চিপকে তৃতীয় ম্যাচ চলাকালীন নাচের তালে মাতলেন বিরাট কোহলি

Virat Kohli Dances
Virat Kohli Dances. ( Photo Source: Disney+Hotstar )

খেলা চলাকালীন মাঠের মধ্যে ননান মজার ঘটনাই ঘটিয়েছেন বিরাট কোহলি। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভািরালও হয়েছে বহুবার। বুধবার চিপকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ একদিনের ম্যাচে নেমেছিল ভারতীয় দল। সেেখানেও বেশ খোশ মেজাজেই দেখা গেল ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফিল্ডিংয়ের মাঝেই ফের একবার নিজের নাচে স্টেডিাম মাতালেন বিরাট কোহলি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব একটা বেশী সময়ও নেয়নি।

এদিন ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া।  মাঠে ফিল্ডিং করতে নামার সময়ই বেশ খোশ মেজাজে দেখা গেল এদিন বিরাট কোহলিকে। তখনও গোটা দল মাঠে নামেনি। বাউন্ডারির সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি সহ কয়েকজন অপেক্ষা করছিলেন। সেই সময়ই শাহরুখ খানের লুঙ্গি ডান্সের স্টাইলে মাঠের মধ্যেই নাঁচ শুরু করেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। সেই ছবি দেখে যে গ্যালারীতেথাকা অসংখ্য সমর্থকের মধ্যে উচ্ছ্বাস অনেক বেড়েছিল তা বলাই বলাই বাহুল্য। সেই ভিডিও করতেো খুব একটা ভুল করেননি বিরাট অনুরাগীরা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই ম্যাচেই বড় রান করতে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি

মুহূর্তের মধ্যে বিরাট কোহলির সেই ভিডিও ভাইরালও হয়ে গিয়েছে। সেই ছবি দেখেই আপ্লুত সকলে। মাঠে খেলা চলাকালীন সবসময়ই বেশ খোশ মেজাজেই থাকেন বিরাট কোেহলি। দেশের জার্সিতে হোক কিংবা আইপিএলের মঞ্চেস বিরাট কোহলিকে হামেশাই এমন মেজাজে পাওয়া গিয়েছে। নানান সিরিজেই বিরাট কোহলিকে মাঠে বাঙরা নাঁচতে দেখা গিয়েছে। এই দিনটাও তার অন্যথা হল না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ শুরু হওয়ার মুহূর্তেই নাচের তালে পা মেলালেন বিরাট কোহলি। আর বিরাটের সেই নাঁচ দেখেই মুগ্ধ সকলে।
https://twitter.com/SaajanY28911637/status/1638451236335935488

ক্রিকেটের পাশাপাশি নাঁচ এবং গানের প্রতি বরাবরি বিরাট কোহলির আলাদা ভালবাসা রয়েছে। নেটে প্রস্তুতির সময় তিনি যে অরিজিত্ সিংয়ের গান শুনতে ভালবাসেন, তাও কারোর অজানা নয়। কয়েকদিন আগেই বিরাট কোহলির আরেকটা নাচের ভিডিো ভাইরাল হয়েছিল। নরওয়ের একটি ব্যান্ডের সঙ্গে নাচের তালে পা মিলিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় রীতিমত হৈচৈ ফেলে দিয়েছিল। বুধবারও বিরাট কোহলিকে বেশ খোশ মেজাজেই পাওয়া গেল।

এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে বড় রান পেতে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। প্রথম দুই ম্যাচেই ব্যর্থ হয়েছিলেন তিনি। যদিও তৃতীয় ম্যাচে বিরাট কোহলির ব্যাটে বড় রান আসে কিনা তা তো সময়ই বলবে।

 

close whatsapp