“দশ বছর সর্বোচ্চ স্তরের ক্রিকেট খেলবে” – এক ভারতীয় ক্রিকেটারকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য ইরফান পাঠানের
তাঁর পছন্দের মুম্বই ইন্ডিয়ান্স ও আরসিবির চার রিটেইন করা খেলোয়াড়দেরও নাম বললেন
আপডেট করা - Nov 29, 2021 5:40 pm

মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মা ও জসপ্রীত বুমরাহকে রিটেইন করবে, সেটা একপ্রকার নিশ্চিত। এছাড়া দলের সঙ্গে এক দশকেরও বেশী সময় ধরে জড়িত ওয়েস্ট ইন্ডিজের কায়রন পোলার্ডকেও তারা ধরে রাখবে বলে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে চতুর্থ পছন্দের জন্য, মুম্বইকে হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব এবং ঈশান কিষাণের মধ্যে একজনকে বেছে নিতে হবে। ইরফান পাঠান সেই একটি স্থানের জন্য এমন একজনকে বেছেছেন যাঁকে তিনি মনে করেন আগামী দশ বছর সর্বোচ্চ স্তরের ক্রিকেটে সাফল্যের সঙ্গে খেলার ক্ষমতা রাখেন।
ইরফান পাঠান জানিয়েছেন তাঁর পছন্দ বাঁ-হাতি ব্যাটার ঈশান কিষাণ। তিনি মনে করেন যে ২৩ বছর বয়সী এই ব্যাটারের সামনে দীর্ঘ ভবিষ্যত রয়েছে। ঈশান ভারতের হয়ে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন।
ঈশান কিষাণ কমপক্ষে দশ বছর সর্বোচ্চ স্তরের ক্রিকেট খেলবে: ইরফান পাঠান
“রোহিত শর্মা এক নম্বর, জসপ্রীথ বুমরাহ নম্বর দুই, নম্বর, তিন নম্বর কাইরন পোলার্ড এবং নম্বর ৪-এর বিষয়ে আমি খুব পরিষ্কার, ঈশান কিষাণ। ২৩ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার কী করতে পারেন অল্প কয়েক দিনের কেরিয়ারে তার ঝলক দেখিয়েছেন,” ইরফান পাঠান স্টার স্পোর্টসে আলোচনা করার সময় বলেছিলেন।
“টপ অর্ডারে একজন বাঁ-হাতি ব্যাটার হিসেবে তিনি খুবই শক্তিশালী হিটার এবং অবশ্যই তার জন্য বিনিয়োগ করতে পারেন কারণ সে কমপক্ষে দশ বছর সর্বোচ্চ স্তরের ক্রিকেট খেলবে। তাই আমার পছন্দ ইশান কিষাণ।”
আমি আরসিবিতে চাহালের পাশাপাশি সিরাজের পক্ষে যাব: ইরফান পাঠান
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রসঙ্গে ইরফান পাঠান তাঁর পছন্দ বলার সময় বিরাট কোহলি ও গ্লেন ম্যাক্সওয়েলের পাশাপাশি লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং পেসার মহম্মদ সিরাজকে ধরে রাখার কথা বলেছেন। তিনি উদীয়মান ওপেনার দেবদত্ত পাড়িক্কাল এবং আইপিএল২০২১-এর পার্পল ক্যাপ বিজয়ী হর্ষল প্যাটেলকে বাদ দিয়েছেন।
“নিলামে অবশ্যই তারা একজন নেতার সন্ধান করবে। আমি মনে করি যাদের ধরে রাখবে তাদের মধ্যে বিরাট কোহলি এক নম্বর, নিশ্চিত। দুই নম্বর ম্যাক্সওয়েল। যে অন্য দুজনকে বাছতে হবে সেটা কিছুটা কঠিন হবে, কারণ তাদের কাছে দেবদত্ত পাড়িক্কাল, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ এবং সেইসাথে হর্ষল প্যাটেলের মতো ক্রিকেটাররা আছে, যারা ধারাবাহিক পারফর্মার ছিল,” ইরফান বলেছেন।
“সুতরাং, এই চারজনের মধ্যে আমি চাহালের পাশাপাশি সিরাজের পক্ষে যাব। সে নতুন বলে বল করে দিতে পারে এবং একই সাথে তিনি ডেথে ইয়র্কারও দিতে পারে,” ধারাভাষ্যকার তাঁর পছন্দ ব্যাখ্যা করেছেন।