চোট পেয়ে শেষ দিন অনিশ্চিত অজি তারকা ব্যাটার উসমান খোয়াজা
আপডেট করা - Mar 13, 2023 10:06 am

অস্ট্রেলিয়ার হয়ে এই চলচি টেস্ট সিরিজে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন উসমান খোয়াজা। চতুর্থ টেস্টে তাঁর সেঞ্চুরী ইনিংসে ভর করেই বিরাট রানের পাহাড়ে পৌঁছেছিল অস্ট্রেলিয়া। কিন্তু সেই উসমান খোয়াজাকে নিয়েই এবার প্রবল চিন্তায় অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। চোটের জন্য ম্যাচের শেষ দিন অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে নামা অনিস্চিত উসমান খোয়াজার। চতুর্থ দিন ফিল্ডিংয়ের সময়ই চোট পেয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেই চোটের জেরেই ণাট ছাড়তে হয়েছিল তাঁকে। তাতেই শেষ দিন কার্যত ভারতের বিরুদ্ধে অনিশ্চিত উসমান খোয়াজা।
চলতি টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে ১৮০ রানের দুরন্ত পারফর্ম্যান্স দেখিয়েছিলেন উসমান খোয়াজা। তাঁর হাত ধরেই ৪৮০ রানে পৌঁছেছিল অস্ট্রেলিয়া। কিন্তু সেই তারকা ক্রিকেটারই চতুর্থ দিন ফিল্ডিয়ের সময় চোট পেয়েছিলেন। সেই চোটের জেরেই মাঠ ছাড়তে হয়েছিল অস্ট্রেলিয়ার এই তারকা ওপেনার উসমান খোয়াজা। এরপর আর দেখা যায়নি তাঁকে। সেই থেকেই উসমান কোয়াজাকে নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। আদৌ তিনি ব্যাট হাতে ভারতের বিরুদ্ধে নামেন কিনা।
প্রথম ইনিংসে ভারতের বিরুদ্ধে ১৮০ রানের ইনিংস খেলেছিলেন উসমান খোয়াজা
ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে কিন্তু ব্যাট হাতে নামতে পারেননি উসমান খোয়াজা। ওপেনিংয়ে ট্রেভিস হেডের সঙ্গে নাইট ওয়াচম্যান হিসাবে কুহ্নেম্যানকেই নামনোর সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। সেই থেকেই শোনাযাচ্ছে যে শেষদিন নাকি অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিংয়ে নামার সম্ভাবনা একেবারেই কম। ম্যাচের শেষ দিন কুহ্নেম্যান সাজঘরে ফেরার পরই মাঠে আসেন মার্নাস লাবুশানে। উসমান খোয়াজা নিয়ে ধোঁয়াশাটা ক্রমশই বেড়েই যাচ্ছে।
ভারতেরপ বিরুদ্ধে বাউন্ডারি লাইনে ক্যাচ নেওয়ার সময়ই চোট পেয়েছিলেন উসমান খোয়াজা। এরপরই মাঠ ছেড়ে উঠে যেতে দেখা গিয়েছিল তাঁকে। সোমবার ব্যাটিং করতেও নামতে পারেননি তিনি। শোনাযাচ্ছে তাঁর চোট কতটা গুরুত্বপূর্ণ তা অ্যানালিসিস করবেন দলের চিকিত্সকরা। তাঁরপ ফিটনেস টেস্টের পরই হয়ত চূড়ান্ত সিদ্ধান্ত। উসমান খোয়াজাকে শেষপর্যন্ত মাঠে নামানোর চেষ্টা যে অস্ট্রেলিয়া টিম ম্য়ানেজমেন্ট করে চলবে তা বলার অপেক্ষা রাখে না। কারণ এই ম্যাচ ড্র করার জন্য উলসমান খোয়াজা অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান অস্ত্র।
চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন উসমান খোয়াজা। গোটা সিরিজেই অজিদের হয়ে তাঁর ব্যাটেই এসেছিল রান। কিন্তু শেষ টেস্টেই উসমান খোয়াজা ভারতের বিরুদ্ধে খেলেছিলেন ১৮০ রানের ইনিংস। তাতেই ৪৮০ রানে পৌঁছতে পেরেছিল অস্ট্রেলিয়া। যদিও পাল্টা লড়াইটা ভারতীয় দলও সমানে সমানেই দিয়েছে।