আইপিএল ২০২৩, ম্যাচ ৬: চেন্নাই সুপার কিংস বনাম লখনউ সুপার জায়ান্টস, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স

প্রথম ম্যাচে এলএসজি ৫০ রানে জিতেছিল

Lucknow Super Giants
Lucknow Super Giants. (Photo Source: IPL/BCCI)

প্রিভিউ

চেপকের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ৩রা এপ্রিল, সোমবার, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩-এর ষষ্ঠ ম্যাচে চেন্নাই সুপার কিংস (সিএসকে) তাদের প্রথম হোম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর। সুপার কিংস প্রথম ম্যাচে টাইটান্সের বিপক্ষে পাঁচ উইকেটে হেরেছিল। তারকা ওপেনার রুতুরাজ গায়কওয়াড় ৫০ বলে ৯২ রান করে প্রথমে ব্যাট করা সুপার কিংসকে ১৭৮/৭ স্কোর তুলতে সাহায্য করে। সুপার কিংসের হয়ে তরুণ পেসার রাজবর্ধন হাঙ্গারগেকার তিন উইকেট নেওয়া সত্ত্বেও বর্তমান শেষ ওভারে লক্ষ্য তাড়া করতে সক্ষম হয়েছিল গতবারের চ্যাম্পিয়নরা।

লখনউ সুপার জায়ান্টস তাদের ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৫০ রানের প্রভাবশালী জয় দিয়ে অভিযান শুরু করেছিল। অভিষেককারী কাইল মেয়ার্স ও নিকোলাস পুরান ব্যাট হাতে জ্বলে ওঠেন এবং পিচ মন্থর হওয়া সত্ত্বেও সুপার জায়ান্টস প্রথমে ব্যাট করে ১৯৩/৬ তুলেছিল। এরপরে এলএসজির আরেক অভিষেককারী মার্ক উড ১৪ রানে পাঁচ উইকেট নিয়ে ম্যাচজয়ী স্পেল বোলিং করেন এবং আভেশ খান ও রবি বিষ্ণোই দুটি করে উইকেট নিয়ে ক্যাপিটালসকে মাত্র ১৪৩/৯ স্কোরে সীমাবদ্ধ রেখেছিল।

সম্ভাব্য একাদশ

চেন্নাই সুপার কিংস

ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড়, মইন আলি, বেন স্টোকস, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), মিচেল স্যান্টনার, দীপক চাহার, রাজবর্ধন হাঙ্গারগেকার, সিমারজিৎ সিং।

লখনউ সুপার জায়ান্টস

কেএল রাহুল (অধিনায়ক), কাইল মেয়ার্স, দীপক হুডা, মার্কাস স্টইনিস, নিকোলাস পুরান (উইকেটকিপার), ক্রূণাল পান্ডিয়া, আয়ূষ বাদোনি, কৃষ্ণাপ্পা গৌথাম, মার্ক উড, রবি বিষ্ণোই, আভেশ খান।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

রুতুরাজ গায়কওয়াড় – মরসুম শুরু করেছিলেন বিধ্বংসী একটি ইনিংস খেলে। তাঁর ৯২ রানের সৌজন্যে সিএসকে ব্যাটার এখন আইপিএল ২০২৩-এর সর্বোচ্চ রান সংগ্রাহক।

আয়ূষ বাদোনি – যখন ব্যাটিং করতে নেমেছিলেন, তখন ইনিংসে মাত্র ৯ বল বাকী ছিল। তরুণ ডান-হাতি ব্যাটার ৭ বলে ১৮ রান করে দুর্দান্তভাবে ইনিংস শেষ করেন।

অলরাউন্ডার 

রবীন্দ্র জাডেজা – প্রথম ম্যাচে ব্যাট হাতে বিশেষ অবদান না রাখলেও চার ওভার বোলিং করে ২৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। চেন্নাইয়ের স্পিন সহায়ক পিচে বোলিং উপভোগ করবেন বাঁ-হাতি স্পিনার।

কাইল মেয়ার্স – এলএসজির হয়ে প্রথম ম্যাচেই চমকপ্রদ ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার ৩৮ বলে ৭৩ রান করেছিলেন ১৯২.১০ স্ট্রাইক রেটে। তাঁর ইনিংসে ৭টি ছয় ছিল।

বোলার

রাজবর্ধন হাঙ্গারগেকার – সিএসকের হয়ে অভিষেকে ডান-হাতি পেসার ৩৬ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে অনবদ্যভাবে শুরু করেছেন আইপিএল কেরিয়ারের।

মার্ক উড – চোটের কারণে আইপিএল ২০২২-এ খেলতে না পারলেও তীব্র গতির এই পেসার দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়েছেন ১৪ রান দিয়ে ৫ উইকেট নিয়ে।

উইকেটকিপার 

কেএল রাহুল – ব্যাট হাতে প্রথম ম্যাচে বিশেষ সাফল্য না পেলেও অধিনায়ক রাহুল সিএসকের বিরুদ্ধে ফর্মে ফেরার প্রত্যাশা রাখবেন।

চেন্নাই সুপার কিংস বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

কাইল মেয়ার্স (অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড়, দীপক হুডা, কেএল রাহুল, বেন স্টোকস, আয়ূষ বাদোনি, রবীন্দ্র জাডেজা, রাজবর্ধন হাঙ্গারগেকার, মার্ক উড (সহ-অধিনায়ক), রবি বিষ্ণোই, আভেশ খান।

close whatsapp