মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুর্ধর্ষ ক্যাচ নিয়ে নজর কাড়লেন এডেন মার্করাম

Aiden Markram
Aiden Markram. ( Image Source: BCCI/IPL )

সানরাইজার্স হায়দরাবাদের দায়িত্ব নেওয়ার পর থেকেই সামনে থেকে দলকে এগিয়ে নিয়ে চলছেন এডেন মার্করাম। আর সেই ছবি দেখেই সকলে আপ্লুত। মুম্বই ইন্ডিয়ান্সের বড় রান আটকাতে পারেনি সানরাইজার্স হায়দরাবা ঠিকই। কিন্তু এডেন মার্করাম সূর্যকুমার যাদবের সেই  ক্যাচটি না নিলে যে মুম্বই ইন্ডিয়ান্সের রান রও বড় হতে পারত তা বলার অপেক্ষা রাখে না। এদিন মাঠে সেরা দুটো ক্যাচের মালিকই এডেন মার্করাম। আর তাতেই সোশ্যাল মিডিয়া জুড়ে হৈচৈ রয়েছে। সূর্যকুমার যাদব ও  ঈশান কিষাণের ক্যাচ  এডেন মার্করামের।

প্রথম দিকের দুটো ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে পারেননি এডেন মার্করাম। তবে দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই সানরাইজার্স হায়দরাবাদের হাল ধরেন তিনি। তাঁর হাত ধরেই পরপর দুই ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে সাননরাইজার্স হায়দরাবাদ। শেষ ্ময়াচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফর্ম্যান্স দেখিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বই ইন্ডিয়ান্সের বিরদ্ধে এদিন  সানরাইজার্স হায়দরাবাদ জিততে পারে কিনা সেতো সময় বলবে। কিন্তু এদেন মার্করামের সেই দুটো ক্যাচ যে সকলের নজর কেড়েছে তা বলার অপেক্ষা রাখে না।

সূর্যকুমার এবং ঈশান কিষানের ক্যাচ নিয়েছেন এডেন মার্করাম

বিশেষ করে সূর্যকুমার যাদবের মতো তারকাকে এদিন সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনিই। গত ম্যাচে ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন সূর্যকুমার যাদব। এই ম্যাচেও মাঠে আসার পর ধীরে ধীরে আক্রমণাত্মক হতে শুরু করেছিলেন তিনি। সেই সময়ই এডেন মার্করামের অবিশ্বাস্য একটা ক্যাচে সূর্যকুমার যাদবকে থামতেই হয়। আপর সেই ছবি দেখেই আপ্লুত সকলে। মার্কো য়্যানসেনের বলেই সূর্যকুমার যাদবের সেই দুর্ধর্ষ ক্যাচ নিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক এডেনম মার্করাম।

ম্যাচের ১২ নম্বর ওভারেই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন সূর্যকুমার যাদব। সেই সময়ই মার্কো য়্যানসেনের  দ্বিতীয় বলে ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন সূর্যকুমার যাদব। ধীরে ধীরে এদিন বড় রানের রাস্তাটা প্রশস্ত করা শুরু করছিলেন সূর্যকুমার যাদব। সেই মুহূর্তেই সূর্যকুমারের স্বপ্নভঙ্গ করেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক এডেন মার্করাম। সূর্যকুমার যাদবের শট কভার ও মিডের দিকে যায়। সেখানেই সুযোগ হাতছাড়া করেননি এডেমন মার্করাম। অসাধারণ ক্যাচ নিয়ে সূর্যকুমারকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন এডেন মার্করাম।

শুধুমাত্র সূর্যকুমার যাদবকেই নয়, এদিন ঈশান কিষাণকেও সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। তাঁরও দুর্ধর্ষ ক্যাচ নিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক এডেন  মার্করাম।

close whatsapp