আইপিএল ২০২৩, ম্যাচ ২৬: রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টস, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স

Shimron Hetmyer
Shimron Hetmyer. (Photo Source: IPL/BCCI)

প্রিভিউ

রাজস্থান রয়্যালস (আরআর) ১৯ই এপ্রিল (বুধবার) জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে আইপিএল ২০২৩-এর ২৬তম ম্যাচে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর মুখোমুখি হবে। রয়্যালস টুর্নামেন্টে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচের মধ্যে চারটি জিতেছে এবং পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তাদের আগের ম্যাচে প্রতিপক্ষ ১৭৮ রানের লক্ষ্য খাড়া করা হয়েছিল। রয়্যালসের হয়ে সন্দীপ শর্মা সেরা বোলার ছিলেন এবং তিনি চার ওভারে ২৫ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন। সঞ্জু স্যামসন ও শিমরন হেটমায়ার হাফ-সেঞ্চুরি করে রয়্যালসের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। স্যামসন ৩২ বলে ৬০ রান করেন এবং হেটমায়ার ২৬ বল৩ ৫৬ রানে অপরাজিত থাকেন।

সুপার জায়ান্টস পাঁচটি ম্যাচের মধ্যে তিনটি জিতেছে এবং পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। তারা তাদের আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে হেরেছে। কেএল রাহুলের হাফ সেঞ্চুরির পরেও মাত্র ১৫৯ রান তুলতে পেরেছিল সুপার জায়ান্টস। এলএসজি শেষ অবধি লড়াই করলেও শেষ ওভারে শাহরুখ খান পাঞ্জাবকে ম্যাচ জিতিয়ে দেন। আইপিএল অভিষেকেডান-হাতি পেসার যুধবীর সিং দুই উইকেট নিয়ে এলএসজির হয়ে তাৎপর্যপূর্ণ পারফর্ম্যান্স করেছিলেন।

সম্ভাব্য একাদশ

রাজস্থান রয়্যালস

যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কাল, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, জেসন হোল্ডার, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল।

লখনউ সুপার জায়ান্টস

কেএল রাহুল (অধিনায়ক), কাইল মেয়ার্স, ক্রূণাল পান্ডিয়া, আয়ূষ বাদোনি, মার্কাস স্টইনিস, নিকোলাস পুরান (উইকেটকিপার), প্রেরক মাঁকড়, মার্ক উড, রবি বিষ্ণোই, যুধবীর সিং, আভেশ খান।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

শিমরন হেটমায়ার – ফিনিশারের ভূমিকায় অনবদ্য খেলছেন এবং পাঁচ ম্যাচে মাত্র একবার আউট হয়েছেন। ১৮৩ রান করেছেন ১৮৪.৮৪ স্ট্রাইক রেটে।

যশস্বী জয়সওয়াল – তরুণ ওপেনার ২টি হাফ-সেঞ্চুরিসহ ১৩৬ রান করেছেন ১৪৯.৪৫ স্ট্রাইক রেটে।

অলরাউন্ডার 

ক্রূণাল পান্ডিয়া – বাঁ-হাতি অলরাউন্ডার পাঁচ ম্যাচ খেলে ৭৬ রান করার পাশাপাশি ৪ উইকেট নিয়েছেন এবং একটি ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচও নির্বাচিত হয়েছিলেন।

রবিচন্দ্রন অশ্বিন – স্পিন-বোলিং অলরাউন্ডার ৫১ রান করার পাশাপাশি ৬ উইকেট নিয়েছেন এবং মাত্র একটি ম্যাচে ৩০-এর বেশী রান দিয়েছেন।

বোলার

যুজবেন্দ্র চাহাল – ডান-হাতি লেগ-স্পিনার আগের মরসুমে পার্পল ক্যাপ জিতেছিলেন এবং এইবারও খুব পিছিয়ে নেই কারণ ১১ উইকেট নিয়ে তিনি যুগ্ম সর্বাধিক উইকেটশিকারী।

মার্ক উড – এখনও অবধি ৪ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন ৮.১২ ইকোনমি রেটে এবং এই মুহূর্তে পার্পল ক্যাপের অধিকারী।

উইকেটকিপার 

জস বাটলার – গত মরসুমের অরেঞ্জ ক্যাপ জয়ী ৩টি হাফ-সেঞ্চুরিসহ ৫ ম্যাচে ২০৪ রান করেছেন ১৬৩.২০ স্ট্রাইক রেটে।

নিকোলাস পুরান – চলমান আইপিএলে যে খেলোয়াড়রা ১০০ রানের বেশী করেছেন, তাদের মধ্যে একমাত্র পুরানেরই ২০০-র বেশী স্ট্রাইক রেট (২১৬.৯২) রয়েছে।

রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

জস বাটলার (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, কাইল মেয়ার্স, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, ক্রূণাল পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, মার্ক উড (অধিনায়ক), রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহাল।

close whatsapp