চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলে ৩০০০ রান সম্পূর্ণ করলেন জস বাটলার

Jos Buttler
Jos Buttler. (Photo Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ১৭ তম ম্যাচে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস (সিএসকে) এবং রাজস্থান রয়্যালস (আরআর) একে অপরের মুখোমুখি হয়েছে। এই ম্যাচে আরআরের ওপেনার জস বাটলার ৩০০০ রান সম্পূর্ণ করেছেন। তিনি ৮৬টি ইনিংস খেলে এই মাইলফলকে পৌঁছেছেন।

জস বাটলার রাজস্থান রয়্যালসের হয়ে ২৪০০-এর অধিক রান করেছেন। ২০১৬ সালের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তিনি অভিষেক করেছিলেন। তিনি ২১ তম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ৩০০০ রান সম্পূর্ণ করলেন। তিনি আইপিএলে এখনও অবধি ১৬টি অর্ধশতরান এবং ৫টি শতরান করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, তার ৫টি শতরানের মধ্যে ৪টিই এসেছিল ২০২২ সালের মরসুমে। তিনি আগের মরসুমে অরেঞ্জ ক্যাপও পেয়েছিলেন। তিনি টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ৩০০০ রান সম্পূর্ণ করা থেকে ১৬৯ রান দূরে ছিলেন।

আইপিএলে তৃতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ৩০০০ রান সম্পূর্ণ করলেন জস বাটলার

রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার তৃতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ৩০০০ রান সম্পূর্ণ করলেন। তার আগে রয়েছেন কেএল রাহুল এবং ক্রিস গেইল। রাহুল ৮০টি ইনিংসে এবং গেইল ৭৫টি ইনিংস খেলে ৩০০০ রান সম্পূর্ণ করেছিলেন।

৩০০০-এর বেশি রান করা ব্যাটসম্যানদের মধ্যে বাটলারের স্ট্রাইক রেট হল দ্বিতীয় সেরা। তার স্ট্রাইক রেট হল ১৫১.০৪। তার আগে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) প্রাক্তন ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। তার স্ট্রাইক রেট হল ১৫১.৬৯।

রাজস্থান রয়্যালসের হয়ে শুধুমাত্র সঞ্জু স্যামসন এবং অজিঙ্কা রাহানে ৩০০০-এর বেশি রান করেছেন। এই তালিকায় খুব শীঘ্রই যোগ দিতে পারেন বাটলার। বর্তমানে তিনি হলেন রাজস্থান রয়্যালসের তৃতীয় সর্বোচ্চ রানপ্রাপক ব্যাটসম্যান।

প্ৰথমে ব্যাটিং করে রান করল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে তাদের হয়ে সর্বোচ্চ রান করেছেন জস বাটলার। তিনি ৩৬ বলে ৫২ রান করে আউট হন। দেবদত্ত পাড়িক্কল এবং রবিচন্দ্রন অশ্বিন ব্যাট হাতে দুটি সুন্দর ইনিংস খেলেছিলেন। পাড়িক্কল এবং অশ্বিন যথাক্রমে ২৬ বলে ৩৮ এবং ২২ বলে ৩০ রান করেন। শিমরন হেটমায়ার শেষের দিকে ব্যাট হাতে একটি দারুন ইনিংস খেলেন। তিনি বলে রান করে অপরাজিত থাকেন। অধিনায়ক সঞ্জু স্যামসন আগের ম্যাচের মতো এই ম্যাচেও কোনো রান পাননি। রবীন্দ্র জাদেজা, আকাশ সিং এবং তুষার দেশপান্ডে ২টি করে উইকেট নেন। মঈন আলি ১টি উইকেট পান। এই ম্যাচে শেষমেশ কারা জিতবে সেটাই এখন দেখার বিষয়।

close whatsapp