আইপিএল ২০২৩, ম্যাচ ৫: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বাই ইন্ডিয়ান্স, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স

দুই দলের মুখোমুখি লড়াইয়ে মুম্বাই ১৭-১৩ ব্যবধানে এগিয়ে আছে

Royal Challengers Bangalore 3
Royal Challengers Bangalore. (Photo Source: IPL/BCCI)

প্রিভিউ

রবিবার (২রা এপ্রিল) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩-এর পঞ্চম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) তাদের অভিযান শুরু করবে মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই)-এর বিরুদ্ধে। রয়্যাল চ্যালেঞ্জার্স গত মরসুমে ১৪টি ম্যাচের মধ্যে আটটি জিতে চতুর্থ স্থানে থেকে টানা তৃতীয়বার প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করেছিল। গত বছরের ডিসেম্বরে আয়োজিত মিনি-নিলামে তারা ইংলিশ পেসার রিস টপ্লেকে ১.৯০ কোটি টাকায় কিনেছিল। ইংল্যান্ডের উইল জ্যাক্সকে ৩.২ কোটি টাকায় কেনা হলেও উরুর চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিনি এবং তাঁর জায়গায় এসেছেন মাইকেল ব্রেসওয়েল। গত মরসুমে আরসিবি একবার মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল এবং সেই ম্যাচে সাত উইকেটে জিতেছিল।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলে প্রথমবারের মতো পয়েন্ট তালিকার সর্বশেষ স্থানে ছিল ২০২২ মরসুমে। গত মরসুমে ১৪টি ম্যাচের মধ্যে মাত্র চারটি জিতেছিল। তারা গত বছর মিনি-নিলামের আগে আরসিবি থেকে জেসন বেহ্‌রেনডর্ফকে ট্রেডিংয়ের মাধ্যমে নিয়েছিল। নিলামে তারা ১৭.৫০ কোটি টাকায় ক্যামেরন গ্রিনকে কেনার পরে নিলামের ইতিহাসে তিনি দ্বিতীয়-ব্যয়বহুল খেলোয়াড় হয়ে ওঠেন। নিলামে তারা আরও সাতজন খেলোয়াড়কে বেছে নেয়। এই বছরে এমআইয়ের হয়ে খেলতে পারবেন না জসপ্রিত বুমরাহ। তিনি প্রতিযোগিতা থেকে বাদ পড়ায় পরিবর্ত হিসেবে সন্দীপ ওয়ারিয়ার এসেছেন।

সম্ভাব্য একাদশ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

ফাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, মহীপাল লোমরোর, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, মাইকেল ব্রেসওয়েল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), কর্ণ শর্মা, হার্শাল প্যাটেল, রিস টপ্লে, মহম্মদ সিরাজ।

মুম্বাই ইন্ডিয়ান্স

রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান, ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, টিম ডেভিড, হৃতিক শোকিন, জোফ্রা আর্চার, কুমার কার্তিকেয়া, আরশাদ খান, জেসন বেহ্‌রেনডর্ফ।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

ফাফ ডু প্লেসি – গত মরসুমে আরসিবি অধিনায়ক ১৬ ইনিংসে ৪৬৮ রান করেছিলেন এবং সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সপ্তম স্থানে ছিলেন।

টিম ডেভিড – টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগের অন্যতম বিধ্বংসী ১৬০ ম্যাচে ১৬২.৭৪ স্ট্রাইক রেটে ৩৪৬০ রান করেছেন এবং বল হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।

অলরাউন্ডার 

গ্লেন ম্যাক্সওয়েল – আইপিএলের অন্যতম আগ্রাসী ব্যাটার ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে ২৩১৯ রান করেছেন ১৫৩.৮৮ স্ট্রাইক রেটে। তাঁর সংগ্রহে ২৮টি উইকেটও রয়েছে।

ক্যামেরন গ্রিন – টি-২০ আন্তর্জাতিক কেরিয়ারের অসামান্য সূচনা করেছেন এই অস্ট্রেলিয়ান এবং অস্ট্রেলিয়ার জার্সিতে কুড়ি ওভারের ফর্ম্যাটে তাঁর স্ট্রাইক রেট ১৭৩.৭৫।

বোলার

মহম্মদ সিরাজ – আগের মরসুমে আইপিএলে বিশেষ সাফল্য না পেলেও জাতীয় দলের হয়ে বিধ্বংসী ফর্মে রয়েছেন এবং পাওয়ারপ্লেতে নিয়মিত উইকেট তুলছেন।

জোফ্রা আর্চার – চোটের কারণে আইপিএল ২০২২-এ খেলতে না পারলেও তীব্র গতির এই পেসার দুর্দান্ত প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকবেন।

উইকেটকিপার 

দীনেশ কার্তিক – আইপিএল ২০২২-এ ১৬ ইনিংসে ৩৩০ রান করেছিলেন ১৮৩.৩৩ স্ট্রাইক রেটে। তাঁকে টুর্নামেন্টের ‘সুপার স্ট্রাইকার’ হিসেবে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

ক্যামেরন গ্রিন, ফাফ ডু প্লেসি, সূর্যকুমার যাদব, গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড (সহ-অধিনায়ক), দীনেশ কার্তিক, মাইকেল ব্রেসওয়েল, শাহবাজ আহমেদ, জোফ্রা আর্চার, জেসন বেহ্‌রেনডর্ফ, মহম্মদ সিরাজ (অধিনায়ক)

close whatsapp