গত মরসুমের রানার্স-আপকে পরাজিত করে আইপিএল ২০২৩-এ নিজেদের জয় অব্যাহত রাখল পঞ্জাব কিংস
আপডেট করা - Apr 6, 2023 12:13 am

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণে পরপর দুটি জয় পেল পঞ্জাব কিংস। সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন দল রাজস্থান রয়্যালসকে (আরআর) ৫ রানে পরাজিত করল তারা।
টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। পিবিকেএসের দুই ওপেনার দুর্দান্তভাবে শুরু করেন। অধিনায়ক শিখর ধাওয়ান এবং প্রভিসিমরণ সিং মিলে প্ৰথম উইকেটে ৯০ রানের পার্টনারশিপ করেন। প্রভিসিমরণ সিং ৩৪ বল ৬০ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৭টি চার এবং ৩টি ছয়। রাজাপক্ষ দুর্ভাগ্যবশত চোট পেয়ে ১ বলে ১ রান করে মাঠের বাইরে চলে যান। পিবিকেএসের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জিতেশ শর্মা ১৬ বলে ২৭ রান করেন। সিকন্দর রাজা এবং শাহরুখ খান ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। রাজা এবং শাহরুখ যথাক্রমে ২ বলে ১ এবং ১০ বলে ১১ রানে আউট হন। এই ম্যাচে পিবিকেএসের ব্যাটসম্যানদের মধ্যে সবথেকে বড় অবদান রেখেছেন অধিনায়ক স্বয়ং। শিখর ৫৬ বলে ৮৬ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৯টি চার এবং ৩টি ছয়।
এই ম্যাচে রাজস্থানের সবথেকে সফল বোলার ছিলেন জেসন হোল্ডার। তিনি ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন। যুজবেন্দ্র চাহাল এবং রবিচন্দ্রন অশ্বিন যথাক্রমে ৪ ওভারে ৫০ রান এবং ৪ ওভারে ২৫ রান দিয়ে ১টি করে উইকেট শিকার করেন। শেষমেশ ২০ ওভারে ৪ উইকেটে ১৯৭ রান করে পঞ্জাব কিংস।
বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করলেন নাথান এলিস
রান তাড়া করতে নেমে শুরুতেই যশস্বী জয়সওয়াল এবং রবিচন্দ্রন অশ্বিনের উইকেট হারায় রাজস্থান রয়্যালস। জয়সওয়াল এবং অশ্বিন যথাক্রমে ৪ বলে ০ এবং ৮ বলে ১১ রান করেন। জস বাটলার শুরুটা ভালো করলেও বড় রান করতে ব্যর্থ হন। তিনি ১১ বলে ১৯ রান করে আউট হন। অধিনায়ক সঞ্জু স্যামসনও ভালো ছন্দের সাথে ব্যাটিং করছিলেন। কিন্তু বড় শট খেলতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ আউট হন তিনি। স্যামসন ৫টি চার এবং ১টি ছয় সহ ২৫ বলে ৪২ রান করেন।
দেবদত্ত পাড়িক্কল খুব ধীরগতির একটি ইনিংস খেলেন। তিনি ২৬ বলে ২১ রান করেন। রিয়ান পরাগ ১টি চার এবং ২টি ছয় সহ ১২ বলে ২০ রান করে নাথান এলিসের বলে আউট হন। শেষে শিমরন হেটমায়ার এবং ইমপ্যাক্ট খেলোয়াড় ধ্রুব জুরেল অনেক চেষ্টা করলেও আরআরকে ম্যাচ জেতাতে ব্যর্থ হন। হেটমায়ার ১৮ বলে ৩৬ রান করে রান আউট হন এবং জুরেল ১৫ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন।
এই ম্যাচে পিবিকেএসের সবথেকে সফল বোলার ছিলেন নাথান এলিস। তিনি ৪ ওভারে ৩০ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। অর্শদীপ সিং ৪ ওভারে ৪৭ রান দিয়ে ২ উইকেট নেন। শেষমেশ ২০ ওভারে ৭ উইকেটে ১৯২ রান করে রাজস্থান রয়্যালস।
এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন-
That's that from Match 8. @PunjabKingsIPL win their second game on the trot as they beat #RR by 5 runs.
Scorecard – https://t.co/Cmk3rElYKu #TATAIPL #RRvPBKS #IPL2023 pic.twitter.com/R9j1jFpt5C
— IndianPremierLeague (@IPL) April 5, 2023
A 𝐑𝐨𝐲𝐚𝐥 victory! 👑
Sadde 🦁s get the W in GuWahati! ♥️#RRvPBKS #JazbaHaiPunjabi #SaddaPunjab #TATAIPL pic.twitter.com/tTp5LWMbjh
— Punjab Kings (@PunjabKingsIPL) April 5, 2023
Tha na? Well played, @PunjabKingsIPL 👏 https://t.co/ZE2CDjiyHm
— Rajasthan Royals (@rajasthanroyals) April 5, 2023
Shikhar Dhawan's innings will raise, should raise, the question of whether you can have an anchor batter, especially in these conditions. You can appear to have increased your strike rate by the end, but the 30 balls at run-a-ball can hurt.
— Harsha Bhogle (@bhogleharsha) April 5, 2023
Rajasthan Royals Vs Punjab Kings is the best rivalry in recent times!
The quality of matches have been unmatchable. pic.twitter.com/eI7NPwb8te
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 5, 2023
Punjab Kings won their first 2 games after 6 long years.
Good start to Shikhar Dhawan Era. pic.twitter.com/gGihyWlPD4
— Johns. (@CricCrazyJohns) April 5, 2023
Ye naam sunte rahenge #Dhruvjurel
— Irfan Pathan (@IrfanPathan) April 5, 2023
https://twitter.com/ArBazKhan652/status/1643684196270108672?t=UWow5GvYnyfJTc6ZF4d_sg&s=19
Nathan Ellis underrated 🐐#IPL#RRvsPBKS#IPL2023pic.twitter.com/O5Am2F21tI
— Aman Raina (@ImRaina45) April 5, 2023
.@CurranSM with a brilliant 𝐜𝐥𝐮𝐭𝐜𝐡 over under pressure for Punjab 🙌
📸: IPL/BCCI pic.twitter.com/1TFxrjV44u
— CricTracker (@Cricketracker) April 5, 2023