অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিল্লি টেস্টের জয়ের মুহূর্তটাই স্মরণীয় রোহিত শর্মার কাছে
আপডেট করা - Mar 13, 2023 6:06 pm

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট ড্র। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফিতে ২-১-এ জিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। একইসঙ্গে সোমবারই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসশিপের ফািনালের রাস্তাও পাকা করে ফেলেছে ভারতীয় দল। আগামী ৭ জুন এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামবে টিম ইন্ডিয়া। তার আগে অজিদের বিরুদ্ধে ঘরের মাঠে এই সিরিজ জয় রোহিত শর্মাদের বাড়তি অক্সিজেন যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। তবে রোহিত শর্মার কাছে কিন্তু এই সিরিজে সবচেয়ে স্মরণীয় জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিল্লি টেস্ট জেতা।
পরপর দুই টেস্টেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত পারফর্মযান্স দেখিয়েছিল বারতীয় দল। নাগপুরের পরই দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নেমেছিল টিম ইন্ডিয়া। সেখানে রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন এবং অক্ষর পটেলদের হাক ধরেই জয়ের ধারা অব্যহত রেখেছিল টিম ইন্ডিয়া।যদিও সেই ম্যাচে একসময় খানিকটা পিছিয়ে পড়েছিল ভারতীয় দল। কিন্তু সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি ম্যাচ জিতে নেওয়াটাই রোহিত শর্মার কাছে সবচেয়ে গর্বের মুহূর্ত।
অস্ট্রেলিয়াকে দিল্লি টেস্টে ৬ উইকেটে হারিয়েছিল ভারত
দিল্লি টেস্ট জয়ের পরই বর্ডার গাভাসর ট্রফি ধরে রেখেছিল ভারতীয় দল। সোমবার শেষ টেস্ট ড্র হওয়ার পরই অস্ট্রেলিয়ার বিরদ্ধে সিরিজ জয় হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার। ভারতীয় দলের নেতৃ্ত্বের দায়িত্ব পাওয়ার পর প্রথমবার বর্ডার গাভাসকর ট্রফিতে নেমেছিলেন রোহিত শর্ম। প্রথমেই সাফল্য। এই সিরিজের প্রথমন ম্যাচেই সেঞ্চুরীও পেয়েছিলেন ভারত অধিনায়ক। তবে দিল্লি টেস্টের সাফল্যই তাঁর কাছে সবচেয়ে বিশেষ তা মানতে একবারও দ্বিধা করছেন না তিনি। তৃতীয় দিনের শুরুতে রবীন্দ্র জাদেজার বিধ্বংসী পারফম্যান্স স্মরণীয় হয়ে রয়েছে রোহিত শর্মার কাছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের পর রোহিত শর্মা জানিয়েছেন, “আমার মনে হয় দিল্লি টেস্ট ম্যাচের ফলাফলটাই এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে গর্বের মুহূর্ত। কারণ সেই ম্যাচে আমরা খানিকটা পিছিয়ে ছিলাম। সেই জায়গা থেকেই ঘুরে দাঁড়িয়েছিলাম এবং লড়াই করার একটা প্রকৃত মানসিকতা দেখাতে পেরেছিলাম। সিরিজের ফলাফল ২-১। প্রথম দুটো টেস্ট জয় যে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে তা সম্বন্ধে আবগত ছিলাম আমরা”।
দিল্লি টেস্টের দ্বিতীয় দিনের শেষপর্যন্ত ম্যাচের হাল অস্ট্রেলিয়ার দখলেই ছিল। কিন্তু তৃতীয় দিনের শেষেই চিত্রটা বদলে দিয়েছিলেন রবী্ন্দ্র জাদেজা। সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে একাই দশ উইকেট নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। ৬ উইকেটে দিল্লি টেস্ট জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া।