আইপিএল ২০২২ রিটেন নিয়ে বিরাট সিদ্ধান্ত জানাল বিসিসিআই
আপডেট করা - Oct 30, 2021 9:28 pm

জল্পনাতেই শিলমোহর পড়ল। ফ্র্যাঞ্চাইজিগুলি সর্বাধিক ৪ জন ক্রিকেটারকে রিটেন করতে পারবে। ইতিমধ্যেই আগামী আইপিএল ১০ দলের হতে চলেচে। নতুন দুই দল আমেদাবাদ এবং লখনউ। তারপর নতুন রিটেন পদ্ধতি নিয়ে বিস্তর আলোচনা চলছিল। সেই সঙ্গে জল্পানও কম হয়নি। অবশেষে আজ একটি মেল মারফৎ সবকিছু জানিয়ে দিয়েছে বোর্ড।
জানা গিয়েছে বিসিসিআই যে মেল পাঠিয়েছে সেখানে লেখা রয়েছে, ‘সর্বপ্রথম আগে থেকেই টুর্নামেন্ট খেলা আট ফ্রাঞ্চাইজি সর্বাধিক চারজন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ পাবে। তারপর মেগা নিলামের আগে দুই দল সর্বাধিক তিন জন করে ক্রিকেটারকে নেওয়ার সুযোগ পাবে।’ ৩০ নভেম্বরের মধ্যেই আট ফ্রাঞ্চাইজিকে তাদের রিটেন করা খেলোয়াড়দের নাম জানাতে হবে এবং তার ১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে বাকি দুই নতুন ফ্রাঞ্চাইজি নিজেদের খেলোয়াড় বাছাই করে জানাবে।
অন্যদিকে, আগামিকাল ডু আর ডাই ম্যাচে মাঠে নামতে চলেছে বিরাট কোহলিরা। যে এই ম্যাচ জিতবে সেই দলই টি ২০ বিশ্বকাপ টুর্নামেন্টে সেমিফাইনাল খেলার দিকে অনকেটা এগিয়ে যাবে। আর তাই এই ম্যাচ দু দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। প্রথম একাদশ কী হবে সেই নিয়ে চুলচেরা বিশ্লেষণও চলছে।
তবে টি ২০ বিশ্বকাপে ভারত- নিউজিল্যান্ড মুখোমুখি হওয়ার ঠিক মাসখানেকের মধ্যেই কিউইদের বিরুদ্ধে ভারত খেলবে তিনটি টি ২০ ম্যাচ ও ২টি টেস্ট। আর এই তিনটি টি ২০ ম্যাচের মধ্যে শেষ ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। আর কলকাতায় ম্যাচ হতে চলেছে প্রায় ২ বছর পরে। তাই স্বভাবতই খুশি কলকাতার ক্রিকেটপ্রেমীরা। আর এই ম্যাচে ৭০ শতাংশ দর্শকও উপস্থিত থাকবে বলে জানা গিয়েছে। যা স্বভাবতই দারুন ব্যাপার।