দিল্লির বিরুদ্ধে কাইল মেয়ার্সের পারফরম্যান্স দেখে আপ্লুত সুরেশ রায়না

Kyle Mayers
Kyle Mayers. ( Photo Source: IPL/BCCI )

আইপিএলের প্রথম ম্যাচেই বড় রান দিয়ে যাত্রা শুরু করেছে এবার লখনউ সুপার জায়ান্টস। সেই ্ময়াচেই ব্যাট হাতে রানেংর ঝড় তুলেছিলেন ক্যারিবায়ন তারকা কাইল মেয়ার্স। সেই পারফরম্যান্স দেখার পর থেকেইতাংকে নিয়েসুরু হয়েছে নানান আলোচনা।  আইপিনএলের প্রথম ম্যাচেই কাইল মেয়ার্সের এমন বিধ্বংসী পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন প্রাক্তন চেন্নাই সুপার কিংস তারকা ক্রিকেটার সুরেশ রায়না। কাই মেয়ার্সের এমন পারফরম্যান্স পরশংসা পাওয়ার মতো বলেই মনে করছেন এই তারকা ভারতীয় ক্রিকেটার।

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এবার আইপিএলের মঞ্চে যাত্রা শুরু করেছিল। সেই ম্যাচেই ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৫০ রানে জয় তুলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। সেই জয়েকর পিছনেই য়ে কাইল মেয়ার্স অন্যতম পরধান কারিগড় চিলেন তা বলার অপেক্ষা রাখে না। লোকেশ রাহুল তাড়াতাড়ি সাজঘরে ফিরে গেলেও, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেোন এই ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার। কার্যত তাঁর বিধ্বংসী ইনিংসে ভর করেই লখনউ সুপার জায়ান্টসের বড় রানের রাস্তাটা প্রশস্ত হয়ে গিয়েছিল।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৩৮ বলে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন কাইল মেয়ার্স

শুরু থেকেই দিল্লি ক্যাপিটালসের বোলারদের বিরুদ্ধে রকানের ঝড় তুলেছিলেন এই তারকা ক্রিকেটার। ৩৮ বলে ৭৩ রানে থেমেছিল কািল মেয়ার্সের রানের ঝড়। কিন্তু সেই ইনিংস লখনউ সুপার জায়ান্টসের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। কাইস মেয়ার্সের সেই বিধ্বংসী ইনিংস জুড়ে ছিল শুধুই  ওভার বাউন্ডারির ছড়াছড়ি। কাইল মেয়ার্সের ৭৩ রানের ইনিংস জুড়ে রয়েছে মাত্র ২টো বাউন্ডারি। বাকি সাতটি ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। তাঁর এমন পারফর্ম্যান্স দেখেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সুরেশ রায়না।

এই প্রসঙ্গেই তিনি জানিয়েছেন, “অক্ষর পটেল এবং কুলদীপ যাদবের মতো দুজন অভিজ্ঞ বোলারদের বিরুদ্ধে যেভাবে কাইল মেয়ার্স বিভিন্ন শট খেলেছিলেন এবং তাঁর পাওয়ার হিটিং দেখার পর তার প্রশংসা না করে থাকা যায় না। এই অর্ধশতরানটা সত্যিই অত্যন্ত গুরুত্বপূরণ একটি রান ছিল এদিন”।

শুধুমাত্র কাইল মেয়ার্সেরই নয়, লখনউ সুপার জায়ান্টসের আরও দুই তারকা ক্রিকেটারের প্রশংসাও করেছেন সুরেশ রায়না। শেষের দিকে ব্যাট হাতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রানের ঝড় তুলেছিলেন নিকোলাস পুরাণ। আয়ুশ বাদোনির পারফরম্যান্সের প্রশংসাও করেছেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তাঁর মতে তাদের দুজনের শেষ মুহূর্তের পারফর্ম্যান্সের জেরেই বড় রানের লক্ষ্যে পৌঁছতে পেরেছিল লখনউ সুপার জায়ান্টস। গোটা প্রতিযোগিতায় এই পারফরম্যান্স কাইল মেয়ার্স বজায় রাখতে পারেন কিনা সেটাই দেখার।

close whatsapp