চতুর্থ খেলোয়াড় হিসেবে আইপিএলে ৬০০০ রান সম্পূর্ণ করলেন রোহিত শর্মা

Rohit Sharma
Rohit Sharma. (Photo Source : BCCI/IPL)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ২৫ তম ম্যাচে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ) এবং মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) একে অপরের মুখোমুখি হয়েছে। এই ম্যাচেই আইপিএলে ৬০০০ রান সম্পূর্ণ করলেন রোহিত শর্মা। রোহিত শর্মার আগে এই মাইলফলক স্পর্শ করেছেন মাত্র তিনজন। বিরাট কোহলি, শিখর ধাওয়ান এবং ডেভিড ওয়ার্নারের পর রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের নাম।

ম্যাচের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে চার মেরে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। ওয়াশিংটন সুন্দরের সেই ওভারে টানা তিনটি চার মারেন রোহিত। ২২৭টি ইনিংস খেলে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। ডেভিড ওয়ার্নার সবথেকে কম ম্যাচ খেলে ৬০০০ রানে পৌঁছেছিলেন। তিনি মাত্র ১৬৫ ইনিংস খেলে এই মাইলফলকে পৌঁছেছিলেন। বিরাট কোহলি এবং শিখর ধাওয়ান যথাক্রমে ১৮৮টি এবং ১৯৯টি ইনিংস খেলে ৬০০০ রান সম্পূর্ণ করেছিলেন। আইপিএলে রোহিত ১টি শতরান এবং ৪১টি শতরান করেছিলেন। তার সর্বোচ্চ রান হল ১০৯*।

১৮ বলে ২৮ রান করে প্যাভিলিয়নে ফিরলেন রোহিত শর্মা

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। শুরু থেকেই আক্রমনাত্মক ব্যাটিং করছিলেন রোহিত শর্মা। কিন্তু বড় ইনিংস খেলতে পারলেন না তিনি। ১৮ বলে ২৮ রান করে নটরাজনের শিকার হন তিনি। রোহিত এবং ইশান মিলে ২৮ বলে ৪১ রানের পার্টনারশিপ করেন। রোহিত ২৮ রানের মধ্যে ২৪ রান বাউন্ডারি মেরে করেন।

তিনি প্যাভিলিয়নে ফেরার পর ক্রিজে আসেন ক্যামেরন গ্রিন। তিনি এবং ইশান কিষান মিলে স্কোরবোর্ডকে অনেকটাই এগিয়ে নিয়ে যান। তাদের মধ্যে ৪৬ রানের পার্টনারশিপ হয়। ইশান ৩১ বলে ৩৮ রান করে আউট হন। তার ইনিংসে ছিল ৩টি চার এবং ২টি ছয়। তিনি আউট হওয়ার পর ক্রিজে আসেন সূর্যকুমার যাদব। তিনি অনেকদিন ধরেই খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। কিন্তু নীতিশ রানার নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে ২৫ বলে ৪৩ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন তিনি। তার ইনিংসে ছিল ৪টি চার এবং ৩টি ছয়। কিন্তু এই ম্যাচে ব্যাট হাতে আবার ব্যর্থ হলেন তিনি। ম্যাচের ১২ তম ওভারের তৃতীয় বলে ৬ মারার পর চতুর্থ বলে আউট হন সূর্যকুমার। তার উইকেটটি নেন মার্কো জানসেন। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন ক্যামেরন গ্রিন এবং তিলক ভার্মা। শেষমেশ মুম্বাই ইন্ডিয়ান্স কত রান করে সেটাই এখন দেখার বিষয়।

রোহিত শর্মা ৬০০০ রান সম্পূর্ণ করার পর টুইটারে অনেকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন –

https://twitter.com/lovemyro45/status/1648328773723656194?t=2Gs4tKAPjPAlXgT5w8691w&s=19

 

close whatsapp