তিলক বর্মাকে ভারতীয় টি২০ দলে শীঘ্রই দেখার ব্যপারে আশাবাদী রবি শাস্ত্রী
আপডেট করা - Apr 12, 2023 1:30 pm

এবারের আইপিএলে তারকা ক্রিকেটারদের পাশাপাশি তরুণ ক্রিকেটাররাও দুরন্ত পারফরম্যা্ন্স প্রদর্শন করছেন। সেখানেই রুতুরাজ গায়কোয়াড়, যসস্বী জয়সওয়ালদের পাশে তিলক বর্মার নাম নিয়েও এই মুহূর্তে চর্চা চলছে ভারতীয় ক্রিকেট মহলে। মুম্বি ইন্ডিয়ান্সের হয়েই এবারের আইপিএলের মঞ্চে নেমেছেন তিলক বর্মা। প্রথম ম্যাচ থেকেই নিজের পারফরম্যান্স দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। শেষ ম্যাচেও মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের অন্যতম প্রধান কারিগড় ছিলেন তিনি। সেই পারফর্ম্যান্স দেখার পর থেকেই তাঁকে ভারতীয় দলে দেখার ব্যপারে আশাবাদী প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী।
তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচেই ৬ উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে এবারের আইপিএলে প্রতম সাফল্যের মুখ দেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই মন্যাচে রোহিত শর্মা যেমন ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন, তেমনই তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। আর সেই পারফরম্যান্স দেখার পর থেকেই তিলক বর্মাকে ভারতীয় দলে দেখার ব্যপারে আশাবাদী প্রাক্তন ভারত কোচ রবি শাস্ত্রী। আগামী ছয় মাসের মধ্যে তিলক বর্মা ভারতীয় দলে সুযোগ না পেলে তিনি সেটা আশ্চর্যজনক হবে বলেই মনে করছেন তিনি।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও ৪১ রানের ইনিংস খেলেছিলেন তিলক বর্মা
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রোহিত শর্মার সঙ্গে ৬৮ রানের পার্টনারশিপ গড়েছিলেন এই তরুণ ক্রিকেটার। সেখানেই তাঁর ব্যাট থেকে এসেছিল ২৯ েবলে ৪১ রানের দুর্ধর্ষ ইনিংসও। যদিও শেষপর্যন্ত মাঠে থাকতে পারেননি তিনি। কিন্তু এই তরুণ ক্রিকেটার ে মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের রাস্তাটা অনেকটাই প্রশস্ত করে দিয়ে গিয়েছি্লেন তা বলার অপেক্ষা রাখে না। দিল্লি ক্যাপিটাল,সের বিরুদ্ধে তিলক বর্মার ৪১ রানের এই ইনিংস জুড়ে ছিল ৬টি ওভার বাউন্ডারি এবং একটি বাউন্ডারি। পরপর তিন ম্যাচেই তাঁর পারফর্ম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন রবি শাস্ত্রী।
এই প্রসঙ্গে রবি শাস্ত্রী জানিয়েছেন, “তাঁর বয়স এখন মাত্র ২০ বছর। কিন্তু যে পরিণত মস্তিষ্কের পরিচয় তিনি দিচ্ছেন, তা তাঁর বয়সের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। এটা অত্যন্ত ইতিবাচক একটা দিক। শুধুমাত্র মুম্বই ইন্ডিয়ান্সের জন্যই নয়। ভারতীয় দলের পরিপ্রেক্ষিতেও তাঁর এই দক্ষতা অত্যন্ত ইতিবাচক একটা ইঙ্গিত দেয়। তিনি একজন ভারতীয় ক্রিকেটার। যদি আসন্ন ছয় মাসের মধ্যে ভারতীয় টি টোয়েন্টি দলের হয়ে তিনি না খেলেন, তাতে আমি হতবাকই হব”।
প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেখানেই তাঁর ব্যাট থেকে এসেছিল ৮৪ রানের অসাধারণ ইনিংস। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও তিলক বর্মা সফল। এই ধারা এবারের আইপিএলে তিনি বজায় রাখতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।