আইপিএল ২০২৩: কেকেআরের যে ৫ বিদেশী তারকার দিকে নজর থাকবে
দলের সঙ্গে দীর্ঘ দিন জড়িত আন্দ্রে রাসেল ও সুনীল নারিনের উপর নির্ভর করে থাকবে কেকেআর
আপডেট করা - Mar 29, 2023 5:41 pm

আগামী ৩১শে মার্চ থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ১৬তম সংস্করণ। ২০২১-এ ফাইনালে উঠেও রানার্স-আপ হয়ে শেষ করতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে এবং আশা করেছিল ২০২২-এ আরও এক ধাপ উন্নত করে চ্যাম্পিয়ন হওয়ার। এর জন্য স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন এনে, নতুন অধিনায়ক হিসেবে শ্রেয়াস আইয়ারের অধীনে খেলতে নেমেছিল কেকেআর। তবে মাত্র বারো পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে লিগ শেষ করায় কেকেআর প্লে-অফেও পৌঁছতে পারেনি।
এই মরসুম এখনও শুরু হয়নি, তবে এরই মধ্যে চাপে কেকেআর। নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার চোটের কারণে অনিশিত পুরো মরসুমের জন্যই এবং নতুন অধিনায়ক হিসেবে এসেছেন নীতীশ রানা। শ্রেয়াস অনুপস্থিত থাকায় দলের অভিজ্ঞতা কমে গেছে। এমন অবস্থায় আন্তর্জাতিক ক্রিকেটে সক্রিয় বিদেশী এবং ফ্র্যাঞ্চাইজি লিগে দাপটের সঙ্গে পারফর্ম করা বিদেশী খেলোয়াড়দের অতিরিক্ত দায়িত্ব নিতে হবে। এখানে আলোচনা করা হল এমন পাঁচ বিদেশী ক্রিকেটারকে নিয়ে যাঁরা আইপিএল ২০২৩-এ নজর কাড়তে পারেন।
আইপিএল ২০২৩-এ কেকেআরের সেরা পাঁচ বিদেশী তারকা
৫) শাকিব আল হাসান

আইপিএল ২০১১ থেকে শাকিব আল হাসান কেকেআরের সদস্য। ২০১৭ অবধি কলকাতা-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার পরে শাকিব সানরাইজার্স হায়দ্রাবাদে যাওয়ার পরে ২০২১-এ আবার কেকেআরে প্রত্যাবর্তন করেন। গত মরসুমে অনুপস্থিত ছিলেন তিনি এবং এই মরসুমে কেকেআর বাঁ-হাতি অলরাউন্ডারকে ১.৫০ কোটি টাকার বিনিময়ে কিনেছিল।
শাকিব আল হাসান এখনও অবধি ৭১টি আইপিএল ম্যাচ খেলেছেন এবং ৬৩ উইকেট নেওয়ার পাশাপাশি ৭৯৩ রান করেছেন। ব্যাট হাতে শাকিব আইপিএলে কাঙ্ক্ষিত পারফর্ম্যান্স করতে পারেননি, যদিও এই মরসুমে সেই ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবেন তিনি। শ্রেয়াসের অনুপস্থিতিতে কেকেআর মিডল অর্ডারে শাকিবের মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়কে পাঠাতে পারে এবং উপযুক্ত সময় ও সমর্থন পেলে শাকিব ব্যাট হাতে জ্বলে উঠবেন।
বোলিংয়ের ক্ষেত্রে শাকিব বরাবরই দলের কাজে এসেছেন এবং ৭.৪৩-এর কার্যকরী ইকোনমি রেট বজায় রেখেছেন। শাকিবকে পাওয়ারপ্লের ওভারগুলিতেও বোলিং দেওয়া যায় এবং মাঝের ওভারেও পারফর্ম করতে সক্ষম তিনি। ভারতের স্পিন-সহায়ক পিচে শাকিবের বাঁ-হাতি অফ স্পিন বোলিং কার্যকর হবে।