সাফল্যের কৃতিত্ব মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্টকেই দিচ্ছেন তিলক বর্মা
আপডেট করা - Apr 19, 2023 1:28 pm

এবারের আইপিএলে তরুণ ক্রিকেটারদের মদ্যে অন্যতম উল্লেঘযোগ্য নাম তিলক বর্মা। মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলে সেভাবে ধারাবাহিকতা দেখাতে না পারলেও, নিজের পরারফর্ম্যান্সে ধারাবাহিকতার অভাব নেই এই তরুণ ক্রিকেটারের। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ইতিমধ্যেই পাঁচটি ম্যাচে খেলা হয়ে গিয়েছে তাঁর। সেখানেই নিজের যোগ্যতার পরিচয় দিয়েছেন তিলক বর্মা। তবে আইপিএলে তাঁর এই পারফর্ম্যান্সের পিছনে মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্টের অবদান যে অনস্বীকার্য তা মানতে কোনও দ্বিধা নেই এই তরুণ ক্রিকেটারের।
মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচেও জয় তুলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পরপর তিন ম্যাচেই জয় তুলে নিয়ে এখন কানিকটা স্বস্তিতে রয়েছেন রোহিত শর্মারা। সেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও কিন্তু রানের খাতা ফাঁকা নেই তিলক বর্মার। দলের হয়ে এই পারফর্ম্যান্স দেখাতে পেরে আপ্লুত তিনিও। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও সেদিন ১৭ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন তিলক বর্মা। মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্টকে পাশে পেয়েছেন বলেই এমনটা সম্ভব বলে মনে করছেন তিনি।
চলতি মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ২১৪ রান করেছেন তিলক বর্মা
২০২২ সালে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে এসেছিলেন তিলক বর্মা। তরুণ ক্রিকেটার হওয়ার পাশাপাশি অবিজ্ঞতা কম থাকলেও, কখনও মুিম্বই ইন্ডিয়ান্সের তরফ থেকে অন্যরকম ব্যবহার পাননি তিনি। বরং সবসময়ই মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট তাঁর পাশে দাঁড়িয়েছেন। এবারের াইপিএলের সুরু থেকেই সাফল্যের রাস্তায়া হাঁটে শুরু করেছেন এই তরুণ ক্রিকেটার। প্রথম ্মযাচ তেকেই রানের মধ্যে রয়েছেন তিনি। ইতিমধ্যেই মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে পাঁচ ্মযাচ খেলে ২১৪ রান করে পেলেছেন তিলক বর্মা। হাতে এখনও ৯টি ম্যাচ রয়েছে। এই ধারা বজায় রাখলে যে তিনি বড় রানের পথেই এগোবেন তা বলার অপেক্ষা রাখে না।
তবে মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্টের জন্যই যে তিনি এভাবে্ এগিয়ে যেতে পেরেছেন সেই কথাও স্বীকার করে ফেলেছেন এই তরুণ ক্রিকেটার। তিনি জানিয়েছেন, “২০২২ সালে তরুণ ক্রিকেটার হিসাবে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে এসেছিলাম। সেই সময় থেকেই এই টিম ম্যানেজমেন্টকে নিজের পাশে পেয়েছি। তারা কখনোই অমাকে নতুম একজন ক্রিকেটার তা বুঝতে দেয়নি। সবসময়ই আমকে ক্রিকেটার হি্সাবে ক্রমশ পরিণত হতেই সাহায্য করেছ তারা। সেজন্যই প্রথম বারের থেকে এবার আমাপ সবকিছু বুঝে নেওয়াটা অনেক সহজ হচ্ছে”।
শেষ ম্যাচেও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তাঁর ব্যাটে ছিল রানের ঝড়। মাত্র ১৭ বলে ৩৭ রানের ইনিংস খেলেছিলেন তিলক বর্মা। তাঁর ইনিংসটা সাজানো চিল ২টি চার ও ৪টি ছয় দিয়ে। এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচেই অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন তিলর বর্মা। শেষপর্যন্ত এই ধারাবাহিকতা তিনি ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার।