আহমেদাবাদে উসমান খোয়াজার মুকুটে নতুন পালক

Usman Khawaja and Cameron Green
Usman Khawaja and Cameron Green (Image Source: BCCI)

প্রথম তিন টেস্টে না পারলেও আহমেদাবাদে ভারতের বিরুদ্ধে শেষ টেস্টে দুরন্ত ফর্মে রয়েছেন উসমান খোয়াজা। একবিংশ শতাব্দীতে দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেনার হিসাবে ভারতের মাটিতে টেস্টে ১৫০ রানের ইনিংস খেললেন উসমান খোয়াজা। শেষবার ২০০১ সালে ম্যাথু হেডেনের ব্যাটেই এসেছিল দ্বিশতরানের ইনিংস। উলসমান খেয়োজার এমন পারফরম্যান্সেই মুগ্ধ সকলে। হেডেনের পর তিনিও দ্বিশতরানের রানের ইনিংস খেলতে পারেন কিনা সেদিকেই এখন নজর রয়েছে গোটা ক্রিকেট মহলের। প্রথম দিনই কেরিয়ারের ১৪ তম সেঞ্চুরী করেছিলেন উসমান খোয়াজা।

প্রখথম দিন থেকেই ভারতীয় বোলারদের বিরদ্ধে দাপুটে পারফর্ম্যান্স দেখানো শুরু করেছিলেন উসমান খোয়াজা।  বৃহস্পতিবারই অস্ট্রেলিয়ান ওপেনার হিসাবে নয়া রেকর্ড হড়েছিলেন এই তারকা ক্রিকেটার। দ্বিতীয় দিন তাঁর হাত ধরেই যে ভারতীয় দল বড় রানের রাস্তায় হাঁটবে তার ইঙ্গিত আগে থেকেই স্পষ্ট ছিল। হতাশ করেননি উসমান খোয়াজা। দ্বিতীয় দিনই ১৫০ রান পূর্ণ করেন তিনি। সেইসঙ্গেই নতুন নজিরের মালিক অস্ট্রেলিয়ার এই তারকা ওপেনার। একবিংশ শতাব্দীর দ্বিতীয় অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসাবে ১৫০ রানের মাইলফলক হড়লেন উসমান খোয়াজা।

আহমেদাবাদে একটি নয়, একাধিক নজির  গড়েছেন উসমান খোয়াজা।  চতুর্থ অস্ট্রেলিয়ান ওপেনার হিসাবে টেস্টের মঞ্চে ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে ১৫০+ রান করলেন উসমান খোয়াজা। ২০০১ সালে ম্যাথু হেডেন শেষবার ২০৩ রানের ইনিংস খেলেছিলেন। এরপর আর কোনও অস্ট্রেলিয়ান ওপেনারই এমন রেকর্ড গড়তে পারেননি ভারতের মাটিতে। উসমান খোয়াজার হাত ধরে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া যে রানের পাহাড় তৈরি করার লক্ষ্যে রয়েছে তা বলাই বাহুল্য।

অস্ট্রেলিয়ার ওপেনার হিসাবে ভারতের মাটিতে ১৫০+ রান

জিম বার্ক – ১৬১ রান (ব্রেবোর্ণ স্টেডিয়াম, ১৯৫৬)

গ্রাহাম ইয়ালোপ – ১৬৭ রান (ইডেন গার্ডেন্স, ১৯৭৯)

ম্যাথু হেডেন – ২০৩ রান (চেন্নাই, ২০০১)

উসমান খোয়াজা – ১৫০* ( আহমেদাবাদ, ২০২৩)

প্রথম দিনই ভারতের বিরুদ্ধে সেঞ্চুরী পূর্ণ করেছিলেন উসমান খোয়াজা। দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছিল এই আহমেদাবাদেই। সেঞ্চুরী ইনিংস খেলার পরই আবেগতাড়িত হয়ে পড়েছিলেন উসমান খোয়াজা। এর আগেও ভারতের মাটিতে দুবার অস্ট্রেলিয়া স্কোয়াডের সদস্। ছিলেন উসমান খোয়াজা। কিন্তু প্রথম একাদশে সুযোগ হয়নি তাঁর। মাঠে জল বইতে হয়েছিল এই তারকা ক্রিকেটারকে। টানা আট ম্যাচে সেই ছবিটা বদলাতে দেখা যায়নি। সেই উসমান খোয়াজাই শেষ ম্যাচে সেঞ্চুরী ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে বড় রানের পথে এগিয়ে নিয়ে চলেছে এখন।

close whatsapp