প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়েই নাইটদের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর বার্তা ফাফ ডুপ্লেসির
আপডেট করা - Mar 29, 2022 9:18 pm

প্রথম ম্যাচে বিরাট রান করেও জয়ের মুখ দেখতে পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার সামনে কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যচে আর কোনও ভুল নয়। দলের তারকাদের পারফরম্যান্সে খুশি ফাফ ডুপ্লেসিস। তাঁর মতে ৮৫ শতাংশ কাজ তারা ঠিকঠাকভাবেই করে ফেলেছে। বাকি যে ১৫ শতাংস বাকি রয়েছে,, এবার সেদিকেই একটু বেশী নজর দিতে হবে তাদের। ফাফ ডুপ্লেসির মতে গত ম্যাচে করা ভুলগুলো থেকে শিক্ষা নিয়েই এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় তারা। সেই মতোই প্রস্তুত হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
প্রতম ম্যাচেই পঞ্জাবের বিরুদ্ধে ২০৫ রান করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের ব্যাটাররা দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন সেই ম্যাচে। তবুও যেন কোথাও একটা খামতি রয়েই গিয়েছিল। আর সেটাই বোধহ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরুর হারের প্রধান কারণ ছিল। সেই ভুল আর এই ম্যাচে করতে নারাজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক ডুপ্লেসির মুখে বাকি সতীর্থদের উদ্দেশ্যে সেই বার্তাই শোনা গেল এবার। যদিও তাদের দলের পারফরম্যান্স নিয়ে তিনি বেশ আশাবাদীই রয়েছে।
গতম্যাচে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন ফাপ ডুপ্লেসি। সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছিলেন বিরাট কোহলি এবং শেষের দিকে ঝোরো রানের ইনিংস খেলেছিলেন দীনেশ কার্তিক। তবে বোলিং পারফরম্যান্স তেমন হয়নি। সেইসঙ্গে ফিল্ডিংয়েও বেশকিছু জায়গায় সমস্যা দেখা গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামার আগে সেদিকেই বাড়তি নজর এই ফাফ ডুপ্লেসির।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামার ফাফ ডুপ্লেসির বিশেষ বার্তা
নাইট রাইডার্সের বিরুদ্ধে নামার আগে ফাফ ডুপ্লেসি জানিয়েছেন, “দল হিসাবে আমরা ৮৫ শতাংশ জিনিস একেবারে ঠিকঠাকভাবে করেছিলাম। তবে আমাদের আরও ভাল হতে হবে। গতম্যাচে যে সমস্ত ভুলগুলো হয়েছে সেগুলো যাতে এই ম্যাচে না হয় তার দিকেই নজর দিতে হবে আমাদের”।
বিরাট কোহলির প্রশংসাই এবার শোনা গেল ফাফ ডুপ্লেসির মুখ থেকে
গতম্যাচে দুর্ধর্ষ ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধও নামার আগে সেই পারফরম্যা্ন্স ধরে রাখতে মরিয়া ফাফ ডুপ্লেসি। গত ম্যাচে বিরাট কোহলির সঙ্গে প্রায় ১০০ রানের পার্টনারশিপ গড়েছিলেন তিনি। সেই কথাই এবার উঠে এল ডুপ্লেসির মুখে। তিনি জানিয়েছেন, “বিরাট কোহলি সত্যিই একজন অসাধারণ ক্রিকেটার। এখানে তাঁর বিপক্ষে খেলেছি আমি। এবার আমরা একই দলে। গত ম্যাচেই বিরাটের সঙ্গে আমি ১০০ রানের পার্টনারশিপ তৈরি করতে পেরেছি। সেটা সত্যিই আমাদের জন্য একটা বড় ব্যপার। অন্যদিকে দীনেশ কার্তিকও গতম্যাচে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন”।
নাইট রাইডার্সের বিরুদ্ধেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর যে শক্তি সেই ব্যাটিং পারফরম্যান্স, তা বলার অপেক্ষা রাখে না।