প্রস্তুতির মাঝেই গোড়ালীতে চোট নীতিশ রানার, অস্বস্তির আবহ নাইট শিবিরে

Nitish Rana
Nitish Rana. (Image Source: IPL/BCCI)

আইপিএল শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। আগামী ৩১ মার্চই আইপিএলের উদ্বোধনী ম্যাচে নামতে চলেছে চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স।  ১ এপ্রিল  মোহালীতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে যাত্রা শুরু করবে এবার কলকাতা নাইট রাইডার্সষ কিন্তু সময়টা যেন একেবারেই ভাল যাচ্ছে না তাদের। একের পর এক চোট আঘাতের ধাক্কায় কলকাতা নাইট রাইডার্স যেন জেরবার। এবার চোটের কবলে পড়েছেন কলকাতা নাইট রাইডার্সের আরেক তারকা ক্রিকেটার নীতিশ রানা। প্রস্তুতির সময় গোড়ালীতে চোট পেয়েছেন তিনি। আর তাতেই যেন দুশ্চিন্তাটা ক্রমশ বাড়তে শুরু করেছে নাইট শিবিরে।

এবারের আইপিএলে নানার আগে থেকেই চোটের ধাক্কায় ক্রমশই অস্বস্তির আবহ বাড়তে শুরু করেছে কলকাতা  নাইট রাইডার্স শিবিরে। ভারত বনাম অস্চ্রেলিয়া একদিনের সিরিজ শুরু হওয়ার আগেই চোট পেয়ে চিটকে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার। আইপিএলের আগে তাঁর সেরে ওটারক কোনও সম্ভাবনাই নেই। সরকারীভাবে এখনও পর্যন্ত নাইট রাইডার্স ঘোষণা না করলেও এবারের আইপিএলে নেই এই তারকা ক্রিকেটার। দলের অধিনায়কের অনুপস্থিতি যে নাইট শিবিরে চিন্তা অনেকটাই বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

আগামী ২৯ মার্চ পঞ্জাবের উদ্দেশে রওনা দেবে কলকাতা নাইট রাইডার্স

একইসঙ্গে  লোকে ফার্গুসনের চোটও বেশ চিন্তা রেখেছে তাদের। যদিও তিনি কতটা গুরুতর চোট পেয়েছে তা এখনও পর্যন্ত জানানো হয়নি। শোনাযাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে নাকি প্রথম দিকের কয়েকটা ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন এই তারকা ক্রিকেটার। আর লোকি ফার্গুসনের চোট নিয়ে কিন্তু বেশ অস্বস্তি দেখা দিয়েছে নাইট শিবিরে। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার। এবার সেই চোট আঘাতের তালিকায় নাম উঠেছে নীতিশ রানার।

কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে কলকাতা নাইট রাইডার্সের প্রস্তুতি। ২৩ মার্চই ইডেন গার্ডেন্সে প্রস্তুতিুতে নেমেছিলেন ককলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা। সেই প্রস্তুতি শুরুর দুই দিনের মদ্যেই গোড়ালীতে চোট পেয়েছেন নাইট শিবিরের অন্যতম প্রধান সদস্য নীতিশ রানা। আর সেটাই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন নাইট রাইডার্সের কাছে। তবে নীতিশ রানার চোট কতটা গুরুতর তা নিয়ে এখনই কোনও কিছু জানায়নি কলকাতা নাইট রকািডার্স টিম ম্যানেজমেন্ট। সেই চোট যাতে গুরুতর না হয় সেই প্রার্থনাই যে সকলে করছেন তাও বলার অপেক্ষা রাখে না।

ইতিমধ্যেই জোর কদমে তারা প্রস্তুতি সুরু করে দিয়েছেন। আন্দ্রে রাসেল সহ দলের বাকি তারকা ক্রিকেটাররাও জোরকদমে চালাচ্ছে তাদের প্রস্তুতি। আগামী ২৯ মার্চ কলকাতা নাইট রাইডার্স রওনা দেবে মোহালীর উদ্দেশে।

close whatsapp