আইপিএলে অরেঞ্জ ক্যাপ প্রদানের ক্ষেত্রে একটি নতুন নিয়ম চালু করার পরামর্শ দিলেন এবি ডি ভিলিয়ার্স এবং টম মুডি
আপডেট করা - Apr 12, 2023 5:04 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ এখনও অবধি ১৬টি ম্যাচ হয়েছে এবং এর মধ্যেই আমরা বেশ কয়েকটি অসাধারণ ম্যাচ দেখেছি। এই মরসুমে কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে যা খেলাকে আরও বেশি রোমাঞ্চকর করে তুলেছে।
প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার টম মুডি অরেঞ্জ ক্যাপ প্রদানের ক্ষেত্রে একটি নতুন নিয়ম চালু করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন যে অরেঞ্জ ক্যাপ প্রদানের ক্ষেত্রে ব্যাটসম্যানের স্ট্রাইক রেটও দেখা উচিত। টি২০-তে রান এবং স্ট্রাইক রেটকে একসাথে দেখা খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি। এছাড়াও তিনি বলেছেন যে এই দুটি জিনিসকে একসাথে দেখা হলে মিডিল অর্ডার ব্যাটসম্যানদেরও আমরা অরেঞ্জ ক্যাপ পাওয়ার দৌড়ে দেখতে পাবো। তার এই বক্তব্যের সাথে সহমট পোষণ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।
টম মুডি টুইট করে বলেন, “অরেঞ্জ ক্যাপ প্রদানের ক্ষেত্রে স্ট্রাইক রেটের কথা মাথায় রাখা উচিত। আমি বিশ্বাস করি টি২০-তে রান + স্ট্রাইক রেটকে একসঙ্গে দেখা খুব মূল্যবান এবং প্রাসঙ্গিক। এতে মিডল-অর্ডার ব্যাটাররাও অন্তর্ভুক্ত হবে যাদের অরেঞ্জ ক্যাপ পাওয়ার দৌড়ে খুব একটা দেখা যায় না। এর সূত্রটি কি, আমি সেটা বিশেষজ্ঞদের উপর ছেড়ে দিলাম।”
এই টুইটের প্রত্যুত্তরে এবি ডি ভিলিয়ার্স বলেন, “এটা অনেক আগে থেকেই বলে আসছি। এটি খুবই সহজ বিষয়। এই প্রতিযোগিতাটি ১ ও ২ এবং মাঝেমধ্যে ৩ নম্বর ব্যাটারের মধ্যেই সীমাবদ্ধ থাকে।”
The highly sought after Orange Cap should be judged with S/R in mind.
I believe runs + S/R combined are more valuable/relevant in #T20.
This would also include middle order batters who are rarely in contention.
What that formula is, I’ll leave to the experts. @IPL— Tom Moody (@TomMoodyCricket) April 11, 2023
Been saying this for ages. No brainer. It’s a comp between 1,2 and possible/rarely number 3 batters
— AB de Villiers (@ABdeVilliers17) April 11, 2023
আইপিএলে শুধুমাত্র মাইকেল হাসি এবং কেএল রাহুলই ১৩০-এর কম স্ট্রাইক রেটের সাথে অরেঞ্জ ক্যাপ জেতেন
আইপিএলের ইতিহাসে মাইকেল হাসি এবং কেএল রাহুল বাদে আর কোনও ব্যাটসম্যান ১৩০-এর কম স্ট্রাইক রেটের সাথে অরেঞ্জ ক্যাপ জেতেননি। মাইকেল হাসি এবং কেএল রাহুল যথাক্রমে ২০১৩ এবং ২০২০ সালের মরসুমে ১৩০-এর কম স্ট্রাইক রেট সহ অরেঞ্জ ক্যাপ জেতেন। ২০১৩ সালের মরসুমে ক্রিস গেইল ১৫৬.২৯ স্ট্রাইক রেটের সাথে ৭০৮ রান করেছিলেন এবং তিনি অরেঞ্জ ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, সেই মরসুমে ক্রিস গেইল মাইকেল হাসির চেয়ে একটি ইনিংস কম খেলেছিলেন।
চলমান আইপিএলে এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপ রয়েছে পঞ্জাব কিংসের (পিবিকেএস) অধিনায়ক শিখর ধাওয়ানের কাছে। তিনি এখনও পর্যন্ত ৩টি ম্যাচ খেলে ২২৫ রান করেছেন।