আইপিএল ২০২৩, ম্যাচ ২২ঃ মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স, সম্ভাব্য একাদশ ও ফ্যান্টাসি টিপস

Mumbai Indians
Mumbai Indians. (Image Source: IPL/BCCI)

প্রিভিউ

রবিবাসরীয় দুপুরে আইপিএলের মেগা লড়াইয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের  বিরুদ্ধে লড়াই করেও শেষরক্ষা করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। যদিও সেই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটাররা কিন্তু নিজেেদের দক্ষতার পরিচয় দিয়েছেন। বিশেষ করে নীতিশ রানা এবং রিহ্কু সিংয়ের পারফরম্যান্স সকলের নজর কেড়েছে। এই দুই ক্রিকেটার যে মুম্বি ইন্ডিয়ান্সের ঘরের মাঠেও নাইট রাইডার্সকে ভরসা যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স েখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচই জিততে পেরেছে।  এবার ঘরের মাঠে  কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামছে  মুম্বই ইন্ডিয়ান্স। দ্বিতীয় জয়ের লক্ষ্যে থাকলেও, এই ম্যাচে যে তাদের বোলিং খানিকটা হলেও চিন্তায় রাখছে তা বলার অপেক্ষা রাখে না। যদিও গতম্যাচে পীযুশ চাওলা মুম্বই ইন্ডি্য়ান্সের হয়ে দুর্ধর্ষ পারফর্ম্যান্স দেখিয়েছিলেন। এই ম্যাচেও ঘরের মাঠে তিনিই অন্যতম ভরসা মুম্বই ইন্ডিয়ান্সের। যদিও চোটের জন্য এই ম্যাচেও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অনিশ্চিত জফরা আর্চার।

অন্যদিকে নাইট রাইডার্সেরও বোলিং নিয়ে খানিকটা চিন্তা রয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নাইট রাইডার্সের বোলিং একেবারেই ভাল পারফর্ম্যান্স দেখাতে পারেনি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সেই দিকেই নজর রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। সেইসঙ্গে আন্দ্রে রাসেলের ফর্মে না থাকাটাও কিন্তু বেশ চিন্তা রাখছে কলকাতা  নাইট রািডার্সকে। তবে শেষ ম্যাচে নীতিশ রানা, রিঙ্কু সিংদের পারফরম্যান্স অবশ্য নাইট রাইডার্স থিঙ্ক ট্যাঙ্ককে আত্মবিশ্বাস যোগাবে।

সম্ভাব্য একাদশ

মুম্বই ইন্ডিয়ান্সঃ রোহিত শর্মা(c), ঈশান কিষাণ (wk), ক্যামেরণ গ্রীন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, নেহাল ওয়াধেরা, হৃত্বিক শকিন, রাইলি মেরেডিথ, আর্শাদ খান, পীযুশ চাওলা, জেসন বেহেনড্রফ।

কলকাতা নাইট রাইডার্সঃ এন জগদীশন, রহমনুল্লাহ গুরবাজ(wk), নীকতিশ রানা (c), রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, শার্দূল ঠাকুর, সুনীল নারিন, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

রোহিত শর্মা – দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গত ম্যাচেই এবারের আইপিএলে প্রথম জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচেই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন রোহিত শর্মা। প্রায় ৮০০ দিন পর আইপিেলে অপর্ধশতরান পেয়েছিলেন তিনি। সেইসঙ্গে আক্রমণাত্মক ইনিংসও খেলেছিলেন তিনি।  এই ম্যাচেও মুম্বইয়ের ভরসা এই তারকা।

তিলক বর্মা – এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সেরা পারফরম্যান্স দেখিয়েছেন তিলক বর্মা। প্রথম ম্যাচ থেকেই তাঁর ব্যাটে রয়েছে রানের ঝলক। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের মঞ্চেও তাঁর অবদান অনস্বীকার্য। নাইটদের বিরুদ্ধেও ভরসা তিনি।

রিঙ্কু সিং – এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন রিঙ্কু সিং। ঘরের মাঠে শেষম্যাচে হায়দরাবাদের কাছে হারলেও, সেখানেও রিঙ্কু সিংয়ের ব্যাটে ছিল অর্ধশতরানের ঝলক। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও েই তরুণ ক্রিকেটারের ওপরই ভরসা রাখছে নাইট শিবির।

অলরাউন্ডার

ক্যামের গ্রীণ – প্রথম দুটো ম্যাচে না পারলেও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেই নিজের ফর্ম প্রদর্শন করেছিলেন ক্যামেরন গ্রীন। এবার তাঁকে বিরাট দামে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। শেষম্যাচে টিম ডেভিডের সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুরন্ত পারফর্ম্যান্স দেখিয়ে জয় এনে দিয়েছিলেন তিনি।

আন্দ্রে রাসেল – এবারের আইপিএলে এখনও পর্যন্ত তাঁর চেনা ছন্দে দেখা যায়নি আন্দ্রে রাসেলকে।  তবে সানরাইডার্স হায়দরাবাদের বিরুদ্ধেবল হাতে বেশ সফল হয়েছিলেন এই তারকা ক্রিকেটার। তিনটি উইকেট তুলে নিয়েছিলেন তিনি। যদিও ব্যাট হাতে সেই পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি।

বোলার

পীযুশ চাওলা – এবারের আইপিএলে পীযূশ চাওলাকে নিয়ে সকলকে চমকে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই তারকা ক্রিকেটারই কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের পিছনে অন্যতম কারিগড়। গতম্যাচে একাই তিন উইকেট তুলে নিয়েছিলেন পীযুশ চাওলা।

বরুণ চক্রবর্তী – সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সেভাবে সফল না হলেও, তার আগের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে চার উইকেট তুলে নিয়েছিলেন তিনি। এখনও পর্যন্ত নাইট রাইডার্সের সবচেয়ে ইকনমিকাল বোলার এই তরুণ বোলারই।

মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

ঈশান কিষাণ ( উইকেটকিপার ), রোহিত শর্মা ( অধিনায়ক), সূর্যকুমার যাদব, নীতিশ রানা, রিঙ্কু সিং, তিলক বর্মা, আন্দ্রে রাসেল, ক্যামেরণ গ্রীণ, জেসন বেহেনড্রফ, বরুণ চক্রবর্তী, পীযূশ চাওলা।

close whatsapp