বিরাট কোহলির ব্যাট থেকে দ্বিশতরানের প্রত্যাশায় সুনীল গাভাসকর

Sunil Gavaskar
Sunil Gavaskar. (Photo Source: Getty Images)

২০১৯ সালের নভেম্বর মাসে শেষবার টেস্টে সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি। এরপর থেকেই তাঁর ব্যাটে রানের খরা। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম তিন টেস্টেও চূড়ান্ত ব্যর্থ হয়েছেন তিনি। অবশেষে চতুর্থ টেস্টেই বিরাট কোহলির ব্যাটে দেখা গিয়েছে রানের ঝলক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় দি্নের শেষে বিরাট কোহলি ক্রিজে অপরাজিত রয়েছেন ৫৯ রানে। বিরাট কোহলি অর্ধশতরান পাওয়ার পরই তাঁকে নিয়ে আশার সুর সুনীল গাভাসকরের মুখে। বিরাটের ব্যাটে এবার দ্বিশতরান দেখার প্রত্যাশায় রয়েছেন প্রাক্তন ভারতীয় কিংবদন্তী।

শেষবার ২০২২ সালের জানুয়ারী মাসে টেস্টের মঞ্চে অর্থশতরান পেয়েছিলেন বিরাট কোহলি। তারপর পএক বছরেরও বেশী কেটে গিয়েছে। বিরাট কোহলি ২০২৩ সালের মার্চ মাসেই ফের অর্ধশতরান পেয়েছেন। বিরাটের ব্যাটে অবশেষে রানের ঝলক দেখার পর সকলের প্রত্যাশার পারদ যে চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। এবার সেই কথা সুনীল গাভাসকরের মুখেও শোনাযাচ্ছে। বিরাট কোহলির এইঅ অর্ধশতরান চতুর্থ দিন দ্বিশতরান হওয়ার ব্যপারে যথেষ্ট আশাবাদী তিনি।

তৃতীয় দিনের শেষে ৫৯ রানে ক্রিজে অপরাজিত রয়েছেন বিরাট কোহলি

এদিন চেতেশ্বর পূজারা ফেরার পরই মাঠে আসেন বিরাট কোহলি। শুরু থেকেই আক্রমণাত্মক নন, বর খানিকটা রক্ষণাত্মক মেজাজেই ছিলেনম ভারতীয় েদলের প্রাক্তন অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাটি আঁকড়েই পড়েছিলেন তিনি। শুভমন গিলের সঙ্গে অসাধারণ পার্টনারশিপ তৈরি করেন বিরাট কোহলি।  শুভমন গিল অবশ্য এদিন ১২৮ রানেই সাজঘরে ফিরে গিয়েছিলেন। সেই জায়গা থেকেই ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা শুরু করেন বিরাট কোহলি। দিনের শেষে ৫৯ রানে অপরাজিত রয়েছেন তিনি।

তাঁর এমন পারফরম্যান্স দেখার পরই উচ্ছ্বসিত সুনীল গাভাসকর। তিনি জানিয়েছেন, “পিচের প্রকৃতি দেখার পর যেভাবে বিরাট কোহলি এইঅ ক্রিজে খেললেন এবং অর্ধশতরান করেছেন, সেটাই আমাকে মুগ্ধ করছে। আমি মনে করি এই অর্ধশতরান দ্বিশতরানেও বদলাতে পারে এবার। আর যদি সত্যিই সেটা হয়ে থাকে, তবে এই ম্যাচে ভারতীয় দল যেমন লিড নিতে পারহে, তেমন জয়ের দিকেই এগোনের সুযোগ থাকবে তাদের সামনে”।

গতবছর টি টোয়েন্টেতি দেশের জার্সিতে প্রথমবার সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি। নতুন বছরের শুরু থেকেই সাদা বলের ফর্ম্যাটে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে জোড়া সেঞ্চুরী করেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ঘরের মাঠে টেস্ট ম্যাচে ৪০০০ রান সম্পূর্ণ করেছেন বিরাট কোহলি।   তাঁর দিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে।

close whatsapp