আইপিএল ২০২৩, ম্যাচ ২০: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালস, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স
টানা পঞ্চম হারের মুখে দাঁড়িয়ে ডিসি
আপডেট করা - Apr 14, 2023 7:01 pm

প্রিভিউ
১৫ই এপ্রিল, শনিবার, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ২০তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) পয়েন্ট তালিকার শেষ স্থানে থাকা দিল্লি ক্যাপিটালস (ডিসি)-এর মোকাবিলা করবে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জয় দিয়ে মরসুম শুরু করলেও, পরপর দুই ম্যাচে হেরে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে। তাদের আগের ম্যাচে সুপার জায়ান্টসের বিরুদ্ধে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েল দুর্দান্ত হাফ সেঞ্চুরি করে আরসিবিকে ২১২/২ তুলতে সাহায্য করেছিলেন। তবে লখনউ এক উইকেটে ম্যাচ জিতে গিয়েছিল।
দিল্লি ক্যাপিটালস এই মরসুমে তাদের টানা চতুর্থ পরাজয়ের শিকার হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। শেষ বল অবধি ম্যাচ এগোলেও অনরিখ নর্কিয়া দুই রান আটকাতে পারেননি। অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও অক্ষর প্যাটেল হাফ সেঞ্চুরি করে দিল্লিকে ১৭২ রান অবধি পৌঁছিয়ে দিয়েছিলেন। তবে বোলাররা ধারাবাহিকভাবে উইকেট তুলতে ব্যর্থ হওয়ায় জরুরী রান রেট বজায় রেখে লক্ষ্য তাড়া করতে অসুবিধা হয়নি মুম্বাইয়ের। প্রথম কয়েকটি ম্যাচে ব্যাট হাতে খারাপ ফর্মে থাকায় দিল্লি রভম্যান পাওয়েলকে বাদ দিয়ে ফিল সল্টকে আনতে পারে।
সম্ভাব্য একাদশ
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
ফাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, মাহীপাল লোমরোর, সুয়াশ প্রভুদেসাই, মনোজ ভান্ডাগে, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ডেভিড উইলে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হার্শাল প্যাটেল, মহম্মদ সিরাজ।
দিল্লি ক্যাপিটালস
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), পৃথ্বী শ, মণীশ পান্ডে, যশ ধুল, ফিল সল্ট, অক্ষর প্যাটেল, ললিত যাদব, অভিষেক পোড়েল (উইকেটকিপার), অনরিখ নর্কিয়া, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
ফাফ ডু প্লেসি – আগের ম্যাচে ৭৯* রানের ইনিংস খেলার পাশাপাশি তিন ম্যাচে ১৭৫ রান করেছেন এবং অরেঞ্জ ক্যাপের তালিকায় ছয় নম্বরে।
ডেভিড ওয়ার্নার – তারকা ব্যাটার চার ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরি করেছেন এবং ২০৯ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।
অলরাউন্ডার
গ্লেন ম্যাক্সওয়েল – গত ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলেছেন এবং তিন ম্যাচে ৭৬ রান করেছেন ১৯৪.৮৭ স্ট্রাইক রেটে।
অক্ষর প্যাটেল – বাঁ-হাতি অলরাউন্ডার এখন দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং ১০৮ রান করেছেন ১৬৮.৭৫ স্ট্রাইক রেট বজায় রেখে।
বোলার
মহম্মদ সিরাজ – সতীর্থ পেসাররা বিশেষ সহায়তা না করলেও সিরাজ ৩ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন ৭.২৫ ইকোনমি রেট রেখে।
ডেভিড উইলে – বাঁ-হাতি পেসার ২ ম্যাচে ২ উইকেট নিয়েছেন এবং পাওয়ারপ্লেতে দলের অন্যতম প্রধান ভরসা।
উইকেটকিপার
অভিষেক পোড়েল – উইকেটকিপার হিসেবে আগের ম্যাচে একটি অসামান্য ক্যাচ নিয়েছিলেন এবং এখনও অবধি ব্যাট হাতে বিশেষ সাফল্য না পেলেও তরুণ খেলোয়াড়ের উপর ভরসা রাখা যেতে পারে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
ডেভিড ওয়ার্নার, ফাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, ডেভিড উইলে, অভিষেক পোড়েল, অনরিখ নর্কিয়া, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ।