আইপিএল ২০২৩ টিম প্রিভিউ: গুজরাট টাইটান্স – শক্তি, দুর্বলতা, সম্ভাব্য একাদশ
আপডেট করা - Mar 31, 2023 10:48 am

২০২২ সালে আইপিএলের ১৫তম সংস্করণে লখনউ সুপার জায়ান্টাসের পাশাপাশি গুজরাট টাইটান্সও পথ চলতে শুরু করে। অনেকগুলি মরসুম কেটে যাওয়ার পরেও যে কাজটি অনেকে করতে পারেননি সেই কাজটি প্ৰথম মরসুমেই করে দেখায় গুজরাট টাইটান্স। অর্থাৎ, ২০২২ সালের আইপিএলে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে শিরোপা জেতে গুজরাট টাইটান্স। গত মরসুমে শুরু থেকেই তারা নিজেদের শক্তি প্রদর্শন করেছিল। লিগ পর্যায়ে প্ৰথম দল হিসেবে তারা প্লেঅফসে খেলার যোগ্যতা অর্জন করেছিল।
আগের মরসুমে শিরোপা জেতার পর এই মরসুমে অবশ্যই সেটিকে রক্ষা করতে চাইবে গুজরাট টাইটান্স। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলে বোলিং এবং ব্যাটিং উভয় বিভাগেই বড় বড় তারকা খেলোয়াড়দের নাম রয়েছে। গত বছরের অনেক খেলোয়াড়রা তো রয়েছেনই তার পাশাপাশি বেশ কিছু নতুন খেলোয়াড়রাও মিনি নিলামের মাধ্যমে দলে যোগ দিয়েছেন।
শক্তি
গুজরাট টাইটান্সের ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগই শক্তিশালী। হার্দিক পান্ডিয়া, কেন উইলিয়ামসন এবং রাশিদ খানদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি শুভমন গিল, জশ দয়াল এবং সাই কিশোরদের মতো তরুণ প্রতিভাবান ক্রিকেটারও আছেন। গুজরাট দলের যারা আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত খেলেন তারা এই মুহূর্তে খুবই ভালো ফর্মে রয়েছেন। যদি আইপিএলেও তারা সেই ফর্ম ধরে রাখতে পারেন তবে গুজরাট টাইটান্স আগের মরসুমের মতোই দুর্দান্ত প্রদর্শন করবেন।
দুর্বলতা
ডেভিড মিলার হলেন মিডিল অর্ডারে গুজরাট টাইটান্সের সবথেকে শক্তিশালী ব্যাটসম্যান। কিন্তু তিনি দেশের হয়ে খেলায় ব্যস্ত থাকবেন। তাই তিনি পরে গুজরাট দলে যোগদান করবেন। জশুয়া লিটিল মে মাসে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলার জন্য গুজরাট শিবিরে পুরো মরসুম কাটাতে পারবেন না। এছাড়াও গুজরাট টাইটান্সের কিছু খেলোয়াড়দের অভিজ্ঞতা খুবই কম। তাই গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে তারা চাপ সামলাতে ব্যর্থ হতে পারেন।
সম্পূর্ণ স্কোয়াড
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ওডিন স্মিথ, রাহুল তেওয়াটিয়া, বিজয় শঙ্কর, ম্যাথিউ ওয়েড, কেএস ভরত, উর্ভিল প্যাটেল, ঋদ্ধিমান সাহা, আলজারি জোসেফ, দর্শন নালকান্ডে, জয়ন্ত যাদব, জশুয়া লিটল, মহম্মদ শামি, মোহিত শর্মা, নূর আহমেদ, প্রদীপ সাঙ্গওয়ান, রশিদ খান, সাই কিশোর, শিবম মাভি, যশ দয়াল।
গুজরাট টাইটান্সের সম্ভাব্য একাদশ
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শুভমন গিল, ম্যাথু ওয়েড, কেন উইলিয়ামসন, ডেভিড মিলার, অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া, রাশিদ খান, শিবম মাভি, মহম্মদ শামি, যশ দয়াল।
আইপিএল ২০২৩-এ জিটির সম্পূর্ণ সূচী
| ম্যাচ নম্বর | তারিখ | ম্যাচ | কেন্দ্র | সময় (ভারতীয়) |
| ১ | মার্চ ৩১ | গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস | আহমেদাবাদ | সন্ধ্যা ৭:৩০ |
| ৭ | এপ্রিল ৪ | দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটানস | দিল্লী | সন্ধ্যা ৭:৩০ |
| ১৩ | এপ্রিল ৯ | গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স | আহমেদাবাদ | দুপুর ৩:৩০ |
| ১৮ | এপ্রিল ১৩ | পাঞ্জাব কিংস বনাম গুজরাট টাইটানস | মোহালি | সন্ধ্যা ৭:৩০ |
| ২৩ | এপ্রিল ১৬ | গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস | আহমেদাবাদ | সন্ধ্যা ৭:৩০ |
| ৩০ | এপ্রিল ২২ | লখনউ সুপার জায়ান্টস বনাম গুজরাট টাইটান্স | লখনউ | দুপুর ৩:৩০ |
| ৩৫ | এপ্রিল ২৫ | গুজরাট টাইটান্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স | আহমেদাবাদ | সন্ধ্যা ৭:৩০ |
| ৩৯ | এপ্রিল ২৯ | কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটানস | কলকাতা | দুপুর ৩:৩০ |
| ৪৪ | মে ২ | গুজরাট টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালস | আহমেদাবাদ | সন্ধ্যা ৭:৩০ |
| ৪৮ | মে ৫ | রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটানস | জয়পুর | সন্ধ্যা ৭:৩০ |
| ৫১ | মে ৭ | গুজরাট টাইটান্স বনাম লখনউ সুপার জায়ান্টস | আহমেদাবাদ | দুপুর ৩:৩০ |
| ৫৭ | মে ১২ | মুম্বাই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটান্স | মুম্বাই | সন্ধ্যা ৭:৩০ |
| ৬২ | মে ১৫ | গুজরাট টাইটান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ | আহমেদাবাদ | সন্ধ্যা ৭:৩০ |
| ৭০ | মে ২১ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাট টাইটান্স | বেঙ্গালুরু | সন্ধ্যা ৭:৩০ |