রিকি পন্টিং যেন তাঁর কাছে পরিবারের এক সদস্য, আইপিএলে নামার আগে জানালেন ঋষভ পন্থ

Rishabh Pant
Rishabh Pant. (Photo by RODGER BOSCH/AFP via Getty Images)

আইপিএল শুরু হতে আর কয়েকদিন বকি রয়েছে। জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রতিটি দলই। এমন পরিস্থিতিতে ফের রিকি পন্টিংয়ের সঙ্গে প্রস্তুতিতে নামার সুযোগ পেয়ে আপ্লুত ঋষভ পন্থ। রিকি পন্টিংয়ের প্রশংসাই শোনা গিল তাঁর মুখে। যখনই তিনি রিকি পন্টিংয়ের সঙ্গে দেখা করেন, মনে হয় যেন পরিবারের কোনও সদস্যের সঙ্গে দেখা হচ্ছে তাঁর। দিল্লি ক্যাপিটলসের হয়ে নামার আগে বেশ খোশ মেজাজেই রয়েছেন দিল্লি ক্যপিটালস অধিায়ক ঋষভ পন্থ।

রিকি পন্টিং দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব নেওয়ার পর থেকেই যেন তাদের সাফল্যের গ্রাফ উর্ধ্বমুখী। এখনও পর্যন্ত  দিল্লি আইপিএল চ্যাম্পিয়ন হয়নি ঠিকই। কিন্তু ২০২০সালে দিল্লি ক্যাপটালস ফাইনালে পৌঁছেছিল আইপিএলের। ২০২১ সালে  আইপিএলের লিগ পর্বের সর্বোচ্চ পয়েন্ট নিয়ে প্লে অফে পৌঁছেছিল এই দিল্লি ক্যপিটালস। এবার নতুনভাবে দল গঠন করা হয়েছে, এবার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।

ইতিমধ্যেই দিল্লি ক্যাপিটালস ক্রিকেটাররা প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবার দ্বিতীয়বারের জন্য দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসাবে মাঠে নামবেন ঋষভ পন্থ। সেইসঙ্গে রিকি পন্টিংয়ের মতো তারকাকে পাওয়া ঋষভ পন্থের কাছে নাকি একটা বড় প্রাপ্তি। পন্টিংয়ের সঙ্গে দেখা হলেই তাঁর মনে হয় তিনি যেন কোনও পরিবারের সদস্যের সঙ্গে দেখা করছেন।

রিকি পন্টিংয়ের প্রশংসায় দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থ

পন্টিং প্রসঙ্গে ঋষভ পন্থ জানান, “য়খনই তাঁকে সঙ্গে দেখা করে, সেটা আমার কাছে একটা বিশেষ মুহূর্ত। যেন মনে হয় কোনও পরিবারের সদস্যের সঙ্গে দেখা করছি। যখনই তিনি মাঠে আসেন, সকলের মধ্যে একটা আলাদা এনার্জি সঞ্চার হয়। প্রত্যেকেই আশা করেন যে তনি হয়ত কিছু আলাদা করে বলবেন। প্রত্যেককেই নিজের দিকে আকর্ষণ করেন তিনি। রিকি পন্টিংকে আসতে দেখেই সকলের পজিটিভ একটা ভাবনা বেড়িয়ে আসে”।

যদিও এবার দিল্লি ক্যাপিটালস শিবিরে রয়েছে বহু নতুন মুখ। এবার দিল্লি ছেড়ে নাইট রাইডার্সে গিয়েছেন শ্রেয়স আইয়ার। এছাড়া এবারই নিলামের আগে ছেড়ে দেওয়া  হয়েছিল মার্কাস স্টয়নিস, শিখর ধওয়ান, রবিচন্দ্রন অশ্বিনদের মতো ক্রিকেটারদের। যদিও সেই জায়গায় বড় নামও রয়েছে  দিল্লি ক্যাপিটালস শিবিরে। এবারেই দিল্লি ক্যাপিটালসে এসেছেন শার্দূল ঠাকুর, লুঙ্গি এনগিডি, রভম্যান পাওয়েলদের মতো তারকা ক্রিকেটাররা। এচাড়া দিল্লি শিবিরে রয়েছেম যশ ধুল ও মচেল মার্শরা।

এবারের আইপিএলে নামার আগে ক্রিকেটারদের টি বন্ডিং সেশনের ওপর জোর দিতে বলেছেন রিকি পন্টিং। বিশেষ করে সিনিয়র ক্রিকেটারদের সেই দায়িত্ব নিতে বলেছেন তিনি।  এখন শুধুই দেখার দিল্লি ক্যাপিটালস এবারের আইপিএলে শুরুটা কেমনভাবে করে।

close whatsapp