পাওয়ার প্লেতে ডেভিড ওয়ার্নারকে বাড়তি দায়িত্ব নেওয়ার বার্তা টম মুডির
আপডেট করা - Apr 11, 2023 3:43 pm

তিনটি ম্যাচ হয়ে গেলেও এখনও পর্যন্ত একটিও ম্যাচ জিততে পারেনি দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচে নামার আগেই দিল্লি ক্যাপিটালসের কার্যকরী অধিনায়ক ডেভিড ওয়ার্নারের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ প্রাক্তন অস্ট্রেলিয়া তারকা ক্রিকেটার টম মুডির। এবারের আইপিএলে ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে অর্ধশতরান দেখা গেলেও তাঁর স্বভাবসিদ্ধ পারপরম্যান্স দেখা যায়নি। সেজন্যই এবার ডেভিড ওয়ার্নারকে পাওয়ার প্লে-র সময় বাড়চি দায়িচ্ব নেওয়ার পরামর্শ টম মুডির।
বিশ্ব ক্রিকেটের মঞ্চে বিধ্বংসী ক্রিকেটারদের মধ্যে ডেভিড ওয়ার্নারের নাম অন্যতম। কিন্তু সম্প্রতি নিজের চেনা ছন্দে নেই ডেভিড ওয়ার্নার। এবারের আইপিএলে তিনটি ম্যাচের মধ্যে দুটো অর্ধশতরান পেলেও, তাঁর হাত ধেরে বিধ্বংসী ইনিংস দেখা যায়নি। সেইসহ্গে ডেভিড ওয়ার্নারের স্ট্রাইকরেটও খুবই কম। এই মুহর্তে আইপিেলের মঞ্চে ডেভিড ওয়ার্নারের স্ট্রাইরকেট রয়েছে ১১৭। যা হয়ত একেবারেই ডেভিড ওয়ার্নারের মতো ক্রিকেটারের সঙ্গে বেমানান। সেজন্যই এবার তাঁকে পাওয়ার প্লেতে বাড়তি দায়িত্ব নেওয়ার বার্তা দিয়েছেন টম মুডি।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৫৫ বলে ৬৫ রান করেছিলেন ডেভিড ওয়ার্নার
শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচে বিশ্রী হারের স্বাক্ষী থাকতে হয়েছিল দিল্লি ক্যাপিটালসের। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নার অর্ধশতরানের ইনিং খেললেও তাঁর পারফর্মযান্স নিয়ে সুরু হয়েছে সমালোচনার ঝড়। সেই ম্যাচে অর্ধশতরান পেলেও খুব ধীরগতিতে খেলেছিলেন তিনি। সেইসঙ্গে এবারের আইপিএলে এখনও পর্যন্ত পাওয়ার প্লেকে কাজে লাগাতে পারেনি দিল্লি ক্যাপিটালস বাহিনী। সেটা দেখার পরই টম মুডি ডেভিড ওয়ার্নারের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। তাঁর মতে পাওয়ার প্লেতে ডেভি্ড ওয়ার্নারকেই বাড়তি দায়িত্ব নিতে হবে এবার।
এই প্রসঙ্গে স্টার স্পোর্টসে টম মুডি জানিয়েছেন, “যেভাবে রান তিনি করছেন তা দিল্লি ক্যাপি্টালসের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে না। পাওয়ার প্লেতেই তাঁকে বাড়তি দায়িত্ব নিতে দলের টেম্পো ঠিক করতে হবে। এই মুহূর্তে দলের টেম্পারামেন্ট অনেকটাই নীচের দিকে। আমি তাঁকে দেখতে চাই যে সেই পরিস্থিতিতে দলের টেম্পোকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে। কারণ এবারের আইপিএলে ইমপ্যাক্ট ক্রিকেটার ব্যবহারের একটা বিশেষ সুবি্ধা রয়েছে”।
গত ম্যাচে ডেভিড ওয়ার্নারের পারপররম্যান্স দেখার পর সমালোচনায় সরব হয়েছিলেন বীরেন্দ্র সেওয়াগ। ডেভিড ওয়ার্নারের দীর গতির রান করা নিয়েই অসন্তুষ্ট হয়েছিলেন তিনি। এরপর রিকি পন্টিংয়ের মুখেও ডেভিড ওয়া্র্নারের সঙ্গে আলোচনা করার একটা কথ শোনা গিয়েছিল। মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে দিল্লি ক্যাপিটালস। সেখানেই ফের পুরনো মেজাজে ডেভিড ওয়ার্নারকে দেখা যায় কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।