ডেভন কনওয়েকে সাজঘরে ফিরিয়েই নতুন মাইলস্টোনের মালিক মহম্মদ সামি

Mohammed Shami
Mohammed Shami. ( Image Source: ipl/bcci )

আইপিএলের উদ্বোধনী ম্যাচেই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মাঠে নেমেছে চেন্নাই সুপার কিংস। ম্যাচ শেষে জয়ের হাসি কার মুখে ফুটবে তা তো সময়ই বলবে। তবে ২০২৩ সালের আইপিএলের প্রথম দিনই নতুন মাইলস্টোনের মালিক গুজরাত টাইটান্সের মহম্মদ সামি। এবারের আইপিএলের মঞ্চে প্রথম উইকেট শিকার ডেভন কনওয়ের এহং সেইসঙ্গেই আইপিএলের মঞ্চে ১০০ উইকেট নেওয়ার নয়া নজির গড়লেন মহম্মদ সামি। াইপিএলের ১৯ তম বোলার হিসাবে ১০০ উইকেট নেওয়ার মাইলস্টোনের মালিক হলেন এই তারকা পেসার।

এদিন টস জিতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথমে  বোলিংয়েরই সিদ্ধান্ত নেিয়েছিলেন গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। মহম্মদ সামি যখন মাঠে নামেন সেই সময় এই মাইলস্টোন গড়ার থেকে মাত্র একই উইকেট দূরে ছিলেন মহম্মগ সামি। সেই মাইলস্টোনে পৌঁছত খুব একটা সময় লাগেনি মহম্মদ সামির। ম্যাচের দ্বিতীয় ওভারেই ডেভন কনওয়ের উইকেট ছিটকে দেন তিনি। সেইসঙ্গেই  আইপিএলের কেরিয়ারের অন্যতম নতুন কীর্তির মালিক মহম্মদ সামি। আর তাতেই উচ্ছ্বসিত সকলে।

চেন্নাইয়ের বিরুদ্ধে ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন মহম্মদ সামি

আইপিেলের মঞ্চে ১৯ তং ক্রিকেটার হিসাবে এই রেকর্ড গড়েছেন মহম্মদ সামি। গত মরসুম থেকেই গুজরাত টাইটান্স শিবিরের সদস্য এই তারকা ক্রিকেটার। গতবারের আইপিএলে গুজরাত টাইটান্সের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে অন্যতম প্রধান কারিগড় ছিলেন তিনি। সেইসঙ্গেই ২০ উইকেট তুলে নিয়েছিলেন গুজরাত টাইটান্সের এই বঙ্গ  পেসার। সেই ধারা এবারও ধরে রাখার জন্য মরিয়া হয়ে রয়েছেন মহম্মদ সামি। মরসুমের শুরুটা কিন্তু বেশ ভালভাবেই করলেন এই তারকা পেসার। প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জোড়া উইকেট তুলে নিয়েছেন তিনি।

২০১৯ সালে পঞ্জাব কিংসের সদস্য ছিলেন মহম্মদ সামি। সেবারও পঞ্জাব কিংসের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন মহম্মদ সামি। সেবার পঞ্জাব কিংসের হয়ে ১৯টি উইকেট তুলে নিয়েছিলেন তিনি। এবারের আইপিএলেও শুরুটা বেশ চমকের সঙ্গেই করেছিলেন তিনি। আর তাঁর পারফরম্যান্সের প্রশংসাতেই সকলে। এদিন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৪ োবার বোেলিং করে মাত্র ২৯ রানই দিয়েছেন মহম্মদ সামি। সেইসঙ্গে উইকেট তুলে নিয়েছিলেন ২টি।

শুরুতেই ডেভমন কনওয়েকে সাজঘরে পাঠিয়ে দিয়েছিলেন মহম্মদ সামি। এরর শিবম দুবেকেও সাজঘরে পাঠিয়েছিলেন তিনি। শিবম দুবেকে বড় পার্টনারসিপের রাস্তা প্রশস্ত করার আগেই ১৯ রানে থামিয়ে দিয়েছিলেন গুজরাত টাইটান্সের এই তারকা পেসার।

close whatsapp