named the player of the match for his all-round show against Rajasthan Royals.
📸: IPL/BCCI#CricTracker #MarcusStoinis #RRvLSG pic.twitter.com/GQlYDKrLK3
— CricTracker (@Cricketracker) April 19, 2023
🔥🏏 CRUCIAL VICTORY! LSG defeated the table-toppers in a convincing fashion tonight.
👏 Top bowling effort from Avesh Khan and Marcus Stoinis help them walk off as the victors.
📷 BCCI • #RRvLSG #IPL #IPL2023 #TATAIPL #BharatArmy pic.twitter.com/I2Ca96Idwc
— The Bharat Army (@thebharatarmy) April 19, 2023
Slow pitch dictates the strike rate of batsmen. #cricket
— Irfan Pathan (@IrfanPathan) April 19, 2023
.@klrahul ke shaandar kaptaani ne @LucknowIPL ko dilaaye 2 points. Badhai ho @GautamGambhir and whole team. #IPL2023
— Yusuf Pathan (@iamyusufpathan) April 19, 2023