প্ৰথম দুই ম্যাচে ২০০ রানের গন্ডি টপকানোর পর তৃতীয় ম্যাচে ব্যাটিং বিপর্যয় ঘটল দিল্লি ক্যাপিটালসের

Yastika Bhatia and Hayley Matthews
Yastika Bhatia and Hayley Matthews (Image Source: WPL)

প্ৰথম দুই ম্যাচে অসাধারণ ব্যাটিং করার পর তৃতীয় ম্যাচে এসে ব্যাটিং বিপর্যয় ঘটল মেগ ল্যানিংয়ের দল দিল্লি ক্যাপিটালসের। অন্যদিকে টানা তিনটি ম্যাচে জিতে লীগ টেবিলে নিজেদের প্রথম স্থান বজায় রাখল হারমানপ্রিত কউরের দল মুম্বাই ইন্ডিয়ান্স।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। কিন্তু প্ৰথম থেকেই একের পর এক উইকেট হারাতে থাকেন তারা। দিল্লির টপ অর্ডার রান বানাতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। ওপেনার শেফালী ভার্মা ৬ বলে মাত্র ২ রান করে সাইকা ইসহাকের বলে বোল্ড হন। এরপর এলিস ক্যাপসি এবং মারিজান ক্যাপ যথাক্রমে ৬ এবং ২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। টপ অর্ডারের মধ্যে একমাত্র সফলতা পেয়েছেন মেগ ল্যানিং। তিনি এবং জেমিমাহ রড্রিগেস মিলে ৫০ রানের একটি সুন্দর পার্টনারশিপ করেন।

মেগ ল্যানিং ৪১ বলে ৪৩ রান করে সাইকা ইসহাকের বলের শিকার হন। জেমিমাহ রড্রিগেস ১৮ বলে ২৫ রান করেন। তার উইকেটও যায় সাইকা ইসহাকের ঝুলিতে। এরপর দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং আবার ভেঙে পড়ে। যার ফলে ১৮ ওভারের মধ্যেই মাত্র ১০৫ রানে অলআউট হয়ে যায় মেগ ল্যানিংয়ের দল।

ডাব্লুউপিএলে অপ্রতিরোধ্য হারমানপ্রিত কউরের মুম্বাই ইন্ডিয়ান্স

বোলিং হোক বা ব্যাটিং দুটি বিভাগেই মুম্বাই ইন্ডিয়ান্সের খেলোয়াড়রা খুব ভালো প্রদর্শন করছেন। ডাব্লুউপিএলের টেবিলে থাকা প্ৰথম দুই দলের ম্যাচে খুব সহজেই পেল মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের বোলারদের মধ্যে ইসি ওং, সাইকা ইসহাক এবং হেইলি ম্যাথুস তিনজনেই ৩টি করে উইকেট নিয়েছেন। ইসি ওং ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন। সাইকা ইসহাক এবং হেইলি ম্যাথুস যথাক্রমে ৩ ওভারে ১৩ রান এবং ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩টি করে উইকেট নেন।

ব্যাট করতে নেমে খুব সহজেই রান তাড়া করে এই ম্যাচ জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে ৮ উইকেটে দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করে হারমানপ্রিত কউরের দল। মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনার ইয়াস্তিকা ভাটিয়া ৩২ বলে ৪১ রান করে তারা নরিসের বলের শিকার হন। আরেক ওপেনার হেইলি ম্যাথুস ৩১ বলে ৩২ রান করে অ্যালিস ক্যাপসির বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ন্যাট সাইভার-ব্রান্ট এবং হারমানপ্রিত কউর যথাক্রমে ১৯ বলে ২৩ রান এবং ৮ বলে ১১ রানে অপরাজিত থাকেন। দিল্লি ক্যাপিটালসের হঠাৎ করে এমন ব্যাটিং বিপর্যয় অবশ্যই তাদের জন্য একটি চিন্তার বিষয়। এই ম্যাচে দারুন বোলিং পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার পান সাইকা ইসহাক।

দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজের বক্তব্য জানালেন-

close whatsapp