করোনায় আক্রান্ত হয়েছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া

Aakash Chopra
Aakash Chopra. (Photo Source: Instagram)

সদ্য শুরু হয়েএবারের আইপিএল। গত ৩১ মার্চ থেকে শুরু হয়েছে এবারের ক্যাশরিচ লিগ। আইপিএল হোক কী ভারতীয় দলের সিরিজ, সেখানেই ধারাভাষ্যে অন্যতম প্রধান নাম হল আকাশ চোপড়া। এওবারেও আইপিএলের বিভিন্ন পারফরম্যান্স নিয়ে আসোচনা শুরু করেছিলেন তিনি। কিন্তু তার মাঝেই করোনায় আক্রান্ত হয়েছেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। বুধবার টুইটারে নিজেই তাঁরক করোনায় আক্রান্ত হওয়ার কবর দিয়েচেন আকাশ চোপড়া। সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁর দ্রুত আরোগ্য কামাতেই সকলে।

এবারের আইপিএলেও আকাশ চোপড়ার অনুষ্ঠান আকাশবানী কিন্তু শ্রোতাদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু সেই পথেইফের একবার কাঁটা হয়ে দাঁড়াল এই করোনা। গত তিন বছর এই করোনার দাপটেই  কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল ভারত সহ গোটা বিশ্ব। করোনার রক্তচক্ষু থেকে ছাড় পায়নি ক্রিকেচের সবচেয়ে জনপ্রিয় লিগ আইপিএলও। ২০২১ সালে দেশের বাইরে আয়োজিত করতে হয়েছিল আইপিএল। গতবার ঘরের মাঠে হলেও কড়া বিধি নিষেধের মধ্যেই হয়েছিল আইপিএল।

সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই খবর সকলকে দিয়েছেন আকাশ চোপড়া

এবার সেই আইপিএল ফের ফিরেছে নিজের চেনা ছন্দে। করোনার কড়া বিধি নিষেধও নেই সেখানে। যদিও করোমনা আক্রান্ত হলে যে সেই ক্রিকেটারকে সমস্ক নিয়ম মানতে হবে তা জানানো দ্বিধা করেনি বিসিসিআই। প্রথম দিন থেকেই আইপরিে্ল ঘিরে উন্মাদনা তুঙ্গে। তার মাঝেই ফের একবার করোনার ছায়া। যদিও আইপিএলে খেলা কোনও ক্রিকেটার কিংবা  প্রতিযোগিতার সঙ্গে জড়িত কোনও সদস্যের সঙ্গে হয়নি। বুধবার করোনায় আক্রাম্কত হওয়ার খবর দিয়েছেন আকাশ চোপড়া নিজেই। যদিও উপসর্গ খুব একটা বেশী নয়।

হাল্কা উপসর্গই দেখা দিয়েছে আকাশ চোপড়ার। ইতিমধ্যেই সুরু হয়ে গিয়েছে তাঁর চিকিত্সাও। বুধবার সকালে টুইট করে আকাশ চোপড়া নিজেই সেই কথা জানিয়েছেন সকলকে। আকাশ চোপড়া টুইটারে লিখেছেন, “কোভিডের দ্বারা কট অ্যান্ড বোল্ড হয়েছি। হ্যাঁ আবারও সেই সি ভাইরাস তাঁর থাবা বসিয়েছে। যদিও হাল্কা উপসর্গই রয়েছে। তবে সবকিছুই আয়ত্তের মধ্যে রয়েছে। আপাতত কয়েকদিন  ধারাভাষ্য থেকে দূরে থাকব। তবে শীঘ্রই পের ফেরার ব্যপারে আমি আশাবাদী রয়েছি”।

সম্প্রতি ফের ভারতে করোনার প্রকোপ দেখা  যাচ্ছে নতুন করে। গত ৪ এপ্রিলই নতুন করে বারতের ৩,০৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দিল্লি সহ ভারতের বেশ কয়েকটি জায়গাতেই নতুন করে করোনার বিধি নিষেধ আরোপ করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে আকাশ চোপড়ার দ্রুত আরোগ্য কামনায় সকলে।

close whatsapp