এখনও দুই সপ্তাহও হয়নি, এর মধ্যেই এই দলকে প্লে-অফের বাইরে দেখছেন আকাশ চোপড়া
এই দলের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তুললেন বিশ্লেষক আকাশ চোপড়া
আপডেট করা - Apr 12, 2023 4:57 pm

আকাশ চোপড়া তাঁর মতামত প্রকাশ করে জানিয়েছেন যে দিল্লি ক্যাপিটালস (ডিসি) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হবে। ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দল টুর্নামেন্টের শুরুতে টানা চতুর্থ পরাজয়ের সম্মুখীন হয়েছে ১১ই এপ্রিল, মঙ্গলবার, দিল্লিতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ছয় উইকেটে হেরে।
তাঁর ইউটিউব চ্যানেলে শেয়ার করা একটি ভিডিওতে খেলাটি পর্যালোচনা করার সময়ে চোপড়া দিল্লি ক্যাপিটালসের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা সম্পর্কে হতাশা প্রকাশ করেছেন। ব্যাট হাতে ডেভিড ওয়ার্নারের পরিকল্পনা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। প্রাক্তন ভারতীয় ওপেনার উল্লেখ করেছেন যে দিল্লি ক্যাপিটালস অধিনায়ক তিনটি হাফ সেঞ্চুরি করলেও দলের জন্য কার্যকরী প্রভাব রাখতে পারেননি।
“দিল্লির চার ম্যাচে চার হার। এটা প্রায় নিশ্চিত যে এই দলটি যোগ্যতা অর্জন করবে না। ডেভিড ওয়ার্নার ও পৃথ্বী শ শুরুতে ভালো খেলছিল। ডেভিড ওয়ার্নারকে নিয়ে প্রশ্ন হচ্ছে সে আদৌ ভালো খেলছেো কিনা। সে রান করছে, সে চার ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরি করেছে, কিন্তু এখনও পর্যন্ত একটি ছক্কাও মারতে পারেনি। সে এমন একজন খেলোয়াড় যে এই টুর্নামেন্টের ইতিহাসে প্রতি ২০ বলে একটি ছক্কা মেরেছে। এখানে প্রায় ২০০ বল খেলেছে কিন্তু এখন পর্যন্ত একটিও ছক্কা মারেনি।”
অক্ষর প্যাটেলকে ৭ নম্বরে খেলানো ত্রুটিপূর্ণ পরিকল্পনা আকাশ চোপড়া
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪৭ বলে ৫১ রান করার সময়ে ছয়টি চার মেরেছিলেন ওয়ার্নার। অভিজ্ঞ ওপেনার চার ইনিংস খেলে ১১৪.৮৩-এর নিম্নমানের স্ট্রাইক রেটে ২০৯ রান সংগ্রহ করেছেন। এক পর্যায়ে ৭৬/১ থেকে ৯৮/৫ হয়ে যাওয়ার জন্য আকাশ চোপড়া দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং অর্ডার নিয়েও প্রশ্ন তুলেছেন।
“পৃথ্বী শ অন্য প্রান্তে আউট হল এবং তারপরে সবাই একের পর এক আউট হতে থাকল। তারপরে এল অক্ষর প্যাটেল। দিল্লির জন্য এটি একটি বড় প্রশ্ন – তারা কেন অক্ষরকে উপরের ক্রমে খেলাচ্ছে না? অক্ষর যে ফর্মে আছে তাতে সে অপ্রতিরোধ্য,” যোগ করেছেন আকাশ।
ধারাভাষ্যকার যোগ করেছেন যে স্পিন-বোলিং অলরাউন্ডার ধীর গতির পিচেও স্বাছন্দ্যেই খেলছিলেন, “সে এখানে একটি ভালো ইনিংস খেলেছে এবং যখন সে খেলে, তখন মনে হচ্ছিল না যে এই পিচটি ধীরগতির। তারা এমনকি অক্ষরের উপরে ললিত যাদবকে পাঠিয়েছে। অক্ষরকে ৭ নম্বরে পাঠিয়ে কী হবে। এটি ত্রুটিপূর্ণ পরিকল্পনা। আপনি এই পরিকল্পনাকে ন্যায্যতা দিতে পারে না। এই খেলোয়াড়ের অন্তত ৪ বা ৫ নম্বরে ব্যাট করা উচিৎ।”