আইপিএল ২০২৩, ম্যাচ ২৭: পিবিকেএস বনাম আরসিবি, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ

আগের ম্যাচে না খেলা শিখর ধাওয়ান আসন্ন ম্যাচে একাদশে ফিরতে পারেন

Punjab Kings
Punjab Kings. (Photo Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩-এ পাঁচটি করে ম্যাচ খেলার পরে পাঞ্জাব কিংস (পিবিকেএস) তিনটি জয় এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) দুটি জয় নিয়ে পয়েন্ট তালিকার মাঝামাঝি রয়েছে। ২০শে এপ্রিল, বৃহস্পতিবার, মোহালির দুই দল পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হবে।

প্রথম দুই ম্যাচে জয় দিয়ে শুরু করলেও, তারপরে টানা দুই হারের পরে ধাক্কা খেয়েছিল কিংস। তবে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তাদের আগের ম্যাচে জিতে ভালো প্রত্যাবর্তন করেছে পাঞ্জাব। আগের ম্যাচে তাদের নিয়মিত অধিনায়ক শিখর ধাওয়ান খেলতে না পারায় স্যাম কারান অধিনাইয়কত্ব করেছিলেন। হাফ সেঞ্চুরি করে ম্যাচ জয়ে অবদান রাখায় সিকান্দার রাজা ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন।

আরসিবি তাদের আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আট রানে হেরেছে। সিএসকের বিরুদ্ধে ২২৭ রান তাড়া করার পথে আরসিবি তাদের অধিনায়ক ফাফ ডু প্লেসি ও বিস্ফোরক ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলের সৌজন্যে সুবিধাজনক জায়গায় চলে এসেছিল। তবে এই দুই ব্যাটার আউট হতেই আরসিবি ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়েছিল এবং ২১৮ রানে তাদের ইনিংস শেষ হয়।

পিচ কন্ডিশন

পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে পেস বোলাররা সাধারণত সুবিধা পেয়ে থাকেন। শিশিরের বিশেষ সম্ভাবনা নেই এবং তাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল অতিরিক্ত সহায়তা পাবে না। প্রথমে ব্যাটিং করা দল কম করে ১৭০ রান না করলে সমস্যায় পড়তে পারে।

উভয় দলের কম্বিনেশন

পাঞ্জাব কিংস

চোটের কারণে আগের ম্যাচে না খেলা অধিনায়ক শিখর ধাওয়ান একাদশে ফিরে এসে আবার ওপেনার হিসেবে খেলবেন বলে আশা করা যায়। সেক্ষেত্রে বাদ যেতে পারেন অথর্ব তাইদে। এ ছাড়া ব্যাটিংয়ের সময়ে গভীরতা বাড়ানোর জন্য আর্শদীপ সিংকে না রাখা হলেও, বোলিংয়ের সময়ে তাঁকে একাদশে রাখা হতে পারে।

সম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান (অধিনায়ক), প্রভসিমরান সিং, ম্যাথিউ শর্ট, হারপ্রীত সিং, সিকান্দার রাজা, জিতেশ শর্মা (উইকেটকিপার), শাহরুখ খান, স্যাম কারান, হারপ্রীত ব্রার, কাগিসো রাবাডা, রাহুল চাহার।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

মাহীপাল লোমরোর যে কটি সুযোগ পেয়েছেন, তা এখনও অবধি কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। তাঁকে বাদ দিয়ে মিডল অর্ডারে মনোজ ভান্ডাগেকে খেলানো হতে পারে। এ ছাড়া জশ হ্যাজেলউড যদি ম্যাচ খেলার জন্য ফিট হয়ে ওঠেন, তবে তাঁকে একাদশে দেখা যেতে পারে ওয়েন পার্নেলের জায়গায়।

সম্ভাব্য একাদশ: ফাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, শাহবাজ আহমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, সুয়াশ প্রভুদেসাই, মনোজ ভান্ডাগে, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারাঙ্গা, হার্শাল প্যাটেল, জশ হ্যাজেলউড, মহম্মদ সিরাজ।

হেড-টু-হেড

ম্যাচ – ৩০ | পাঞ্জাব কিংস – ১৭ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ১৩

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ভারতীয় সময় দুপুর ৩:৩০

টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ

close whatsapp