রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে যোগ দিলেন ফ্যাফ ডু প্লেসিস

Faf du Plessis
Faf du Plessis. (Photo Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে যোগ দিলেন তাদের অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। ৩১শে মার্চ, শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এইবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে।

গত বছর আরসিবির আইপিএল মরসুম বেশ ভালোই কেটেছিল। আইপিএল ২০২২-এ প্লেঅফসে যাওয়ার যোগ্যতা অর্জনের লড়াইয়ে ফ্যাফ ডু প্লেসির নেতৃত্বাধীন দল ১৪টি ম্যাচের মধ্যে ৮টি ম্যাচ জিতেছিল। পয়েন্ট তালিকায় তারা চতুর্থ স্থানে ছিল। এসএস-২০-এর উদ্বোধনী মরসুমে জবার্গ সুপার কিংসকে নেতৃত্ব দিয়ে সেমিফাইনালে পর্যন্ত নিয়ে যাওয়ার পর ডু প্লেসিস এইবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে দ্বিতীয়বারের জন্য নেতৃত্ব দেবেন। আরসিবি আইপিএলে আগের বছর তৃতীয় স্থান অর্জন করেছিল।

সতীর্থদের সাথে যোগ দিতে ইতিমধ্যেই ভারতে পৌঁছেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক। ফ্যাফ ডু প্লেসিস ভারতে পৌঁছানোর পরে আরসিবি নিজেদের টুইটার হ্যান্ডেলে তার দুটি ছবি সহ একটি পোস্ট করে।

আইপিএল ২০২৩-এ নিজেদের প্ৰথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

২রা এপ্রিল, রবিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আইপিএল ২০২৩ শুরু হওয়ার আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্রাঞ্চাইজি তাদের দলের দুই কিংবদন্তি ক্রিস গেইল এবং এবি ডি ভিলিয়ার্সকে আরসিবি আনবক্স ইভেন্টে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে। এই ইভেন্টে আরসিবি ফ্রাঞ্চাইজি গেইল এবং ভিলিয়ার্সকে সন্মান জানিয়ে তাদের জার্সির অবসর ঘোষণা করবে। প্রসঙ্গত উল্লেখ্য এবি ডি ভিলিয়ার্স ১৭ নম্বর এবং ক্রিস গেইল ৩৩৩ নম্বর জার্সি পরে খেলতেন। এই ইভেন্টটিতে তাদের আরসিবি হল ফেমের অন্তর্ভুক্তও করা হবে।

এই দুই কিংবদন্তি ক্রিকেটার দীর্ঘ সময় ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। আরসিবির হয়ে কাপ জিততে না পারাটা তাদের জন্য দুর্ভাগ্যজনক। কিন্তু তারা এই দলকে অনেক ম্যাচ জিততে সাহায্য করেছে। এছাড়াও আরসিবির হয়ে খেলে তারা অনেক ব্যক্তিগত সফলতাও অর্জন করেছেন। অন্যদিকে, আরসিবির মহিলা দল ডাব্লুউপিএলের উদ্বোধনী মরসুম থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে। তারা ডাব্লুউপিএলের উদ্বোধনী মরুসুমে ৮টি ম্যাচের মধ্যে মাত্র ২টি ম্যাচে জয়লাভ করেছে। তিনবার ফাইনালে পৌঁছে ট্রফি জিততে অসফল হওয়ার পর আরসিবি ফ্রাঞ্চাইজি এইবার অবশ্যই ট্রফি জিততে চাইবে।

close whatsapp