সিএসকে বনাম এলএসজি: ম্যাচ শুরুর আগে মাঠে দেখা মিলল কুকুরের

Chepauk
Chepauk. (Photo Source: Jio Cinema)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণের ষষ্ঠ ম্যাচে চেন্নাই সুপার কিংস (সিএসকে) এবং লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) একে অপরের মুখোমুখি হয়েছে। তবে সিএসকে বনাম এলএসজি ম্যাচের আগে একটি হাস্যকর ঘটনা ঘটতে দেখা গেল। ম্যাচ শুরুর আগে চিপকে একটি কুকুরের দেখা মিলল। তবে চিপকে এই ঘটনা এর আগেও ঘটেছে।

ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে যখন তিন ম্যাচের ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচ চলছিল তখনও একটি কুকুরকে খেলা চলাকালীন মাঠে ঢুকে পড়তে দেখা যায়। কুকুরটি মাঠে ঢুকে পড়ায় খেলা শুরু করতে কিছুক্ষণ দেরি হয়। মাঠের কর্মীরা কুকুরটিকে শেষ পর্যন্ত বাইরে বের করতে সক্ষম হয়। এরপরে ম্যাচের কাজকর্ম শুরু হয়।

রুতুরাজ এবং কনওয়ের হাত ধরে ভালো পরিস্থিতিতে চেন্নাই সুপার কিংস

লখনউ সুপার জায়ান্টাসের অধিনায়ক কেএল রাহুল টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে অসাধারণ শুরু করে সিএসকের দুই ওপেনার রুতুরাজ গায়কওয়াড় এবং ডেভন কনওয়ে। আগের ম্যাচে শুরুতেই নিজের উইকেট হারিয়েছিলেন কনওয়ে। কিন্তু আজ অসাধারণ ফর্মের সাথে ব্যাটিং করেছেন তিনি।

রুতুরাজ গায়কওয়াড় আগের ম্যাচের মতো এই ম্যাচেও দুর্দান্ত ফর্মের সাথে ব্যাট করেছেন। শুরু থেকেই তিনি এলএসজির বোলারদের সমস্যার মধ্যে ফেলে দেন। তিনি ৩১ বলে ৫৭ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৩টি চার এবং ৪টি ছয়। তিনি রবি বিশ্নোইয়ের শিকার হন। অন্যদিকে ডেভন কনওয়ে ৫টি চার এবং ২টি ছয় সহ ২৯ বলে ৪৭ রান করেন। তিনি মার্ক উডের বলে আউট হন। এই মুহূর্তে বেশ ভালো পরিস্থিতির মধ্যেই রয়েছে সিএসকে। শেষমেশ তারা কত রান করতে পারে সেটাই এখন দেখার বিষয়।

close whatsapp