আইপিএল ২০২৩, ম্যাচ ১: গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স

গতবারের চ্যাম্পিয়নরা এবারেও শক্তিশালী দল গড়েছে

Gujarat Titans
Gujarat Titans. (Photo Source: IPL/BCCI)

প্রিভিউ

৩১শে মার্চ, শুক্রবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ২০২৩-এর প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস (সিএসকে) ও গুজরাত টাইটান্স (জিটি) মুখোমুখি হবে। সিএসকে গত মরসুমে পয়েন্ট তালিকায় নবম স্থানে শেষ করেছিল। আসন্ন মরসুমের আগে বেন স্টোকসের মতো তারকাকে কেনায় সিএসকের শক্তিবৃদ্ধি হয়েছে। পেসার মুকেশ কুমার প্রাথমিক কিছু ম্যাচে অনুপস্থিত থাকবেন।

অন্যদিকে, গুজরাত টাইটান্স আইপিএলে প্রথম আবির্ভাবেই চমকে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। আসন্ন সংস্করণের আগে তারা ওডিয়ান স্মিথ, জশ লিটলের মতো টি-২০ বিশেষজ্ঞদের কিনেছে। এ ছাড়া স্কোয়াডে এসেছেন অভিজ্ঞ কেন উইলিয়ামসন। মিডল অর্ডার ব্যাটার ডেভিড মিলার প্রথম ম্যাচে খেলতে পারবেন না কারণ জাতীয় দলের হয়ে খেলার জন্য তিনি এখনও দক্ষিণ আফ্রিকায় রয়েছেন।

সম্ভাব্য একাদশ

গুজরাত টাইটান্স

সাই সুধারসান, শুবমান গিল, উরভিল প্যাটেল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ম্যাথিউ ওয়েড, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আর সাই কিশোর, আলজারি জোসেফ, মহম্মদ শামি, জশ লিটল।

চেন্নাই সুপার কিংস

ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড়, মইন আলি, শিবম দুবে, বেন স্টোকস, রবীন্দ্র জাডেজা, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), মিচেল স্যান্টনার, রাজবর্ধন হাঙ্গারগেকার, দীপক চাহার, সিমারজিৎ সিং।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

শুবমান গিল – আইপিএল ২০২২ মরসুমে চারটি হাফ সেঞ্চুরিসহ ৪৮৩ রান করেছিলেন। ভারতের হয়ে গত ফেব্রুয়ারিতে ১২৬* (৬৩) রানের ইনিংস খেলেছিলেন আহমেদাবাদের মাঠে।

ডেভন কনওয়ে – ওপেনিং পজিশনে সিএসকেকে গত মরসুমে ভরসা যুগিয়েছিলেন। আইপিএল ২০২২ মরসুমে ৭ ইনিংসে ২৫২ রান করেছিলেন ১৪৫.৬৬ স্ট্রাইক রেটে।

অলরাউন্ডার 

হার্দিক পান্ডিয়া – টাইটান্সের অধিনায়ক হিসেবে হার্দিক গত বছর অনবদ্য ফর্মে ছিলেন। ব্যাট হাতে আগ্রাসী ইনিংস খেলার পাশাপাশি বোলিংয়েও অবদান রাখতে সক্ষম তিনি।

বেন স্টোকস – এক মরসুমের বিরতির পরে বেন স্টোকস আবার আইপিএলে ফিরে এসেছেন। আহমেদাবাদের পিচে বাউন্স থাকবে এবং এখানে স্টোকসের সফল হওয়ার সম্ভাবনা বেশী।

বোলার

আলজারি জোসেফ – দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-২০ সিরিজের একটি ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন জোসেফ। গত মরসুমে ৯ ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন।

দীপক চাহার – গত মরসুমে একটিও ম্যাচে না খেললেও পাওয়ারপ্লেতে সিএসকের প্রধান ভরসা হবেন দীপক চাহার। ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।

উইকেটকিপার 

ম্যাথিউ ওয়েড – ২০২২ সালে অস্ট্রেলিয়ার হয়ে টি-২০ আন্তর্জাতিকে দুর্দান্ত ফর্মে ছিলেন ওয়েড এবং ১৫ ইনিংসে ৪৮.১৬ গড় ও ১৪৬.৭০ স্ট্রাইক রেটে ২৮৯ রান করেছিলেন।

গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

ডেভন কনওয়ে, শুবমান গিল, সাই সুধারসান, বেন স্টোকস, ম্যাথিউ ওয়েড, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), মইন আলি, রশিদ খান, দীপক চাহার, আলজারি জোসেফ (সহ-অধিনায়ক), আর সাই কিশোর।

close whatsapp