আরসিবির হয়ে বিরাট কোহলিকে ওপেন না করার পরামর্শ ইরফান পাঠানের

Virat Kohli & Faf Duplessis
Virat Kohli & Faf Duplessis. ( Image Source: IPL )

প্রথম ম্যাচে দুর্ধর্ষ জয় পেলেও দ্বিতীয় ম্যাচেই ইডেন গার্ডেন্সে থেমে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দৌড়। কলকাতা নাইট রাইডার্সের কাছে সেই ম্যাচে হেরে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মাঝে বেশ কয়েকদিনের বিরতি। এবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচে নামার আগেই বিরাট কোহলির উদ্দেশ্যে বিশেষ পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। প্রাক্তন এই ক্রিকেটারের মতে বেঙ্গালুরুর হয়ে প্রতি ম্যাচে বিরাট কোহলির ওপেনিং করা উচিত্ নয়।

প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেখানেই ফাপ ডুপ্লেসির সঙ্গে ওপেনিং.ে নেমেচিলেন বিরাট কোহল। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাদের ১৪৮ রানের পার্টনারসি্প সকলকে চমকে দিয়েছিল। সেই থেকেই ফের বিরাট কোহলির পারফর্ম্যান্স নিয়ে আলোচনা তুঙ্গে। কিন্তু দ্বিতীয় ম্যাচে্ কিন্তু বিরাট কোহলি কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বড় রান পেতে ব্যর্থই হয়েছিল। এরপরই বারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান তাঁর উদ্দেশ্যে এই বিশেষ পরামর্শ দিয়েছেন।

প্রথম ম্যাচে ফাফ ডুপ্লেসির সঙ্গে ১৪৮ রানের পার্টনারশিপ করেছিলেন বিরাট কোহলি

গতবার ছেকেই রয়্যাল চে্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ওপেনিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট কোহলি। এবারও সেই জায়গাতেি দেখা যাচ্ছে প্রাক্তন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ককে। যদিও দ্বিতীয় ম্যাচে সেভাবে পারফরম্যান্স দেখাতে পারেননি বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ওপেনিং অর্ডার শক্তিশালী হলেও,  মিডল অর্ডার কিন্তু খানিকটা দুর্বল। সেখানে শুরুতেই বিরাট কোহলি এবং ফাফ ডুপ্লেসির উইকেট পরপর খোয়ালে তা যে বেঙ্গালুরুকে বড়সড় সমস্যায় ফেলতে পারে, তা মানতে কোনো দ্বিধা নেই ইরফান পাঠানের।

এই প্রসঙ্গে ইরফান পাঠান জানিয়েছেন, “এমন ধরণের প্রতিযোগিতার মঞ্চে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অন্যান্য ব্যাটারদেরও প্রস্তুত থাকতে হবে। সেইঙ্গে নিজেদের ভূমিকাও যথাযথভাবে পালন করতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বাকি ক্রিকেটারদের। একইসঙ্গে আমি আরও একটা জিনিস মনে করি যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ওপেন করা উচিত্ নয় বিরাট কোহলির”।

গত ম্যাচেউ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএল কেরিয়ারে ৮০০ টি বাউন্ডারি মারার রেকর্ড গড়েছেন। সেইসঙ্গে দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে এই রেকর্ড গড়েছেন তিনি। এছাড়া আইপিএলের মঞ্চে ৫০টি ৫০+ রানও রয়েছে বিরাট কোহলির। এবারের আইপিএলে শুরুটাও অসাধারণ করেছেন বিরাট কোহলি। নতুন বছরের শুরু থেকেই বিরাট কোহলি দুরন্ত ফর্মের মধ্যে রয়েছেন। সেই ধারা আরসিবির হয়েও ধরে রেখেছেন তিনি। দলের কথা মাথায় রেখেই  এবার বিরাট কোহলিকে ওপেন না করার পরামর্শই দিচ্ছেন ইরফান পাঠান।

close whatsapp