চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের প্রস্তুতি দেখলেন ঋষভ পন্থ
আপডেট করা - Apr 14, 2023 9:12 pm

গুরুতর চোটের জন্য তিনি দলের সঙ্গে নেই ঠিকই, কিন্তু ঋষভ পন্থ সবসময়ই দিল্লি ক্যাপিটালস শিবিরের সঙ্গী। ভয়াবহ গাড়ী দূর্ঘটনার জন্য এবারের এবারের ঈইপিএলে নেই ঋষভ পন্থ। তাঁর পরিবর্তে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তারকা অস্ট্রেলিয়ান ক্রিকরে্টার ডেভিড ওয়ার্নার যদিও এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে জয়ের খাতা খুলতে পারেনি দিল্লি ক্যাপিটালস। শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচে নামার আগেই ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াতে দিল্লি ক্যাপিটালসের অনুশীলনে ঋষভ পন্থ।
শনিবার বিরাট কোহলিদের ঘরের মাঠে তাদের বিরুদ্ধে নামতে চলেছে দিল্লি ক্যাপিটালস। চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দিল্লি ক্যাপিটালসের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। সেই ম্যাচের আগেই চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস শিবিরে উপস্থিত ঋষভ পন্থ। মাঠে নামতে না পারলেও, ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াতেই যে তিনি প্রস্তুতিতে এসেছেন তা বলার অপেক্ষা রাখে না। বিরাট কোহলিদের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস জয়ের রাস্তা খুলতে পারবে কিনা তা তো সময়ই বলবে।
গাড়ী দূর্ঘটনায় গুরুতর চোট পেয়ে মাঠের বাইরে রয়েছেন ঋষভ পন্থ
এবারের আইপিএলে এখনও পর্যন্ত একটিও ম্যাচে জিততে পারেনি দিল্লি ক্যাপিটালস। গত ম্যাচে লড়াই করলেও শেষরক্ষা করতে পারেনি দিল্লি ক্যাপিটালস। যদিও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে এই ম্যাচে পাওয়া যাবে মিচেল মার্শকে। এবারের আইপিএলে ঋষভ পন্থের অভাব যে দিল্লি ক্যাপিটালস এখনও পর্যন্ত পূরণ করতে পারেনি তা বলার অপেক্ষা রাখে না। দিল্লি ক্যাপিটালসের দ্বিতীয় ম্যাচেই মাঠে উপস্থিত ছিলেন ঋষভ পন্থ। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামেও দেখে যেতে চলেছে এই তারকা ক্রিকেটারকে।
মাঠের বাইরে থেকেই দিল্লি ক্যাপিটালস শিবিরকে তাতাবে তিনি। গতবছরের শেষেই এক ভয়াবহ গাড়ী দূর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। আর সেই দূর্ঘটনার জেরেই অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে রয়েছেন ঋষভ পন্থ। দূর্ঘটনার পর দেহরাদুনের এক হাসপাাতালেই প্রাথমিকভাবে ভর্তি করা হয়েছিল ঋষভ পন্থকে। যদিও এরপরই বোর্ডের তরফে তাঁকে সেই হাসপাতাল থেকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সেখানেই ঋষভ পন্থের অস্ত্রোপচারও হয়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পেলেও আপাতত ক্রাচের ভরসাতেই হাঁটতে হচ্ছে ঋষভ পন্থকে।
প্রতিযোগিতা শুরুর আগেই দিল্লি ক্যাপিটালসের উদ্দেশ্যে আবেগতাড়িত বার্তা পাঠিয়েছিলেন ঋষভ পন্থ। প্রথম ম্যাচেই ঋষভ পন্থের পাশে থাকার এক অভিনব বার্তা দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। তাঁর জার্সিই চিল দিল্লি ক্যাপিটালস শিবিরের ডাগ আউটে সর্বক্ষণের সঙ্গী। অরুণ জেটলি স্টেডিয়ামের পর এবার চিন্নাস্বামী স্টেডিয়ামেও দেখা যাবে ঋষভ পন্থকে।