আইপিএল ২০২৩-এ নিজেদের তৃতীয় ম্যাচেও জয়ের মুখ দেখতে পারল না দিল্লি ক্যাপিটালস

Rajasthan Royals
Rajasthan Royals. (Photo Source: BCCI/IPL)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণে নিজেদের তৃতীয় ম্যাচেও জিততে পারল না ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস (ডিসি)। রাজস্থান রয়্যালসের (আরআর) কাছে ৫৭ রানে পরাজিত হল তারা।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। ব্যাট করতে নেমে অসাধারণ শুরু করে সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন দল। জস বাটলার এবং যশস্বী জয়সওয়াল প্ৰথম উইকেটে ৯৮ রানের পার্টনারশিপ করেন। জয়সওয়াল ৩১ বলে ৬০ রানের একটি দারুন ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ১১টি চার এবং ১টি ছয়। এর মধ্যে পাঁচটি চারই এসেছিল ম্যাচের প্ৰথম ওভারে। আরেক ওপেনার বাটলার ১১টি চার এবং ১টি ছয় সহ ৫১ বলে ৭৯ রান করেন।

অধিনায়ক স্যামসন এই ম্যাচে পুরোপুরিভাবে ব্যর্থ হন। তিনি কুলদীপ যাদবের বলে ০ রানে আউট হন। শিমরন হেটমায়ার একটি ভালো ইনিংস খেলেন। তিনি ১টি চার এবং ৪টি ছয় সহ ২১ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। শেষমেশ ২০ ওভারে ৪ উইকেটে ১৯৯ রান করে ডিসি। এই ম্যাচে দিল্লির সবথেকে সফল বোলার ছিলেন মুকেশ কুমার। তিনি ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট নেন। কুলদীপ যাদব এবং রোভম্যান পাওয়েল ১টি করে উইকেট পান।

রাজস্থান রয়্যালসের বোলিংয়ের সামনে ব্যাটিং বিপর্যয় ঘটল দিল্লি ক্যাপিটালসের

রান তাড়া করতে নেমে প্ৰথম ওভারেই দুটি উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস। পৃথ্বী শ এবং মনীশ পান্ডে দুজনেই ০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। ডেভিড ওয়ার্নার রান পেয়েছেন তবে তার ইনিংসটি খুবই ধীরগতির ছিল। তিনি ৫৫ বলে ৬৫ রান করেন। ললিত যাদব ২৪ বলে ৩৮ রানের একটি ভালো ইনিংস খেলেন। ললিত এবং ওয়ার্নারের মধ্যে ৬৪ রানের পার্টনারশিপ হয়। এছাড়া আর কোনো বড় পার্টনারশিপ করতে পারেনি ডিসি। ললিতের পরবর্তী সব ব্যাটসম্যানরাই পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন। শেষমেশ ২০ ওভারে ৯ উইকেটে ১৪২ রান করে দিল্লি ক্যাপিটালস।

ট্রেন্ট বোল্ট এবং যুজবেন্দ্র চাহাল যথাক্রমে ৪ ওভারে ২৯ রান এবং ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩টি করে উইকেট নেন। রবিচন্দ্রন অশ্বিন ৪ ওভারে ২৫ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন। সন্দীপ শর্মা ১টি উইকেট পান। এই ম্যাচটি জিতে নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে আরআর।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন-

 

close whatsapp