গুজরাতের তরুণ ক্রিকেটার আর্য দেসাইকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স
আপডেট করা - Apr 14, 2023 10:34 pm

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ চলাকালীনই নতুন ক্রিকেটার নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা কলকাতা নাইট রাইডার্সের। এবারের আইপিঅএলে শ্রেয়স আইয়ার নেই। তাঁর পরিবর্তে নীতিশ রানাকে কলকতাতা নাইট রাইডার্সের অধিনায়ক ঘোষণা করা হয়েছিল মরসুমের শুরুতেই। কিন্তু শ্রেয়স আইয়ারের পরিবর্তে কোন ভারতীয় ক্রিকেটারকে কলকাতা নাইট রাইডার্স দলে নিতে পারে তা নিয়ে কোনও আভাস অবশ্য ছিল না। শুক্রবারই সেই নতুন ক্রিকেটারের নাম ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স। গুজরাতের তরুণ ক্রিকেটার আর্য দেসাইকে সই করাল কলকাতা নাইট রাইডার্স।
এবারের আইপিএলের আগেই শ্রেয়স আইয়ারকে নিয়ে জল্পনা সুরু হয়েছিল। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ চলাকালীনই চোট পেয়ে চিটকে গিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা অধিনায়ক শ্রেয়স আইয়ার। আর সেটা যে কলকাতা নাইট রাইডার্স শিবিরে একটা অস্বস্তির আবহ তৈরি করেছিল তা বলার অপেক্ষা রাখে না। অবশেষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে থিকে ছিটকে যাওয়ার সঙ্গেই এবারের আইপিএল থেকেও ছিটকে যান শ্রেয়স আইয়ার। এরপরই অবশ্য তাঁর জায়গায় নীতিশ রানাকে অধিনায়ক হিসাবে নির্বাচিত করে কলকাতা নাইট রাইডার্স।
২০ লক্ষ টাকায় আর্য দেসাইকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স
এই পরিস্থি্তিতে শ্রেয়স আইয়ারের পরিবর্তে কোন ভারতীয় ক্রিকেটারকে দলে নেওয়া হয় সেদিকেই নজর ছিল সকেলের। বেশ কয়েকটা দিন সময় নিলেও শেষপর্যন্ত শ্রেয়স আইয়ারের জায়গায় গুজরাতের এই তরুণ ক্রিকেটারকেই দলে নিয়েছে কলকা্তা নাইট রাইডার্স। গুজরাতের হয়েছে েখনও পর্যন্ত ৩টি প্রথম শ্রেনীর ম্যাচ খেলেছেন আর্য দেসাই। সেই তিন ম্যাচে এই তরুণ ক্রিকেটারের রান রয়েছে ১৫১। এবারের আইপিেলে ২০ লক্ষ টাকাতেই গুজরাতের এই ক্রিকেটারকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
শ্রেয়স আইয়ারের পরিবর্তেই এই তরুণ ক্রিকেটারকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রেয়স আইয়ারের পাশাপশি এবারের আইপিএলে সাকিব আল হাসানও নেই। তাঁর পরিবর্ত ক্রিকেটার দলে নিতে অবশ্য খুব একটা বেশী জেরী করেনি কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের সাকিব আল হাসানের পরিবর্তে এবারের আইপিএলে জেসন রয়কে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। যদিও এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামেননি জেসন রয়।
এবারের আইপিএলে হার দিয়ে যাত্রা শুরু করলেও, পরপর দুই ম্যাচেই জিতে জয়ের সরণীতে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। যদিও শ্রেয়স আইয়ারের পরিবর্ত ক্রিকেটার নিয়ে একটা জল্পনা চলছিলই। সেই জায়গাতেই এবার এক তরুম ক্রিকেটারকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলে আর্য দেসাইয়ের অভিষেক হয় কিনা সেটাই দেখার।