চিপক স্টেডিয়ামে নতুন ভূমিকায় মহেন্দ্র সিং ধোনি
আপডেট করা - Mar 27, 2023 1:15 pm

আইপিএলের শুরু থেকেই মহেন্দ্র সিং ধোনির গায়ে হলুদ জার্সি। এই রংটার সঙ্গে প্রাক্তন ভারত অধিনায়কের যোগটা যে ক্রমশ গাড় হয়ে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না। আসন্ন আইপিএল শুরু হওয়ার আগে রওএকবার সেই ভালবাসা দেখা গেল মহেন্দ্র সিং ধোনির। আগামী ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। প্রথম ম্যাচেই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামতে চলেছে চেন্নাই সুপারক কিংস। যদিও প্রথম ম্যাচ তাদের ঘরের মাঠে নয়। আহমেদাহবাদেই হার্দিক পান্ডিয়াদের বিরুদ্ধে নামবে চেন্নাই সুপার কিংস।
শোনাযাচ্ছে এই বারই নাকি শেষবারের মতো চেন্নাই সুপার কিংসের জার্সিতে নামতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। যদিও এখনও পর্যন্ত মহেন্দ্র সিং ধোনি সরকারীভাবে কিছু জানাননি। তবে কানাভুসো শুরু হয়ে গিয়েছে এমনই। এবারের আইপিএল শুরু হওয়ার আগে এক নতুন ভূমিকায় দেখা গেল মহেন্দ্র সিং ধোনিকে। চিপস স্টেডিয়ামের গ্যালারীতে রং করতেই ব্যস্ত মহেন্দ্র সিং ধোনি। আর সেই ছবি দেখার পর থেকেই আপ্লুত সকলে। সোশ্যাল মিডিয়াতেও সেই ছবি এখন ভাইরাল।
আগামী ৩১ মার্চ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামছে ধোনির চেন্নাই সুপার কিংস
২০২১ সালে শেষবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে াইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। যদিও ২০২২ সালটা একেবারেই বাল য়ায়নি চেন্নাই সুপার কিংসের। লিগ পর্বেই থামতে হয়েছিল তাদের। এবার সেই অতীত ভিলেই ঘুরে দাঁড়াতে মরিয়া আইপিএলের সবচেয়ে ধারাবাহিক দল। এবারের আইপিেল জিততে মরিয়া হেয়ে রয়েছে মহেন্দ্র সিং ধোনি। চিপকে ফের একবার ট্রফি হাতে দাঁড়াতে চান তিনি। সেইমতো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে ভারতীয়দলের প্রাক্তন অধিনায়কের। চিপকে শুরু হয়ে গিয়েছে সেই মতো প্রস্তুতিও।
তার মাঝেই এবার অন্য মেজাজে চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রস্তুতির মাঝে চিপক স্টেডিয়ামে গ্যালারী সিট রং করতেই ব্যস্ত তিনি। হলুদ রংয়ের প্রতি আইপিএলের ম়্চে বরাবরই তাঁর ভালবাসাটা অন্যরকম। সেই ছবিই ফের একবার ফুটে উঠল মগেন্দ্র সিং ধোনির তুলির টানের মাধ্যমে। এবার সুধুই মাঠে নামার অপেক্ষায় রয়েছেন এই তারকা ক্রিকেটার।
গতবারের আইপিএল শিুরু হওয়ার আগেই রবীন্দ্র জাদেজাকে চেন্নাই সুপার কিংসের ব্যাটন তুলে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু শুরু থেকেই খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছি্ল চেন্নাই সুপার কিংস। আইপিএলের মাঝপথেই ফের নেতৃত্বের দায়িত্ব ফেরে ধোনির হাতে। যদিও শেষপর্যন্ত দলকে জেতাতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। এবার চ্যাম্পিয়ন করাই লক্ষ্য ধোনির।